বাংলা দ্বিতীয় পত্র

বাংলা দ্বিতীয় পত্র

025912Jsc_kalerkantho_pic বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০) সময় : ৩০ মিনিট ১। স্বরভক্তির অপর নাম কী? ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি ২। স্বভাবতই ‘ণ’ হয়েছে কোনটিতে? ক. কল্যাণ খ. ঋণ গ. কারণ ঘ. হরিণ ৩। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? ক. প্রত্যেক খ. মার্তণ্ড গ. স্বল্প ঘ. তন্বী ৪। কোনটির লিঙ্গান্তর হয় না? ক. বেয়াই খ. সাহেব গ. কবিরাজ ঘ. সঙ্গী ৫। ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’ এখানে ধনাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ ৬। ক্রমবাচক সংখ্যা কোনটি? ক. তিন খ. দ্বাদশ গ. পনেরোই ঘ. দোসরা ৭। পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়? ক. টুকু খ. টা গ. গুলো ঘ. এক ৮। ‘ন্যাকামিটা এখন রাখো’—বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে? ক. নিরর্থকতা খ. সার্থকতা গ. দ্ব্যর্থকতা ঘ. ভিন্নার্থকতা ৯। ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি? ক. সাহেবান খ. সাহেবকুল গ. সাহেবমণ্ডল ঘ. সাহেবসমূহ ১০। বাংলা ভাষায় তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত? ক. সংস্কৃত খ. ফারসি গ. হিন্দি ঘ. ইংরেজি ১১। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক শব্দ? ক. শনশন খ. শীতশীত গ. পড়োপড়ো ঘ. হাতেনাতে ১২। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? ক. নবীনা খ. বালিকা গ. কনিষ্ঠা ঘ. নাটিকা ১৩। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি মূলত কোন নিয়মে হয়ে থাকে? ক. সমীভবন খ. বিষমীভবন গ. অসমীকরণ ঘ. অপিনিহিতি ১৪। পিশাচ> পিচাশ-ধ্বনি পরিবর্তনে কিসের উদাহরণ? ক. ধ্বনি বিপর্যয় খ. সমীভবন গ. অপিনিহিতি ঘ. ব্যঞ্জন বিকৃতি ১৫। কোন শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না? ক. সংস্কৃত শব্দে খ. সমাসবদ্ধ শব্দে গ. অব্যয়মুক্ত শব্দে ঘ. সন্ধিযুক্ত শব্দে ১৬। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে? ক. ধ্বনি বিপর্যয় খ. সমীভবন গ. বিষমীভবন ঘ. অভিশ্রুতি ১৭। ‘ষষ্ঠ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. ষট্+ট খ. ষষ্+থ গ. ষষ্+ট ঘ. ষষ্+ঠ ১৮। কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? ক. বৃন্দ খ. মালা গ. মণ্ডল ঘ. বর্গ ১৯। পদাশ্রিত নির্দেকের অপর নাম কী? ক. অনন্বয়ী অব্যয় খ. পদাশ্রিত অব্যয় গ. পদান্বয়ী অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয় ২০। বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে কোনটিতে? ক. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না খ. লাল লাল ফুল গ. বড় বড় মাঠ ঘ. অজস্র লোক ২১। সংখ্যা গণনার মূল একক কী? ক. ১০ খ. ১ গ. ১ থেকে ৯ পর্যন্ত ঘ. ১ এবং শূন্য ২২। ‘মেয়েটিকে চোখে চোখে রেখো’—বাক্যের দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত? ক. ভাবের প্রগাঢ়তা খ. কালের বিস্তার গ. আধিক্য ঘ. সতর্কতা ২৩। বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণে লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে? ক. বিশেষণ খ. অব্যয় গ. সর্বনাম ঘ. বিশেষ্য ২৪। বচন অর্থ কী? ক. সংখ্যার ধারণা খ. গণনার ধারণা গ. ক্রমের ধারণা ঘ. পরিমাণের ধারণা ২৫। নিচের কোন বানানটি সঠিক? ক. জিনিস খ. পোষ্ট গ. প্রতিষেধক ঘ. পোশাক ২৬। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব গ. বাক্যতত্ত্ব ঘ. ভাষাতত্ত্ব ২৭। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে? ক. স্বরলোপ খ. সমীকরণ গ. অন্ত্যস্বরলোপ ঘ. স্বরসংগতি ২৮। কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ? ক. ভিখারিনী খ. বাঙালিনী গ. গোয়ালিনী ঘ. নাপিতানী ২৯। কিসের ভেদে পদাশ্রিত নির্দেশকের ভিন্নতা প্রযুক্ত হয়? ক. অর্থভেদে খ. লিঙ্গভেদে গ. বচনভেদে ঘ. কারকভেদে ৩০। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত? ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি গ. নিপাতনে সিদ্ধ সরসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি উত্তর : ১. ক ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. ক।
এসএসসি পরীক্ষার ফল কাল পূর্ববর্তী

এসএসসি পরীক্ষার ফল কাল

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির র‌্যালি পরবর্তী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির র‌্যালি

কমেন্ট