সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

032904hsc_kalerkantho_pic সৃজনশীল প্রশ্ন বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ইতিহাস উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : রাইহান সাহেব একজন ব্যবসায়ী এবং সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর। তাঁর প্রতিষ্ঠিত কারখানায় অনেক লোক কাজ করে। ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রেই তিনি নজর রাখেন। রাজনৈতিক অস্থিতিশীলতা, গ্রাহকের চাহিদা, শ্রমিকের সুযোগ-সুবিধা ইত্যাদি বিষয়েরও তাঁকে খেয়াল রাখতে হয়, যেন তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা না আসে। ক. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে একজন পথিকৃৎ সমাজবিজ্ঞানীর নাম লেখো। খ. বাংলাদেশে সমাজবিজ্ঞনের যাত্রার গুরুত্ব প্রক্রিয়া ব্যাখ্যা করো। গ. ব্যবসায়ের ক্ষেত্রে রাইহান সাহেবের সমাজবিজ্ঞানের জ্ঞানের কোন দিকটি তাঁকে সহায়তা করতে পারে? ব্যাখ্যা করো। ঘ. ‘রাইহান সাহেবের ব্যবসায়িক কার্যক্রমকে বাধামুক্ত রাখতে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ’ বিশ্লেষণ করো। উত্তর : ক. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে একজন পথিকৃৎ সমাজবিজ্ঞানী ড. এ কে এম নাজমুল করিম। খ. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্র ও মনোবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। পরবর্তী সময়ে চল্লিশের দশকের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এরপর ১৯৫২ সালে ফরাসি নৃবিজ্ঞানী লেভিস্ট্রস ইউনেসকোর মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও সামাজিক মনোবিজ্ঞান পঠনপাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ঢাকায় এলে তাঁর সঙ্গে অধ্যাপক অজিত কুমার সেন এবং ড. নাজমুল করিম সাক্ষাৎ করেন। এর ফলে ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের জন্য একটি স্বতন্ত্র বিভাগ গড়ে তোলা হয়। এভাবে বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়। গ. ব্যবসায়ের ক্ষেত্রে রাইহান সাহেবের সমাজবিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক দিকটি তাঁকে সহায়তা করতে পারে। রাইহান সাহেব একজন ব্যবসায়ী এবং সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর। বাস্তব ক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে তিনি সমাজবিজ্ঞানের জ্ঞানকে প্রয়োগ করতে পারেন। এ ক্ষেত্রে তিনি সমাজবিজ্ঞানের ব্যবহারিক দিকটির সহায়তা গ্রহণ করতে পারেন। যেমন—সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের গতি-প্রকৃতি নির্ধারণ করতে পারেন। রাজনৈতিক অস্থিতিশীলতা, গ্রাহকের চাহিদা, দায়িত্ব ও অধিকার সম্পর্কে সমাজের মানুষ হিসেবে তিনি তাঁর পঠিত বিষয়ের আলোকেই সজাগ থাকবেন। তা ছাড়া তাঁর পঠিত শাস্ত্র তাঁকে সাম্যের যে শিক্ষা দিয়েছে এবং সামাজিক সমস্যা নিরসনে যে প্রেরণা জুগিয়েছে তাও তাঁর ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগবে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও তিনি তাঁর শাস্ত্রীয় জ্ঞান থেকে ধারণা নিতে পারেন। এভাবে সমাজবিজ্ঞানের ব্যবহারিক দিকের সহায়তায় তিনি ব্যবসায়ে সাফল্য লাভ করতে প্রয়াসী হতে পারেন। ঘ. রাইহান সাহেবের ব্যবসায়িক কার্যক্রমকে বাধামুক্ত রাখতে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিম্নে এ বিষয়টি বিশ্লেষণ করা হলো। উদ্দীপক থেকে জানা যায়, রাইহান সাহেবের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় যাতে কোনো বাধা না আসে, সে জন্য তিনি গ্রাহকের চাহিদার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে সজাগ। মূলত রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবেলায় তাঁর এ সতর্কতা সমাজবিজ্ঞান অধ্যয়নের ফলপ্রসূত। বস্তুত সমাজ ও রাজনীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। সমাজ থেকেই রাজনীতির উদ্ভব হয়। তাই সমাজ রাজনীতিকে প্রভাবিত করে, আবার রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি সমাজ ও রাজনীতি বিপরিতমুখী হয়, তাহলে মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়। দীর্ঘদিনের চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা থমকে আছে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সমাজবিজ্ঞান আমাদের সহযোগিতা করে। ব্যবসায়িক কর্যক্রম যেহেতু সমাজ বাস্তবতার একটি অংশ, সেহেতু সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর রাইহান সাহেবের ব্যবসার ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতাবিষয়ক সতর্কতা সমাজবিজ্ঞানের গুরুত্বকেই তুলে ধরে। তাই বলা যায়, রাইহান সাহেবের ব্যবসায়িক কার্যক্রমকে বাধামুক্ত রাখতে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বহু নির্বাচনী প্রশ্ন ১। কোন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন? ক. অগাস্ট কোঁৎ খ. এমিলি ডুর্খেইম গ. লেভিস্ট্রস ঘ. ম্যাক্সওয়েবার ২। সমাজবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হলো— i. সমাজকাঠামো ii. বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক iii. অর্থনৈতিক কার্যাবলি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৩। