জনগণের বিশ্বাস ও ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জ্ঞানমূলক প্রশ্ন
১। বাংলাদেশের একটি অর্থকরী ফসলকে ‘সোনালী আঁশ’ বলা হয়। এই ফসলটির নাম কী?
উত্তর : বাংলাদেশের একটি অর্থকরী ফসলকে ‘সোনালী আঁশ’ বলা হয়। এই ফসলটির নাম পাট।
২। রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয় কী দিয়ে?
উত্তর : রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয় পাট দিয়ে।
৩। বাংলাদেশের অর্থনীতিতে কোন অর্থকরী কৃষিপণ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর : বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪। বাংলাদেশের কোথায় বেশি চা উত্পন্ন হয়?
উত্তর : বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে বেশি চা উত্পন্ন হয়।
৫। বর্তমানে সিলেট ও চট্টগ্রাম ছাড়া আর কোথায় চা চাষ হচ্ছে?
উত্তর : বর্তমানে সিলেট ও চট্টগ্রাম ছাড়া দিনাজপুর ও পঞ্চগড় জেলায় চা চাষ হচ্ছে।
৬। বাংলাদেশের কোন অর্থকরী কৃষিপণ্যটির বিদেশে বিশেষ সুনাম রয়েছে?
উত্তর : বাংলাদেশের চায়ের বিদেশে বিশেষ সুনাম রয়েছে।
৭। কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উত্পন্ন হয়?
উত্তর : রংপুর জেলায় সবচেয়ে বেশি তামাক উত্পন্ন হয়।
৮। তামাক চাষ কেন নিরুৎসাহী করা হচ্ছে?
উত্তর : তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই তামাক চাষ নিরুৎসাহী করা হচ্ছে।
৯। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো?
উত্তর : বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও বাবার উল্লেখযোগ্য।
১০। বাংলাদেশের প্রধান তিনটি অর্থকরী ফসলের নাম লেখো।
উত্তর : বাংলাদেশের প্রধান তিনটি অর্থকরী ফসল হলো পাট, চা ও তামাক।
১১। বাংলাদেশের মোট কৃষিজ আয়ের কত ভাগ মাছ থেকে আসে?
উত্তর : বাংলাদেশের মোট কৃষিজ আয়ের প্রায় ২৩% মাছ থেকে আসে।
১২। বাংলাদেশ কী পরিমাণ আলু বিদেশে রপ্তানি করে?
উত্তর : বাংলাদেশ প্রায় ৪ মিলিয়ন টন আলু বিদেশে রপ্তানি করে।
১৩। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ কোন কৃষিপণ্যটি বিদেশে রপ্তানি করে?
উত্তর : দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ আলু বিদেশে রপ্তানি করে থাকে।
১৪। কোন শস্যটি বাংলাদেশে সবচেয়ে বেশি উত্পন্ন হয়?
উত্তর : বাংলাদেশে ধান সবচেয়ে বেশি উত্পন্ন হয়।
১৫। বাংলাদেশে কোন পণ্যটি সবচেয়ে বেশি আমদানি হয়?
উত্তর : বাংলাদেশে ডাল সবচেয়ে বেশি আমদানি হয়।
১৬। বাংলাদেশে কী পরিমাণ ডাল আমদানি করা হয়?
উত্তর : বাংলাদেশে তিন লাখ মেট্রিক টন ডাল আমদানি করা হয়?
১৭। বাংলাদেশে কী পরিমাণ ধান উত্পন্ন হয়?
উত্তর : বাংলাদেশে ৩.৪ লাখ মেট্রিক টন ধান উত্পন্ন হয়।
১৮। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প কোনটি?
উত্তর : বস্ত্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প।
১৯। বাংলাদেশের কোন জেলাগুলোতে বেশির ভাগ বস্ত্রকল রয়েছে।
উত্তর : বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায় বেশির ভাগ বস্ত্রকল রয়েছে।
২০। বাংলাদেশে তাঁতশিল্পে কী কী তৈরি হয়?
উত্তর : বাংলাদেশে তাঁতশিল্পে উন্নতমানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হয়।
কমেন্ট