বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

032552Pic-04 কাকতাড়ুয়া বহু নির্বাচনী প্রশ্ন ১। ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’—এখানে ‘মরণ’ বলতে কী বোঝানো হয়েছে? ক) পরাধীনতাকে খ) আশ্রয়হীনতাকে গ) ক্ষুধাকে ঘ) মমতাহীনতাকে ২। অনেক দিন ‘ও’ বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে এখানে ‘ও’ কে? ক) কুন্তি খ) মধু গ) ফুলকলি ঘ) বুধা ৩। সেলিনা হোসেনের জন্ম কত সালে? ক) ১৯৩৭ খ) ১৯৪২ গ) ১৯৪৭ ঘ) ১৯৫২ ৪। সেলিনা হোসেন জন্মগ্রহণ করেন কোথায়? ক) ঢাকায় খ) নাটোরে গ) পাবনায় ঘ) রাজশাহীতে ৫। মধুর মা বুধাকে আদর করেন কেন? ক) বুধার কেউ নেই বলে খ) বুধার মধ্যে মধুর প্রতিচ্ছবি আছে গ) বুধা মধুর মতো সাহসী সে জন্য ঘ) বুধার থাকার জায়গা নেই বলে ৬। ‘সে দিনের ছোড়া, ঢঙ কত। ’ উক্তিটি কার? ক) কুন্তির খ) রানির গ) বুয়ার ঘ) রবির ৭। কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি? ক) বিনু খ) বুধা গ) জেলে ঘ) শিলু ৮। শান্তি কমিটির চেয়ারম্যানের নাম কী? ক) কদম আলী খ) আহাদ মুন্সী গ) কুদ্দুস শেখ ঘ) শাহাবুদ্দিন ৯। বুধাকে ‘মানিকরতন’ নাম দিয়েছিল কে? ক) হরিকাকু খ) ফুলকলি গ) নোলক বুয়া ঘ) জয়নাল চাচা ১০। ‘নিজের বোঝা নিজে বইব’—বুধার এ বাক্যটিতে ফুটে উঠেছে? ক) সাহস খ) আত্মবিশ্বাস গ) দেশপ্রেম ঘ) ভালোবাসা ১১। ‘জননী’ উপন্যাসের লেখক কে? ক) আবুল ফজল খ) জহির রায়হান গ) শওকত ওসমান ঘ) ইমদাদুল হক ১২। ‘টুপটুপ করে ঝরে গেছে কেবল’—বলতে বোঝানো হয়েছে— ক) বৃষ্টির শব্দ খ) বুধার পরিবারের সদস্যদের মৃত্যু গ) ঘরের চালের পানি পড়ার শব্দ ঘ) বরই পড়ার শব্দ ১৩। তিনুর বয়স কয় বছর? ক) এক খ) দেড় গ) দুই ঘ) আড়াই ১৪। বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত? ক) চাচির খ) চাচার গ) কুন্তির ঘ) চাচাতো ভাইয়ের ১৫। নোলক বুয়া বুধাকে কী নামে ডাকে? ক) মানিকরতন খ) সোনাবাবা গ) ছন্নছাড়া ঘ) গোবর রাজা ১৬। মিলিটারির ব্রাশফায়ারে কে নিহত হয়েছিল? ক) আলী খ) মিঠু গ) মধু ঘ) বুধা ১৭। সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকার কারণ— ক) যুদ্ধ খ) অত্যাচার গ) বিরোধিতা ঘ) বিশ্বাসঘাতকতা ১৮। উপন্যাসের উৎস কী? ক) প্রকৃতি খ) মানুষের জীবন গ) নদ-নদী ঘ) পাহাড় ১৯। আধুনিক উপন্যাসের কাল কত? ক) পনেরো শতক খ) ষোলো শতক গ) সতেরো শতক ঘ) আঠারো শতক ২০। উপন্যাসের প্রধান উপাদান কী? ক) চরিত্র খ) দৃশ্য গ) ভাষা ঘ) কাহিনি বা গল্প ২১। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? ক) আলালের ঘরের দুলাল খ) পল্লী সমাজ গ) পদ্মা মেঘনা যমুনা ঘ) দুর্গেশ নন্দিনী ২২। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে? ক) শীর্ষেন্দু মুখোপাধ্যায় খ) মানিক বন্দ্যোপাধ্যায় গ) জগদীশগুপ্ত ঘ) তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় ২৩। ‘শ্রীকান্ত’ উপন্যাস কার লেখা? ক) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের খ) মানিক বন্দ্যোপাধ্যায়ের গ) রবীন্দ্রনাথ ঠাকুরের ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উত্তর : ১. ক ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ক।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হাওরাঞ্চলে শাবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ পরবর্তী

হাওরাঞ্চলে শাবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

কমেন্ট