কুমিল্লায় এসএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

কুমিল্লায় এসএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

195526kalerkanrto_pic এ বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল বিপর্যয়ের কারণে আজ মঙ্গলবার সকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে অকৃতকার্য ও অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা। এসময় তারা প্রায় ঘণ্টাখানেক কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনের সড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে আজ সকালে কুমিল্লা টাউনহলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে খাতা পুন:মূল্যায়নের জন্য শিক্ষামন্ত্রী বরাবর আবেদন জানায় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা জানায়, আমরা ফেল করবো বলে পরীক্ষায় অংশগ্রহণ করিনি। অনেকেই এক নম্বরের জন্য এক বিষয়ে ফেল করেছে। কেউ আবার ঐচ্ছিক বিষয়ে ফেল করেছে। বেশিরভাগ ফলাফলেই ১-৩ নম্বরের জন্য ফেল করিয়ে দেয়া হয়েছে। এই ফলাফল আমরা মানি না। এসময় শিক্ষার্থীরা তাদের ফলাফল বিবরণী মিডিয়ার সামনে তুলে ধরেন। শিক্ষার্থীরা কান্নারত অবস্থায় কালের কণ্ঠকে বলেন, আমাদের শিক্ষাজীবন থেকে এক বছর নষ্ট করবেন না। এসএসসির ফলাফল পুন:মূল্যায়ন করার জন্য আমরা শিক্ষামন্ত্রীর নিকট অনুরোধ জানাচ্ছি। দয়া করে, আমাদের বাঁচান। উল্লেখ্য, গত ৪ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে গত বছরর তুলনায় পাশের ২৪ দশমিক ৯৭ শতাংশ করে দাড়ায় ৫৯ দশমিক ০৩ শতাংশে। ২০১৬ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৮৪ শতাংশ।
খাঁটি মধু চেনার ৫ উপায় পূর্ববর্তী

খাঁটি মধু চেনার ৫ উপায়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরবর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কমেন্ট