জনগণের বিশ্বাস ও ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
বাংলা দ্বিতীয় পত্র
পূর্ণমান : ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। ]
রচনামূলক প্রশ্ন (৩০)
১। (ক) অনুচ্ছেদ লেখো : শীতকাল
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও :
তারপর ফিরে এসে যখন শুনল, লাল গরুকে নিয়ে গেছে, তখন বিশুর কী কান্না! ছেলেমেয়েদের সবার মুখই ভার। মায়ের অবস্থাও তাই। সেদিন বাড়ির কারোরই ভালো করে খাওয়া হলো না। কিন্তু নিধিরামকে কেউ কিছু বলল না। কেউ কিছু বললে সে নিশ্চয়ই রেগেমেগে উঠত। রাগবার জন্য মনে মনে তৈরিও হয়ে ছিল। কিন্তু কেউ তাকে সেই সুযোগ দিল না। নিধিরাম এমন বিপদে আর কখনো পড়েনি। কী আশ্চর্য এমন যে তেজস্বী নিধিরাম, সে যেন ঠাণ্ডা জল হয়ে গেল।
(i) ‘কী’ কোন পদ? ১
(ii) সেদিন কারোরই ভালো করে খাওয়া হলো না কেন? ১
(iii) নিধিরামকে কেউ কোনো কিছু না বলার কারণ কী? ১
(iv) বিপদে মানুষকে কেমন হতে হয়? ২
২। (ক) সারাংশ লেখো :
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে—‘বাঙালির বাংলা’ সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান শক্তি ও প্রেম শক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্ম শক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্য শক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়ত্বই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্য শক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
অথবা,
(খ) সারমর্ম লেখো :
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম, জননী জন্মভূমি।
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলা গেহ,
স্তব্ধ অতল, দিঘি কালো জল—নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে—
মা বলিতে প্রাণ, করে আনচান, চোখে আসে জল ভরে।
৩। যেকোনো ১টি ভাব সম্প্রসারণ লেখো :
(ক) জ্ঞানহীন মানুষ পশুর সমান।
(খ) করিতে পারি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।
৪। (ক) মনে করো, তোমার নাম জামাল। তুমি ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন ছাত্র। তোমার বিদ্যালয়ে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। ৫
(খ) মনে করো, তোমার নাম করিম এবং তোমার ছোট ভাইয়ের নাম রহিম। সে সপ্তম শ্রেণির ছাত্র এবং লক্ষ্মীপুরে থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তার কাছে একটি পত্র লেখো। ৫
৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০
(ক) মুক্তিযুদ্ধ জাদুঘর : [সংকেত : সূচনা, জাদুঘরের প্রতিষ্ঠা, জাদুঘরের অবকাঠামো, জাদুঘরের কার্যক্রম, উপসংহার।
(খ) কর্মমুখী শিক্ষা : [সংকেত : সূচনা, কর্মমুখী শিক্ষা কী? কর্মমুখী শিক্ষার প্রকারভেদ, কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, কর্মমুখী শিক্ষার প্রসার, উপসংহার।
(গ) বাংলা নববর্ষ : [সংকেত : সূচনা, বঙ্গাব্দ বা বাংলা সনের ইতিহাস, নববর্ষের উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের প্রভাব, নববর্ষের তাত্পর্য, উপসংহার। ]
বহু নির্বাচনী প্রশ্ন (২০)
১। পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
(ক) গতির সঙ্গে (খ) বায়ুর সঙ্গে
(গ) কল্পনার সঙ্গে (ঘ) নদীর সঙ্গে
২। চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?
(ক) পদবিন্যাস সুনির্দিষ্ট
(খ) ব্যাকরণের অনুসারী
(গ) ভাষারীতি অপরিবর্তনীয়
(ঘ) ভাষারীতি সরল ও সাবলীল
৩। শব্দের প্রথমে স্বরবর্ণের পূর্ণরূপ বসেছে কোনটিতে?
(ক) বেদুইন (খ) বাউল
(গ) ইলিশ (ঘ) যাও
৪। ‘অপেক্ষা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?
(ক) অপ + ইক্ষা (খ) অপে + ক্ষা
(গ) অপ + ঈক্ষা (ঘ) অপ + ক্ষা
৫। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
(ক) গৃহী (খ) বিধাতা
(গ) সপত্নী (ঘ) কাঙালিনী
৬। ‘সাইরেন বেজে উঠল’—বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহার হয়েছে?
(ক) অকর্মক (খ) দ্বিকর্মক
(গ) যৌগিক (ঘ) সকর্মক
৭। কোন বাক্যটি বর্তমান অনুজ্ঞা বোঝায়?
(ক) অঙ্কটা বুঝিয়ে দেবেন
(খ) অসুখ হলে ওষুধ খাবে
(গ) সুমন বই পড়ছে
(ঘ) বাবা আজ আসবেন
৮। জোড় শব্দের পরের অংশ আংশিক পরিবর্তন করে শব্দদ্বৈত গঠিত হয়েছে কোনটিতে?
(ক) চেয়েচিন্তে (খ) সুখশান্তি
(গ) দেনা-পাওনা (ঘ) ঢাকঢোল
৯। বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?
(ক) আসত্তি (খ) আসক্তি
(গ) পূর্ণতা (ঘ) যোগ্যতা
১০। ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’—এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
১১। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কী বসে?
(ক) কোলন বসে (খ) কমা বসে
(গ) প্রশ্নচিহ্ন বসে (ঘ) সেমিকোলন বসে
১২। বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের কোন বানানটি সঠিক?
(ক) কঙ্কাল (খ) পংকজ
(গ) আকাংখ্যা (ঘ) ভয়ঙ্কর
১৩। অভিধানের অপর নাম হলো—
(ক) সংবিধান (খ) বই
(গ) সংকলন (ঘ) শব্দকোষ
১৪। ‘কথাটা পাঁচ কান করো না’—‘কান’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রকাশ (খ) মনোযোগ
(গ) নির্লজ্জ (ঘ) বধির
১৫। ‘পানি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
(ক) নীড় (খ) বারি
(গ) সলিল (ঘ) জল
১৬। ‘বন্ধন’-এর বিপরীত শব্দ কী?
(ক) মুক্তি (খ) স্বাধীন
(গ) বন্দি (ঘ) খোলামেলা
১৭। ‘টাকার গরম’ অর্থ প্রকাশে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) অর্থের অহংকার (খ) অর্থের দাপট
(গ) অর্থের মূল্যায়ন (ঘ) অর্থের অপচয়
১৮। প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
(ক) ঢাকাই (খ) সুদিন
(গ) বইপত্র (ঘ) দিগন্ত
১৯। ‘ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ কী?
(ক) দলগত (খ) পরিবারভুক্ত
(গ) একসঙ্গে থাকা (ঘ) দলভুক্ত
২০। ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) বহ্নি (খ) বাজি
(গ) তরঙ্গ (ঘ) কুল
উত্তর : ১. ঘ ২. ঘ ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ক।
কমেন্ট