ঢাবিতে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠ

ঢাবিতে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠ

171910dhabi_kalerkantho_pic জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার লাখো কণ্ঠে আবৃত্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) যৌথ উদ্যোগে ১ মে সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুব-তরুণ সমাজকে নজরুলের বিদ্রোহী কবিতা থেকে প্রেরণা অর্জন করে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এক বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় শ্রমিক ও মানুষের অধিকারের ভাব-চেতনাকে প্রকাশ করেছে। শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকারের প্রশ্নে মে দিবসের অঙ্গীকারের প্রতি সকলকে সচেতন হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
'স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেম'র উদ্ভাবন করলেন ইবি শিক্ষার্থী পূর্ববর্তী

'স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেম'র উদ্ভাবন করলেন ইবি শিক্ষার্থী

বাংলা প্রথম পল পরবর্তী

বাংলা প্রথম পল

কমেন্ট