'রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসন'
হিসাববিজ্ঞান
মডেল টেস্ট
বহু নির্বাচনী প্রশ্ন
মান : ৩০
১। রেওয়ামিলে কত প্রকারের ভুল ধরা পড়ে?
(ক) ৬ প্রকারের
(খ) ৫ প্রকারের
(গ) ৪ প্রকারের
(ঘ) ২ প্রকারের
২। অনিশ্চিত হিসাব রেওয়ামিলে প্রকাশ করে—
(i) ডেবিট ব্যালেন্স
(ii) ক্রেডিট ব্যালেন্স
(iii) স্থায়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
৩। কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?
(ক) উপভাড়া (খ) কমিশনপ্রাপ্তি
(গ) শিক্ষানবিশ সেলামি
(ঘ) বীমা সেলামি
৪। কোনটির সাহায্যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়?
(ক) জাবেদা
(খ) খতিয়ান
(গ) রেওয়ামিল
(ঘ) হিসাব সমীকরণ
৫। নিচের কোনটি রেওয়ামিলে ডেবিট দিকে বসবে?
(ক) অনাদায়ী পাওনা সঞ্চিতি
(খ) অনাদায়ী দেনা সঞ্চিতি
(গ) দেনাদারের বাট্টা সঞ্চিতি
(ঘ) পাওনাদারের বাট্টা সঞ্চিতি
৬। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে নিচের কোনটি?
(ক) প্রারম্ভিক হাতে নগদ
(খ) প্রারম্ভিক মজুদ পণ্য
(গ) প্রারম্ভিক ব্যাংকে জমা
(ঘ) প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত
৭। রেওয়ামিল কখন প্রস্তুত করা হয়?
(ক) হিসাবকালের শেষে
(খ) হিসাবকালের শুরুতে
(গ) কার্যপত্র প্রস্তুতের আগে
(ঘ) সমন্বয় দখিলা প্রদানের আগে
৮। নিচের কোন হিসাবটির জের রেওয়ামিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে?
(ক) দেনা
(খ) পাওনা
(গ) বকেয়া উপভাড়া
(ঘ) প্রাপ্য কমিশন
৯। হিসাবরক্ষকের অজ্ঞাতসারে সংঘটিত ভুল নিচের কোনটি?
(ক) বাদ পড়ার ভুল
(খ) স্বয়ংশোধক ভুল
(গ) লেখার ভুল
(ঘ) বেদাখিলার ভুল
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব আশরাফ আলী তাঁর কারবারের জন্য ২০,০০০ টাকা দিয়ে তিনটি চেয়ার ও একটি টেবিল ক্রয় করলেন। তাঁর হিসাবরক্ষক উক্ত লেনদেনের জন্য ক্রয় হিসাবকে ডেবিট করলেন।
১০। জনাব আশরাফ আলীর হিসাবরক্ষক কোন ধরনের ভুল করলেন?
(ক) বাদ পড়ার ভুল (খ) লেখার ভুল
(গ) নীতিগত ভুল (ঘ) বেদাখিলার ভুল
১১। জনাব আশরাফের হিসাবরক্ষককে উক্ত ভুলের জন্য কোন সংশোধনী জাবেদা দিতে হবে?
(ক) নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট
(খ) আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
(গ) ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট
(ঘ) আবসাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
১২। রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে অভিহিত করা যায়—
(i) অনিশ্চিত হিসাব
(ii) গড়মিল হিসাব
(iii) সাময়িক হিসাব
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৩। রেওয়ামিল বহির্ভূত হলো—
(i) সম্ভাব্য দায়
(ii) সম্ভাব্য সম্পদ
(iii) সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৪। আসিফ তার কারবারের জন্য ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল এবং পরবর্তীতে ৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে বিক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল। আসিফের এ ভুলকে কী ধরনের ভুল বলা হবে?
(ক) লেখার ভুল
(খ) বাদ পড়ার ভুল
(গ) পরিপূরক ভুল
(ঘ) বেদাখিলার ভুল
১৫। সাধারণত সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসে না কেন?
(ক) যেকোনো সময় পণ্যের মূল্য হ্রাস হতে পারে
(খ) প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ অন্তর্ভুক্ত থাকে
(গ) ভবিষ্যতে বিক্রয় হবে বিধায়
(ঘ) সমাপনী মজুদ পণ্য ভবিষ্যতে বিক্রয় নাও হতে পারে
১৬। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
(ক) বিশদ আয় বিবরণী
(খ) মালিকানাস্বত্ব বিবরণী
(গ) আর্থিক অবস্থার বিবরণী
(ঘ) আর্থিক বিবরণী
১৭। পণ্য ক্রয়-বিক্রয়কারী ব্যবসায়ে বিশদ আয় বিবরণীকে প্রধানত কয়টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়?
