হাওরাঞ্চলে শাবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

হাওরাঞ্চলে শাবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

45 বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শণ ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করবেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থী। এছাড়া বুধবার তারা বন্যা কবলিত হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে। শাবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়ার পরামর্শে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করেছেন। মঙ্গলবার হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এছাড়া তিনি আবাসিক হলের শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকল প্রকার দিক নির্দেশনা দেন। এসময় হলের সহকারী প্রভোস্ট মোঃ আসলাম হোসেনের তত্ত্বাবধানে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গঠন করা হয়।
বাংলা প্রথম পত্র পূর্ববর্তী

বাংলা প্রথম পত্র

আইইউবিএটি উপাচার্য অধ্যাপক মিয়ানের ইন্তেকাল ​ পরবর্তী

আইইউবিএটি উপাচার্য অধ্যাপক মিয়ানের ইন্তেকাল ​

কমেন্ট