মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সমাজবিজ্ঞান প্রথম পত্র
জ্ঞানমূলক প্রশ্ন
১। ‘Sociology’ শব্দটি সর্বপ্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়?
উত্তর : ‘Positive Philosophy’ গ্রন্থে ব্যবহৃত হয়।
২। অগাস্ট কোঁত কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন?
উত্তর : অগাস্ট কোঁত ফ্রান্সের সমাজবিজ্ঞানী ছিলেন।
৩। কত সালে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানবিষয়ক জ্ঞানচর্চার দ্বার উন্মুক্ত হয়।
উত্তর : ১৯৫৭ সালে।
৪। ‘Socius’ কোন ভাষার শব্দ?
উত্তর : ‘Socius’ লাতিন ভাষার শব্দ।
৫। ‘Logos’ কোন ভাষার শব্দ?
উত্তর : ‘Logos’ গ্রিক ভাষার শব্দ।
৬। ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’—উক্তিটি কার?
উত্তর : উক্তিটি এমিল ডুর্খেইমের।
৭। কত শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে?
উত্তর : অষ্টাদশ শতাব্দীতে।
৮। কার্ল মার্ক্স মানব ইতিহাসকে কয়টি স্তরে ভাগ করেছেন?
উত্তর : কার্ল মাক্স মানব ইতিহাসকে পাঁচটি স্তরে ভাগ করেছেন।
৯। ‘The origin of species’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : চার্লস ডারউইন।
১০। ‘Anthropos’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Anthropos’ শব্দের অর্থ মানুষ।
১১। ‘Ancient society’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : লুইস হেনরি মর্গান।
১২। কার মতে, সমাজবিজ্ঞান একাধারে সামাজিক গতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান?
উত্তর : অগাস্ট কোঁতের মতে।
১৩। ‘মুকাদ্দিমা’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : ইবনে খালদুন।
১৪। অগাস্ট কোঁত সমাজ সম্পর্কিত বিজ্ঞানকে কী নামে আখ্যা দেন?
উত্তর : ‘সামাজিক পদার্থবিদ্যা’ নামে আখ্যা দেন।
১৫। সমাজকাঠামোর ভিত্তি কী?
উত্তর : সমাজকাঠামোর ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক।
১৬। সম্প্রদায় কাকে বলে?
উত্তর : সম্প্রদায় হচ্ছে রীতিনীতি, আচার-ব্যবহার, ধর্ম, ভাষা ও অন্যান্য সামাজিক বন্ধনে আবদ্ধ একই এলাকায় বসবাসকারী জনসমষ্টি।
১৭। প্রতিষ্ঠান কাকে বলে?
উত্তর : সমাজের প্রচলিত রীতিনীতি যখন পালন করা অলঙ্ঘনীয় ও প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তাকে প্রতিষ্ঠান বলে।
১৮। সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?
উত্তর : সমাজে বসবাসরত মানুষের মধ্যকার উঁচু-নিচু ভেদাভেদকে সামাজিক স্তরবিন্যাস বলে।
১৯। অগাস্ট কোঁতের মতে, মানবজ্ঞান বিকাশের স্তর কয়টি?
উত্তর : অগাস্ট কোঁতের মতে, মানবজ্ঞান বিকাশের স্তর তিনটি।
২০। অর্থনীতির জনক কে?
উত্তর : অ্যাডাম স্মিথ।
২১। বিজ্ঞান শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর : বিজ্ঞান শব্দের আভিধানিক অর্থ বিশেষ জ্ঞান।
২২। বিজ্ঞান কী?
উত্তর : পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান।
২৩। তবিষ্যদ্বাণী কিসের ভিত্তিতে প্রণীত?
উত্তর : গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে।
২৪। ‘Method’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : ‘Method’ শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে।
২৫। Verstehen-এর অর্থ কী?
উত্তর : Verstehen-এর অর্থ হলো অন্তর্দৃষ্টি।
২৬। ঐতিহাসিক পদ্ধতির মূল বক্তব্য কী?
উত্তর : ঐতিহাসিক পদ্ধতির মূল বক্তব্য হচ্ছে অতীত জীবনেই বর্তমান জীবনের মূলমূত্র নিহিত।
২৭। জরিপ অর্থ কী?
উত্তর : কোনো কিছু সরেজমিনে পরিমাপ করা।
২৮। ‘আল-উমরান’ অর্থ কী?
উত্তর : সংস্কৃতি বিজ্ঞান।
২৯। ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কোনটি?
উত্তর : আল-আসাবিয়া।
৩০। গোষ্ঠী সংহতির মূল উৎস কী?
উত্তর : রক্তসম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য।
৩১। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর : সমাজ।
৩২। ইবনে খালদুনের মতে, রাষ্ট্র টিকে থাকে কয়টি পর্যায়ে?
উত্তর : তিনটি পর্যায়ে।
৩৩। দৃষ্টবাদে কিসের অস্তিত্ব নেই?
উত্তর : দৃষ্টবাদে অতি প্রাকৃত বা অলৌকিক প্রপঞ্চের অস্তিত্ব নেই।
৩৪। কোঁতের মতে, মানব সভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় কোনটি?
উত্তর : সর্বশেষ পর্যায় হলো দৃষ্টবাদী স্তর।
৩৫। ইংরেজ সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর : হার্বাট স্পেন্সারকে।
৩৬। জৈবিক মতবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর : হার্বাট স্পেন্সার।
৩৭। ফরাসি সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর : এমিল ডুর্খেইমকে।
৩৮। এমিল ডুর্খেইমের মতে, আদিম ধর্মীয় বিশ্বাস কী?
উত্তর : টোটেমবাদ।
৩৯। আমলাতন্ত্রের প্রবক্তা হিসেবে পরিচিত কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
৪০। কাকে ক্রিয়াবাদের জনক বলা হয়?
উত্তর : এমিল ডুর্খেইমকে ক্রিয়াবাদের জনক বলা হয়।
৪১। কার্ল মার্ক্স কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮১৮ সালে।
৪২। ম্যাক্স ওয়েবারের সমাজবিজ্ঞানের পদ্ধতি কী ছিল?
উত্তর : আদর্শ নমুনা তৈরি করা।
৪৩। কোন স্তর মানুষের জ্ঞানের প্রাথমিক পর্যায়?
উত্তর : ধর্মতাত্ত্বিক স্তর।
৪৪। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে?
উত্তর : কার্ল মার্ক্সকে।
৪৫। মাক্সের মতে, প্রতিটি সমাজে কয়টি শ্রেণি বিদ্যমান?
উত্তর : দুটি শ্রেণি বিদ্যমান।
৪৬। সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : অগাস্ট কোঁত।
৪৭। ডুর্খেইমের মতে, আদিম ধর্মীয় বিশ্বাস কী?
উত্তর : টোটেমবাদ।
৪৮। রাষ্ট্রের আয়ুষ্কাল সম্পর্কে মত প্রকাশ করেন কে?
উত্তর : ইবনে খালদুন।
কমেন্ট