মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ণি কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং সাধারণ জ্ঞান
বহু নির্বাচনী প্রশ্ন
১। কায়িক শ্রম হলো—
(ক) মানসিক শ্রম (খ) শারীরিক শ্রম
(গ) সামাজিক শ্রম (ঘ) রাষ্ট্রীয় শ্রম
২। গিজার পিরামিডটি তৈরি করতে কত লোক শ্রম দিয়েছে?
(ক) এক লাখ (খ) দেড় লাখ
(গ) দুই লাখ (ঘ) আড়াই লাখ
৩। দুর্ভিক্ষের ছবি এঁকেছেন কে?
(ক) এস এম সুলতান (খ) মুর্তজা বশীর
(গ) জয়নুল আবেদিন (ঘ) রবীন্দ্রনাথ
৪। আজকাল আমাদের কায়িক শ্রম কমে যাওয়ার কারণ কী?
(i) মানুষ অলস হয়ে গেছে
(ii) প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কার
(iii) শারীরিক কর্মক্ষমতা কমে গেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i, ii ও iii
৫। তাঁতি কী করেন?
(ক) পোশাক তৈরি করেন (খ) কাপড় বোনেন
(গ) কাপড় ইস্ত্রি করেন (ঘ) পোশাক বিক্রি করেন
৬। অ্যানা ফ্রাংক কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯২৮ (খ) ১৯২৯
(গ) ১৯৩০ (ঘ) ১৯৩১
৭। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
(ক) ৫৮৮২ কিলোমিটার (খ) ২৮৮৫ কিলোমিটার
(গ) ৮৮৫২ কিলোমিটার (ঘ) ৮৫৯২ কিলোমিটার
৮। ইতিহাস হলো—
(i) মানবসমাজে ঘটে যাওয়া ঘটনা
(ii) প্রতিদিনের ঘটনার সারসংক্ষেপ
(iii) বর্ণনামূলক ঘটনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। অ্যানা ফ্রাংকের ডায়েরি বিশ্বের কয়টি ভাষায় অনূদিত হয়েছে?
(ক) ৬৫টি (খ) ৭০টি
(গ) ৭৫টি (ঘ) ৮০টি
১০। নিচের কোনটি মেধাশ্রমের উদাহরণ?
(ক) তাঁত বোনা (খ) রিকশা চালানো
(গ) ছবি আঁকা (ঘ) ব্যায়াম করা
উত্তর : ১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. গ।
কমেন্ট