(ক) ১ ধাপ (খ) ২ ধাপ
(গ) ৩ ধাপ (ঘ) ৪ ধাপ
১৮। স্থায়ী সম্পদগুলো যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতিবছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় কোন নীতিতে?
(ক) চলমান প্রতিষ্ঠান ধারণা
(খ) রক্ষণশীলতার নীতি
(গ) ক্রয়মূল্য নীতি
(ঘ) বস্তুনিষ্ঠতার ধারণা
১৯। স্থায়ী সম্পদ দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় তাকে কী বলে?
(ক) অপচয় (খ) অবচয়
(গ) জাকাত (ঘ) অবলোপ
২০। জনাব মিজানের কারবারের মোট মুনাফা ৫,০০০ টাকা। পরিচালন ক্ষতির পরিমাণ ৪,০০০ টাকা। এর কারণ কোনটি?
(ক) পরিচালন ব্যয় বৃদ্ধি
(খ) পরিচালন আয় বৃদ্ধি
(গ) প্রত্যক্ষ ব্যয় বৃদ্ধি
(ঘ) অপরিচালন ব্যয় বৃদ্ধি
২১। সমাপনী মজুদ পণ্যের মূল্যায়নের স্বীকৃত নীতি কোনটি?
(ক) ব্যবসায়িক সত্তার নীতি
(খ) বকেয়ার ধারণা
(গ) ক্রয়মূল্যের নীতি
(ঘ) রক্ষণশীলতার নীতি
২২। ‘অগ্রিম প্রদত্ত ভাড়া’—ভাড়া হিসাবে সমন্বয় করার ফলে—
(i) ব্যয় বৃদ্ধি পায়
(ii) সম্পদ বৃদ্ধি পায়
(iii) দায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৩। নিচের কোনটি কারবারের জন্য দীর্ঘস্থায়ী দায়?
(ক) পাওনাদার
(খ) ব্যাংক ও/ডি
(গ) মূলধন
(ঘ) দেয় বিল
২৪। কারবারের জন্য পরিচালন ব্যয় হলো—
(i) অফিস ও প্রশাসনিক খরচ
(ii) কারখানা উপরিব্যয়
(iii) পরোক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. তাজুলের কারবারের রেওয়ামিলে উল্লেখ আছে—বিজ্ঞাপন খরচ ১৫,০০০ টাকা এবং ইজারা সম্পত্তি (৪ বছর) ২০,০০০ টাকা। সমন্বয়ে বলা আছে, বিজ্ঞাপনের তিন ভাগের এক ভাগ অবলোপন করতে হবে।
২৫। মি. তাজুলের কারবারের বিলম্বিত বিজ্ঞাপনের খরচ কত?
(ক) ১৫,০০০ টাকা
(খ) ১২,০০০ টাকা
(গ) ১০,০০০ টাকা
(ঘ) ৫,০০০ টাকা
২৬। মি. তাজুলের কারবারের নিট স্থায়ী সম্পদ কত টাকা দেখাতে হবে?
(ক) ২০,০০০ টাকা
(খ) ১৬,০০০ টাকা
(গ) ২৮,০০০ টাকা
(ঘ) ৪,০০০ টাকা
২৭। তিতাস অ্যান্ড কোংয়ের মোট চলতি সম্পদ ১,৩০,০০০ টাকা (যার মধ্যে ১০,০০০ টাকার মজুদ পণ্য অন্তর্ভুক্ত) এবং চলতি দায় ৪০,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের তারল্য অনুপাত কত?
(ক) ১৩ : ৪০ (খ) ১৪ : ৪০
(গ) ১ : ৩ (ঘ) ৩ : ১
২৮। চলতি বছরের আয় বহির্ভূত—
(i) পূর্ববর্তী বছরের আয়
(ii) চলতি বছরের আয়
(iii) পরবর্তী বছরের আয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৯। প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব ইত্যাদি কোন ধরনের সম্পদ?
(ক) অদৃশ্যমান সম্পদ
(খ) দৃশ্যমান সম্পদ
(গ) চলতি সম্পদ
(ঘ) অস্থায়ী সম্পদ
৩০। নিট মুনাফাকে কিসের সঙ্গে তুলনা করা হয়?
(ক) নিট লাভ
(খ) ঋণ
(গ) মোট সম্পদ
(ঘ) বিক্রয়লব্ধ অর্থ
উত্তর : ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক
২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. খ
২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. ঘ।
কমেন্ট