বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

003104kalerkantho.com-08-05-17-53_ বহু নির্বাচনী প্রশ্ন ১। পদ্মাবতী ও ধর্মমঙ্গলের মধ্যে পার্থক্য— i) একটি পুঁথি সাহিত্য, অন্যটি কাব্যকাহিনি ii) একটি মুসলিম সাহিত্য, অন্যটি হিন্দু সাহিত্য iii) একটি আলাওলের, অন্যটি ঘনরামের নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ২। বাংলা চিরকালই সংগীতের দেশ। যে ধরনের আঞ্চলিক লোকগান সারা বাংলায় ছড়িয়ে আছে— i) বারোমাস্যা ii) ভাওয়াইয়া iii) গম্ভীরা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৩। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষায় অবদানের জন্য যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়— i) বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছেন ii) ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেছেন iii) আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৪। প্রাচীন বাংলার পুণ্ড্রনগরী বর্তমানে কোনটি নির্দেশ করে? ক. পশ্চিমবঙ্গ খ. দক্ষিণবঙ্গ গ. উত্তরবঙ্গ ঘ. পূর্ববঙ্গ ৫। চর্যাপদ বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হওয়ার যৌক্তিকতা কী? ক. বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস খ. বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাস গ. বাংলা সাহিত্যের আধুনিক ইতিহাস ঘ. বাংলা সাহিত্যের মুসলমানদের ইতিহাস ৬। প্রাচীনকালে মগ্ধ ও পুণ্ড্রে যে সিল্ক তৈরি হতো তা কী নামে পরিচিত ছিল? ক. দুকুল খ. পত্রোর্ণ গ. ক্ষৌম ঘ. কার্পাস ৭। বাঙালিরা প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পায় তার নাম কী? ক. রামায়ণ খ. মহাভারত গ. চর্যাপদ ঘ. গীতাঞ্জলি ৮। ধর্মমঙ্গল কে লিখেছেন? ক. ঘনরাম খ. মুকুন্দরাম গ. বিজয়গুপ্ত ঘ. কালিদাস উত্তর : ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক।
ইংরেজি দ্বিতীয় পত্র পূর্ববর্তী

ইংরেজি দ্বিতীয় পত্র

বাংলা প্রথম পত্র পরবর্তী

বাংলা প্রথম পত্র

কমেন্ট