বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

001658kalerkantho.com-06-05-17-55_ পড়ে পাওয়া বহু নির্বাচনী প্রশ্ন ১। বিভূতিভূষণের জন্ম কোন গ্রামে? ক) বারাকপুর খ) মুরাতিপুর গ) পায়রাবন্দ ঘ) চুরুলিয়া ২। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ক) নীলগঞ্জের ফালমন সাহেব খ) মেঘমল্লার গ) মৌরীফুল ঘ) স্মৃতির রেখা ৩। বন্ধুরা সবাই দুপুরে কোথায় গিয়েছিল? ক) স্টেশনে খ) মাঠে গ) নদীর ঘাটে ঘ) হাটে ৪। কালবৈশাখীর ঝড় ওঠে কোন দিক থেকে? ক) পূর্ব খ) পশ্চিম গ) উত্তর ঘ) দক্ষিণ ৫। কার হাতের লেখা ভালো ছিল? ক) বিধুর খ) বাদলের গ) নিধুর ঘ) কথকের ৬। বন্ধুরা কান খাড়া করে কী শুনতে পেল? ক) পাখির ডাক খ) আজান গ) উড়োজাহাজের শব্দ ঘ) মেঘের ডাক ৭। ‘শীতে কেঁপে মরছি’—উক্তিটি কার? ক) বিধুর খ) নিধুর গ) বাদলের ঘ) তিনুর ৮। ‘পড়ে পাওয়া’ গল্পটি কে লিখেছেন? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৯। টিনের বাক্সটি কুড়িয়ে পেয়েছিল কে? ক) বিধু খ) নিধু গ) সিধু ঘ) বাদল ১০। সেই অন্ধকারে লেখক ও বাদল কোথায় বসে পড়ল? ক) আমতলায় খ) তেঁতুলতলায় গ) বাবলাতলায় ঘ) জামতলায় ১১। ডাবল টিনের বাক্সে কী রাখা হতো? ক) জামাকাপড় খ) বইপুস্তক গ) টাকাকড়ি ঘ) দলিলপত্র ১২। ভূত কোন গাছে থাকে? ক) আমগাছে খ) তালগাছে গ) বটগাছে ঘ) তেঁতুলগাছে ১৩। বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হলো? ক) বাড়ির বিচুলি গাদায় খ) বাড়ির পেছনে গ) গর্তের ভেতরে ঘ) আলমারির ভেতরে ১৪। কী ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে? ক) চাঁপাফুল খ) কাঠ গোলাপ গ) গন্ধরাজ ঘ) মালতি ১৫। বিধু কিসের শব্দ শুনবার জন্য কান খাড়া করছিল? ক) আম পড়ার খ) মেঘের আওয়াজের গ) ঝোড়ো বাতাসের ঘ) মানুষের পায়ের ১৬। বাড়ুয্যেদের বাগানে ভিড় কেন থাকে? ক) আম কুড়ানোর জন্য খ) আড্ডা দেওয়ার জন্য গ) খেলাধুলার জন্য ঘ) দেখতে সুন্দর বলে ১৭। সবাই কেন বিধুর কথা মানে? ক) বিধু বিজ্ঞ বলে খ) বিধু শক্তিশালী বলে গ) বিধু উকিল হতে চায় বলে ঘ) বিধু পুরোহিতের ছেলে বলে ১৮। কাগজগুলো কিসের আঠা দিয়ে লাগানো হয়েছিল? ক) জিকাগাছের আঠা খ) বেলের আঠা গ) কাঁঠালের আঠা ঘ) বাবলার আঠা ১৯। ছোট-বড় ডালপালা পড়ে কী ঢেকে গিয়েছিল? ক) নাট মন্দিরের আশপাশ খ) চলাচলের পথ গ) চণ্ডীমণ্ডপের চারদিক ঘ) চাঁপাতলীর আমবাগান ২০। কালো মেঘের রাশি কোন দিক থেকে উড়ে আসতে লাগল? ক) পশ্চিম থেকে খ) দক্ষিণ থেকে গ) পূর্ব থেকে ঘ) উত্তর থেকে ২১। বিধু কাকে ধমক দিয়ে উঠল? ক) সিধুকে খ) নিধুকে গ) তিনুকে ঘ) বাদলকে ২২। বিভূতিভূষণ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? ক) কলকাতা বিশ্ববিদ্যালয়ে খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩। কার মায়ের নাম মৃণালিনী দেবী? ক) বুদ্ধদেব বসুর খ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়ের ২৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়? ক) বারাকপুর খ) শ্রীহট্ট গ) মুরাতিপুর ঘ) কৃষ্ণনগর ২৫। সকলে ততক্ষণে কী বুঝতে পেরেছিল? ক) নৌকা চালানোর কথা খ) টিনের বাক্সের কথা গ) আম কুড়ানোর কথা ঘ) বানভাসী মানুষের কথা ২৬। ‘পড়ে পাওয়া’ গল্পে কী ফুটে উঠেছে? ক) ভ্রমণকাহিনি খ) ছেলেবেলার কথা গ) দুরন্তপনা ঘ) আম কুড়ানোর স্মৃতি ২৭। কোথায় ব্যাঙ ডাকছে? ক) নরহরি বোষ্টমের ডোবায় খ) কাপালিদের পদ্মপুকুরে গ) বিধুদের ডোবায় ঘ) বাদলদের আঙিনার পাশে ২৮। মিটিংয়ের দিনটি ছিল— i) বর্ষার দিন ii) ঠাণ্ডা হাওয়া বইছিল iii) জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i, ii ঘ) i, ii ও iii ২৯। তিন দিন পর আসা লোকটি ছিল— i) কালো ii) রোগা iii) লম্বা গোছের নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i, ii ঘ) i, ii ও iii ৩০। কাপালিদের ছিল— i) পটোলের আবাদ ii) কুমড়োর ক্ষেত iii) লাউ-কুমড়োর মাচা নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i, ii ঘ) i, ii ও iii উত্তর : ১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ক ২১. খ ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. গ ন২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

চলতি মাসে বড় ধরনের ঝড়ের আশঙ্কা পরবর্তী

চলতি মাসে বড় ধরনের ঝড়ের আশঙ্কা

কমেন্ট