আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রথম পল
শব্দ থেকে কবিতা
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’—কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সুভাষ মুখোপাধ্যায় খ. হুমায়ুন আজাদ
গ. রণেশ দাশগুপ্ত ঘ. ফয়েজ আহমদ
২। কবিতা লিখতে হলে প্রথমেই কী জানতে হবে?
ক. কবির মতিগতি খ. কবিতার বিষয়
গ. নানা রকমের শব্দ ঘ. বাক্যের গঠন রীতি
৩। হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. হবিগঞ্জে খ. মুন্সীগঞ্জে
গ. টাঙ্গাইলে ঘ. ফরিদপুরে
৪। হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
৫। ‘সব কিছু ভেঙে পড়ে’—হুমায়ুন আজাদের কোন ধরনের রচনা?
ক. নাটক খ. প্রবন্ধ
গ. উপন্যাস ঘ. ছোটগল্প
৬। ‘জ্বলো চিতাবাঘ’ হুমায়ুন আজাদের কোন ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. কাব্য ঘ. ছোটগল্প
৭। কবিতার প্রধান বাহন কী?
ক. ভাব খ. ভাষা
গ. ছন্দ ঘ. ভাব ও ভাষা
৮। কবি কাকে আদর করে সুখ পান?
ক. ধ্বনি খ. বর্ণ
গ. শব্দ ঘ. বাক্য
৯। ‘কতো নদী সরোবর’ প্রবন্ধটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. রণেশ দাশগুপ্ত
গ. আহসান হাবীব ঘ. হুমায়ুন আজাদ
১০। একজন উত্তম কবির অবশ্যই থাকতে হবে—
ক. উচ্চশিক্ষাগত যোগ্যতা খ. গ্রামের প্রতি টান
গ. যথেষ্ট কল্পনাশক্তি ঘ. শাসকদের প্রতি শ্রদ্ধা
১১। নতুন ছবি নতুন ভাব কোথায় খেলা করে?
ক. পাঠকের বইয়ে খ. কবিদের বাড়িতে
গ. কবিদের চেতনায় ঘ. পাঠকের আটপৌরে জীবনে
১২। চাঁদের সঙ্গে কবিতার তুলনা করতে কোনটি প্রয়োজন?
ক. ছন্দ খ. মাতৃভাষা
গ. উপমা ঘ. রং
১৩। কবিদের চিন্তাচেতনা হয়—
ক. স্বপ্নিল খ. বৈজ্ঞানিক
গ. ভৌগোলিক ঘ. প্রথাগত
১৪। ‘শব্দ থেকে কবিতা’ রচনাটি আমাদের করে তুলতে পারে—
ক. বাস্তবমুখী খ. পারদর্শী
গ. সৃষ্টিশীল ঘ. সহানুভূতিশীল
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. গ।
কমেন্ট