নটর ডেমসহ ৩ কলেজ ভর্তি পরীক্ষা নিতে পারবে

নটর ডেমসহ ৩ কলেজ ভর্তি পরীক্ষা নিতে পারবে

nator_dame20170515190418 ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার রাজধানীর হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে ভর্তি পরীক্ষার মাধ্যমেই রাজধানীর হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফ কলেজ উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ‍পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ সার্কুলার তিন কলেজের ক্ষেত্রে স্থগিত করে আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রমজান আলী সিকদার ও ব্যারিস্টার তানিম হোসাইন শাওন। পরে তানিম হোসাইন শাওন বলেন, আদালতের এ আদেশের ফলে এ তিন কলেজ তাদের নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। পাশাপাশি হাইকোর্ট রুলও জারি করেন। রুলে এ তিন কলেজের ক্ষেত্রে মেধাতালিকায় ভর্তির নীতিমালার ধারা কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। সারা দেশে উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে মেধাতালিকা অনুসারে ভর্তির জন্য একটি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালার কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই তিন কলেজের অধ্যক্ষ।
হিসাববিজ্ঞান পূর্ববর্তী

হিসাববিজ্ঞান

১৯ বিশ্ববিদ্যালয়ে ৩২.১৪ কোটি টাকা বরাদ্দ পরবর্তী

১৯ বিশ্ববিদ্যালয়ে ৩২.১৪ কোটি টাকা বরাদ্দ

কমেন্ট