বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

010200kalerkantho.com-09-05-17-63_ ভাব ও কাজ বহু নির্বাচনী প্রশ্ন ১। ‘ভাব ও কাজ’ লেখাটি কোন ধরনের সাহিত্য? ক) ছোটগল্প খ) প্রবন্ধ গ) কাহিনি কাব্য ঘ) উপন্যাস ২। লেখকের মতে ‘ভাব’ কী? ক) বাস্তব উল্লাস খ) অবাস্তব উচ্ছ্বাস গ) বাস্তব আকাঙ্ক্ষা ঘ) অবাস্তব আকাঙ্ক্ষা ৩। নজরুল ভাবকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ক) পুষ্পবিহীন সৌরভ খ) সৌরভবিহীন পুষ্প গ) পত্রশূন্য-বৃক্ষ ঘ) বৃক্ষচ্যুত পত্র ৪। কুম্ভকর্ণের ঘুম কিভাবে ভাঙানো হতো? ক) মন্দিরা-বাঁশি বাজিয়ে খ) ঢোল-কাঁসি বাজিয়ে গ) নূপুর-চুড়ি বাজিয়ে ঘ) শঙ্খ-সানাই বাজিয়ে ৫। যারা অগ্র-পশ্চাৎ বিবেচনা ছাড়াই কাজ করে ‘ভাব ও কাজ’ রচনায় তাদের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক) কুম্ভকর্ণ খ) উদমো ষাঁড় গ) সৌরভবিহীন পুষ্প ঘ) ত্যাগী ঋষি ৬। ভাবের দাস হলে আমাদের কোনটি অবশ্যম্ভাবী? ক) উন্নতি খ) উত্থান গ) অমর্যাদা ঘ) পতন ৭। লোক প্রবাদ অনুযায়ী কত চক্রে ভগবান ভূত? ক) পাঁচ চক্রে খ) দশ চক্রে গ) শত চক্রে ঘ) হাজার চক্রে ৮। লেখকের মতে সাপ নিয়ে খেলা করতে গেলে দস্তুর মতো কী হওয়া চাই? ক) বাঁশিবাদক খ) সাপুড়ে গ) ওঝা ঘ) বলবান ৯। কাজী নজরুল ভাবের ঘরে কী করতে নিষেধ করেছেন? ক) চুক্তি করতে খ) ঘা দিতে গ) উঁকি দিতে ঘ) ঢু মারতে ১০। ভাবের সার্থকতা কিসে? ক) কল্পনা জগতে অবস্থান করায় খ) নতুন ভাব উত্পন্ন করায় গ) কাজে পরিণত হওয়ায় ঘ) কাজে বাধা সৃষ্টি করায় ১১। মানুষের উত্সাহ স্বল্প স্থায়ী—এই সত্য আমরা কিভাবে শিখেছি? ক) ঠকে শিখেছি খ) ঠেকে শিখেছি গ) জিতে শিখেছি ঘ) পড়ে শিখেছি ১২। ভাব দিয়ে মানুষকে মাতিয়ে তুলে কখন কাজ আদায় করে নিতে হবে? ক) ধীরে-সুস্থে খ) অনেক দেরিতে গ) যখন ইচ্ছে হবে ঘ) যত দ্রুত সম্ভব ১৩। জনগণের মাঝে কোনো বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে কোনটি উদ্দেশ্য হিসেবে থাকা উচিত? ক) ব্যক্তিগত স্বার্থসিদ্ধি খ) মানব কল্যাণ গ) ভাব জগতের উন্নয়ন ঘ) দ্রুততম সময়ে কার্যসিদ্ধি ১৪। ‘ভাব ও কাজ’ রচনা অনুযায়ী জীবনকে গড়ে তোলার জন্য কী করতে হবে? ক) কল্পনা বিলাসী হতে হবে খ) মানসিক শক্তিকে সঠিক পথে চালিত করতে হবে গ) ভাব জগেক প্রাধান্য দিতে হবে ঘ) চোখ বন্ধ করে কাজে নামতে হবে ১৫। যিনি মানুষের মাঝে চেতনা জাগিয়ে তুলতে ব্রতী হবেন, তাঁকে হতে হবে— i) সত্সাহসী ii) স্বার্থত্যাগী iii) মহত্প্রাণ নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii ১৬। হাজার খানেক স্কুল-কলেজের ছাত্র বের হয়ে এসেছিল— i) আত্মত্যাগের উন্মাদনায় ii) সাময়িক উত্তেজনায় iii) হুজুগে মেতে নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii ১৭। সাময়িক ভাবাবেগের বশে পরিণতি বিচার না করে কাজ করলে— i) আত্মার শক্তির অপমান হয় ii) আত্মার শক্তি জাগ্রত হয় iii) আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয় নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii ১৮। ‘ভাব ও কাজ’ প্রবন্ধ অনুসারে পাপ হয়— i) স্পিরিটকে অন্যের প্ররোচনায় নষ্ট করলে ii) লোকের কোমল অনুভূতিতে ঘা দিলে iii) ভাবের নিন্দা করলে নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii ১৯। ‘ভাব ও কাজ’ প্রবন্ধে প্রাবন্ধিক কিসে তত্পর হওয়ার ওপর জোর দিয়েছেন? ক) বাস্তবধর্মী কর্মে খ) আধ্যাত্মিক কর্মে গ) ভাববাদী কর্মে ঘ) অবাস্তব কর্মে ২০। ‘ভাব ও কাজ’ প্রবন্ধের লেখক কে? ক) কাজী নজরুল ইসলাম খ) মুস্তাফা মনোয়ার গ) বিপ্রদাশ বড়ুয়া ঘ) কামরুল হাসান উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. ক।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ইংরেজি দ্বিতীয় পত্র পরবর্তী

ইংরেজি দ্বিতীয় পত্র

কমেন্ট