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কার লেখা? ক. আল বেরুনী খ. আবুল ফজল গ. আবুল কালাম ঘ. আবুল হোসেন ৪। ব্রিটিশ উপনিবেশবাদ বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চায় প্রভাব ফেলেছে— i. তাদের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে ii. তাদের শাসন প্রতিষ্ঠায় সমাজের বহু প্রতিবন্ধকতা রোধের মাধ্যমে iii. সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কার্যক্রমের মাধ্যমে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৫। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা অনুধাবনে সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। কারণ সমাজবিজ্ঞান— i. এসব জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও মূল্যবোধ নিয়ে আলোচনা করে। ii. তাদের আচার-আচরণ, সংস্কৃতি, শিক্ষা প্রভৃতি নিয়ে গভীর অনুসন্ধান পরিচালনা করে। iii. তাদের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন কার্যক্রম গ্রহণে সহায়তা করে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৬। সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? ক. প্রায়োগিক খ. মানবতাবাদী গ. ফলিত ঘ. মৌখিক ৭। বাংলাশের সমাজবিজ্ঞানের পঠনপাঠন ও গবেষণার ক্ষেত্র হচ্ছে— i. ব্যক্তির সম্পর্ক ii. গোষ্ঠীর সম্পর্ক iii. প্রতিষ্ঠানের সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৮। বাংলাশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান— i. কোন সমস্যার কারণ বিশ্লেষণ করে ii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক iii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৯। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? ক. মার্ক্স খ. স্পেন্সর গ. টয়েনবি ঘ. হবস ১০। ব্যক্তিত্ব গঠন ও বিকাশের যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন কে? ক. সিগমন্ড ফ্রয়েড খ. লর্ড উইলিয়াম গ. ডারউইন ঘ. অগাস্ট কোঁৎ উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের দাও : ইউনেসকো বিশেষজ্ঞ মিশনের প্রতিনিধি হলেন ‘ক’, যার আন্তরিক সহযোগিতা ছাড়া বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন কষ্টসাধ্য ছিল। ১১। উদ্দীপকে ‘ক’ দ্বারা কাকে বোঝানো হয়েছে? ক. অগাস্ট কোঁৎ খ. এমিলি ডুর্খেইম গ. লেভিস্ট্রস ঘ. ম্যাক্সওয়েবার ১২। যে বিষয়গুলো শেখার ব্যবস্থা করার জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন— i. সমাজবিজ্ঞান ii. সমাজ মনোবিজ্ঞান iii. নৃবিজ্ঞান নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ১৩। ‘আকবরনামা’ গ্রন্থটি কোন আমলে প্রকাশিত হয়? ক. মোগল আমলে খ. সেন আমলে গ. পাল আমলে ঘ. গুপ্ত আমলে ১৪। কে মানবসমাজের বিকশে ভৌগোলিক প্রভাবকের ভূমিকার বিশদ ব্যাখ্যা দিয়েছেন? ক. মন্টেস্কু খ. রুশো গ. লক ঘ. ভিকো ১৫। সামাজিক বিজ্ঞানসম্পর্কিত সুসংঘবদ্ধ চিন্তাভাবনা সূচিত হয়— i. হবসের মাধ্যমে ii. প্লেটোর মাধ্যমে iii. অ্যারিস্টটলের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ১৬। কে পাশ্চাত্যের ম্যাকিয়াভেলির অগ্রদূত ছিলেন? ক. গেটেল খ. আল বেরুনি গ. কৌটিল্য ঘ. আবুল ফজল ১৭। সমাজবিজ্ঞান কোন দেশে সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে? ক. ফ্রান্স খ. গ্রিস গ. ব্রিটেন ঘ. যুক্তরাষ্ট্র ১৮। ‘The Dynamics of Bangladesh Society’ গ্রন্থটি রচনা করেন? ক. ড. এ কে নাজমুল করিম খ. রঙ্গলাল সেন গ. ড. হাবিবুর রহমান ঘ. বিনয় কুমার ঘোষ ১৯। বাংলাদেশে সমাজবিজ্ঞানের যথাযথ বিকাশের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা নিরসনের জন্য প্রয়োজন— i. সমাজবিজ্ঞানবিষয়ক মৌলিক গ্রন্থ রচনা বা অনুবাদ করা ii. শিক্ষাপ্রতিষ্ঠানে যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন করা iii. পাশ্চাত্যের প্রতিপাদ্যের ভিত্তিতে গবেষণাকাজ সম্পন্ন করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ২০। বাংলাদেশের সব কলেজে সমাজবিজ্ঞান পাঠের ব্যবস্থা করা জরুরি— i. ডিগ্রিধারী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ii. মূল্যবোধের অবক্ষয় রোধের জন্য iii. দেশে বিদ্যমান সামাজিক অস্থিরতা দূর করার জন্য নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০.খ।
ভূগোল প্রথম পত্র পূর্ববর্তী

ভূগোল প্রথম পত্র

কামিল পরীক্ষা কাল শুরু পরবর্তী

কামিল পরীক্ষা কাল শুরু

কমেন্ট