প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক বিজ্ঞান

013418kalerkantho.com-01-05-17-65_ চতুর্থ অধ্যায় : বায়ু বহু নির্বাচনী প্রশ্ন ১। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয়বাষ্প উত্তর : নাইট্রোজেন ২। পবর্তারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয়বাষ্প উত্তর : অক্সিজেন ৩। কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন উত্তর : কার্বন ডাই-অক্সাইড ৪। কোন দূষণের কারণে এসিড বৃষ্টি হয়? ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ. শব্দ উত্তর : বায়ু ৫। বিদ্যালয়ের রাস্তার পাশের কারখানার কালো ধোঁয়া থেকে রেহাই পেতে নিচের কোনটিকে বেশি গুরুত্ব দেবে? ক. অন্য স্কুলে ভর্তি হব খ. মাস্ক পরে স্কুলে যাব গ. মালিককে কারখানা বন্ধ করতে বলব ঘ. কারখানার পাশে উঁচু দেয়াল তৈরি করতে বলব উত্তর : মাস্ক পরে স্কুলে যাব ৬। মিথুন তালপাতার চরকা ঘোরাচ্ছে। এটি কিসের প্রভাবে ঘুরছে? ক. বায়ুপ্রবাহ খ. তাপ গ. অক্সিজেন ঘ. বৈদ্যুতিক শক্তি উত্তর : বায়ুপ্রবাহ ৭। তোমার বাড়ির পাশে ইটভাটা থাকায় পরিবারের সদস্যরা প্রায়ই কাশিতে ভোগে, এর কারণ— ক. ইটভাটায় উঁচু চিমনি ব্যবহার না করা খ. ইটভাটায় অনেক যন্ত্রপাতি ব্যবহার না করা গ. ইটভাটায় মাটি কাটার ফলে ঘ. ইটভাটায় অনেক শ্রমিক কাজ করার ফলে উত্তর : ইটভাটায় উঁচু চিমনি ব্যবহার না করা ৮। রবিনদের বাসায় আগুন লেগেছে। আগুন নেভানোর কাজে রবিন কোন গ্যাস ব্যবহার করবে? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন উত্তর : কার্বন ডাই-অক্সাইড ৯। গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় একটি উপাদান ইউরিয়া সার তৈরিতে ব্যবহৃত হয়। উপাদানটি হলো— ক. ইউরিক এসিড খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড উত্তর : নাইট্রোজেন ১০। নিজাম মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে। শ্বাস ত্যাগের সময় সে বায়ুর কোন উপাদানটি বর্জন করে? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন মনোক্সাইড ঘ. কার্বন ডাই-অক্সাইড উত্তর : কার্বন ডাই-অক্সাইড ১১। মিনার কাছে একটি চিপসের প্যাকেট আছে। তার ছোট ভাই প্যাকেটটি পেনসিল দিয়ে ছিদ্র করায় তা থেকে একটি গ্যাস বের হয়ে গেল। এই গ্যাসটি কী কাজে ব্যবহার করা হয়? ক. মাছ ও মাংস সংরক্ষণে খ. ফল পাকাতে গ. কোমল পানির বোতলে ঘ. অগ্নিনির্বাপক যন্ত্রে উত্তর : মাছ ও মাংস সংরক্ষণে ১২। তুমি ভালো ফুটবল খেল বলে লাথি মারলে তা অনেক দূরে গোলপোস্টে গিয়ে পড়ে। ফুটবলটির দূরে যাওয়ার কারণ কী? ক. বায়ুশূন্য ফুটবল খ. বায়ুভর্তি ফুটবল গ. ফুটবলটি ছিদ্রযুক্ত ঘ. ফুটবলটি চুম্বকযুক্ত উত্তর : বায়ুভর্তি ফুটবল ১৩। কোনটি আগুন জ্বালাতে সাহায্য করে? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. জলীয়বাষ্প উত্তর : অক্সিজেন ১৪। বিভিন্ন কারণে বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে পরিবেশে কী ঘটে? ক. তাপমাত্রা বাড়ে খ. তাপমাত্রা কমে গ. তাপমাত্রা স্থিতিশীল থাকে ঘ. ঠাণ্ডা বাড়ে উত্তর : তাপমাত্রা বাড়ে ১৫। নিচের কোনটি বায়ুর উপাদান নয়? ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. আর্সেনিক ঘ. কার্বন ডাই-অক্সাইড উত্তর : আর্সেনিক
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন হচ্ছে : নাহিদ পরবর্তী

কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন হচ্ছে : নাহিদ

কমেন্ট