আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহু নির্বাচনী প্রশ্ন
১। ভারত কিভাবে বাংলাদেশের নদীর নাব্যতা হ্রাস করছে?
ক. নদীতে বাঁধ দিয়ে খ. পানি সেচ দিয়ে
গ. পলিমাটি ছেড়ে দিয়ে ঘ. লবণাক্ত পানি ছেড়ে
২। ‘নদী বাঁচাও’ কর্মসূচি পালনের উদ্দেশ্য হলো—
i. জনসচেতনতা বৃদ্ধি
ii. নদীর গুরুত্ব উত্থাপন
iii. কৃত্রিম নদী সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. সিলেট খ. বরিশাল
গ. ঢাকা ঘ. চট্টগ্রাম
৪। সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
ক. সুন্দরী খ. গরান
গ. কেওড়া ঘ. পশুর
৫। বাংলাদেশে জনসংখ্যার বিস্তার সবচেয়ে বেশি ঘটেছে নদীগুলোর তীরে। এর যথার্থ কারণ—
i. মত্স্য শিকার
ii. ব্যবসায় বাণিজ্য
iii. কৃষিকাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬। কোন নদীর অর্থনৈতিক গুরুত্ব সর্বাধিক?
ক. পদ্মা খ. মেঘনা
গ. কর্ণফুলী ঘ. তিস্তা
৭। জলবিদ্যুৎ কোন ধরনের শক্তি সম্পদ?
ক. আণবিক খ. রাসায়নিক
গ. নবায়নযোগ্য ঘ. পারমাণবিক
৮। বাংলাদেশে নিবিড় বনভূমি গড়ে ওঠার কারণ হলো—
i. প্রকৃতির দান
ii. উষ্ণ ও আর্দ্র জলবায়ু
iii. সারা বছর বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। পত্রপতনশীল বৃক্ষের পাতা কখন ঝরে যায়?
ক. গ্রীষ্মকালে খ. শরৎকালে
গ. শীতকালে ঘ. বসন্তকালে
১০। যমুনা কোন নদীর শাখা নদী?
ক. ব্রহ্মপুত্র খ. মেঘনা
গ. করতোয়া ঘ. কর্ণফুলী
১১। বাংলাদেশের মাছের ভাণ্ডার রয়েছে কোথায়?
ক. জাদুঘরে খ. নদীতে
গ. বঙ্গোপসাগরে ঘ. পুকুরে
১২। পানি সমস্যার সমাধানের জন্য করণীয় হলো—
i. লবণাক্ততা দূর করা
ii. নদীভাঙন রোধ
iii. পরিমিত সার ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। কোন জেলায় পত্রপতনশীল বৃক্ষ গড়ে উঠেছে?
ক. খাগড়াছড়ি খ. খুলনা
গ. পটুয়াখালী ঘ. নোয়াখালী
১৪। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা পায় কত সালে?
ক. ১৯৫৫ সালে খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৮৫ সালে
১৫। নদী শুকিয়ে যাওয়ার জন্য দায়ী—
i. পুকুরে পানি সংরক্ষণ করা
ii. যত্রতত্র ব্রিজ নির্মাণ
iii. পাম্প দিয়ে পানি উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। কোনটি পদ্মা নদীর শাখা নদী নয়?
ক. মধুমতি খ. ভাগীরথী
গ. চিত্রা ঘ. ধরলা
১৭। কৃষিজ পণ্য উৎপাদনে প্রধান নিয়ামক হলো—
ক. নদীর পানি খ. আবহাওয়া ও জলবায়ু
গ. কৃষিপণ্য বাজার ঘ. কৃষকের দক্ষতা
১৮। বাংলাদেশে খাদ্য, পানি নিরাপত্তা বিধান করা কঠিন হচ্ছে কেন?
ক. শিল্পায়ন খ. নগরায়ণ
গ, জনসংখ্যা বৃদ্ধি ঘ. অধিক যানবাহন
১৯। ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ—
ক. বহেরা খ. হিজল
গ. কাঁঠাল ঘ. শালগাছ
২০। শীতলক্ষ্যা নদীর তীরে কোন শহর অবস্থিত?
ক. নারায়ণগঞ্জ খ. সিলেট
গ. গাজীপুর ঘ. নরসিংদী
উত্তর : ১. ক ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক।
কমেন্ট