বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

001111kalerkantho.com-20-04-17-43_ বহু নির্বাচনী প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও : তন্ময় স্কুল লাইব্রেরি থেকে মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘আমার বন্ধু রাশেদ’ বইটি নিজে পড়ে তার বন্ধু নুহাশকেও পড়তে দেয়। দুদিন পরে লাইব্রেরিতে বইটি জমা দেওয়ার জন্য ওর কাছে ফেরত চাইলে নুহাশ বইটি নেওয়ার কথা অস্বীকার করে। ১। উদ্দীপকের নুহাশ ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? (ক) আলি কোজাই (খ) কাজি (গ) নাজিমের স্ত্রী (ঘ) নাজিম ২। উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে বিশেষভাবে প্রতীয়মান— (ক) কূটকৌশল (খ) হীনম্মন্যতা (গ) প্রতারণা (ঘ) ধূর্ততা ৩। ‘রাজ কুমার ও ভিখারির ছেলে’ গল্পের মূল রচয়িতা কে? (ক) ড্যানিয়েল ডিফো (খ) ওয়াশিংটন আরভিং (গ) লেব তলস্তয় (ঘ) মার্ক টোয়েন ৪। সুদখোর বুড়ো শাইলকের কথায় বাসানিও চমকে উঠল কেন? (ক) বিনা সুদে টাকা দিতে চাওয়ায় (খ) শাইলকের মুখে মধুর বুলি শুনে (গ) ঋণ পরিশোধের কথা শুনে (ঘ) এক বাক্যে টাকা ধার দিতে রাজি হওয়ায় ৫। তাহমিনা রোস্তমকে কন্যাসন্তানের খবর পাঠিয়েছিল— (ক) পুত্রকে হারানোর ভয়ে (খ) স্বামীকে ফিরে পেতে (গ) স্বামীকে খুশি করতে (ঘ) পিতার পরামর্শ শুনে ৬। দশরথ যজ্ঞের আয়োজন করেন— (ক) সন্তান লাভের আশায় (খ) পুত্র লাভের প্রত্যাশায় (গ) রাজ্যের কল্যাণ কামনায় (ঘ) দেবতাদের সন্তুষ্টির আশায় উত্তর : ১. ঘ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ।
চবিতে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, শাটল ট্রেন বন্ধ পূর্ববর্তী

চবিতে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, শাটল ট্রেন বন্ধ

হিসাববিজ্ঞান পরবর্তী

হিসাববিজ্ঞান

কমেন্ট