দেশব্যাপী যৌন সহিংসতার বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ, সমাবেশ

দেশব্যাপী যৌন সহিংসতার বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ, সমাবেশ

210005JU_kalerkantho_Pic সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ঘটে যাওয়া যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুরাদ চত্বরের সামনে এসে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘নিপীড়নের জগতে নীরবতা ভঙ্গ করাই বড় লড়াইয়ের বিষয়। দুর্বৃত্তদের চিহ্নিত করার ক্ষেত্রেও যদি নীরবতা থাকে তাহলে তাদের মুখোশটা থেকে যায়। সেই মুখোশ নিয়েই সে সমাজের সর্বস্তরে চলে যায়। তিনি আরো বলেন, ‘মুখোশ খুলে দেয়ার কাজটিই একটা বড় লড়াই। আজকে বনানীর ঘটনা আমাদের সামনে এসেছে শুধুমাত্র নীরবতা ভঙ্গ করার কারণে। তাদের নীরবতা ভঙ্গ করার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই’। এছাড়া ধর্ষণের জন্য যারা নারীদের পোশাক ও বাইরে বের হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তারাও এসব ধর্ষকদেরই সহযোগী হিসেবে কাজ করে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা (নৃবিজ্ঞান বিভাগ), অধ্যাপক এ এস এম আনোয়ারম্নলস্নাহ ভূঁইয়া (দর্শন বিভাগ) অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম (ইতিহাস বিভাগ), সহকারি অধ্যাপক আনিছা পারভীন জলী (ইতিহাস বিভাগ), সহকারি অধ্যাপক খন্দকার হালিমা আখতার (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পরিবহন চত্ত্বর, পুরাতন কলা ভবন প্রদক্ষিণ শেষে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে (মুন্নি চত্বরে) গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি সংসদের সাধরণ সম্পাদক মাহাথির মুহাম্মদ, ছাত্র ফেডারেশনের সংগঠক অংশু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, জাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
হাদিস পরীক্ষা শুরু, পরীক্ষার্থী সাড়ে ১৯ হাজার পূর্ববর্তী

হাদিস পরীক্ষা শুরু, পরীক্ষার্থী সাড়ে ১৯ হাজার

বিকেলে অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ পরবর্তী

বিকেলে অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

কমেন্ট