শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের
হিসাববিজ্ঞান
বহু নির্বাচনী প্রশ্ন
১। ক্যাশমেমো কত সেট তৈরি করা হয়?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
২। ক্যাশমেমোতে উল্লেখ থাকে—
i) পণ্যের দর
ii) পণ্যের পরিমাণ
iii) মোট টাকার পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। ডেবিট নোট কে তৈরি করে?
ক) ক্রেতা খ) বিক্রেতা
গ) পরিচালক ঘ) ক্যাশিয়ার
৪। ক্রেডিট নোটে কার স্বাক্ষর থাকে?
ক) ব্যবস্থাপক খ) বিক্রয় ব্যবস্থাপক
গ) ক্রেতা ঘ) বিক্রেতা
৫। A= L+E সমীকরণটির ঊ উপাদান কী নির্দেশ করে?
ক) সম্পদ খ) দায়
গ) মালিকানাস্বত্ব ঘ) মুনাফা
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব শফিক একজন ব্যবসায়ী। তিনি পণ্য বিক্রয় করে ১০,০০০ টকার একটি চেক পেলেন।
৬। জনাব শফিকের লেনদেনটির জন্য কোন হিসাবটি ডেবিট হবে?
ক) চেক হিসাব খ) নগদান হিসাব
গ) ব্যাংক হিসাব ঘ) বিক্রয় হিসাব
৭। লেনদেনটি দ্বারা প্রভাবিত হবে—
i) A উপাদানের
ii) L উপাদানের
iii) E উপাদানের
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। কখন সম্পদ ডেবিট হয়?
ক) হ্রাস পেলে খ) বৃদ্ধি পেলে
গ) ঘাটতি হলে ঘ) পরিবর্তন হলে
৯। ভাউচার কী?
ক) লেনদেনের প্রমাণপত্র খ) হিসাবের বই
গ) ক্রেতার বিবরণ ঘ) বিক্রেতার বিবরণ
১০। বিক্রেতার নিকট চালান কী নামে গণ্য হয়?
ক) আন্তচালান খ) বহির্চালান
গ) ক্রয় জাবেদা ঘ) বিক্রয় জাবেদা
১১। প্রতিটি ২০ টাকা দরে ১০০টি পণ্য ক্রয় করে ৫% কারবারি বাট্টা দিলে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?
ক) ২০,০০০ টাকা খ) ১৯,০০০ টাকা
গ) ২১,০০০ টাকা ঘ) ১,০০০ টাকা
১২। ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক) ঘটনা খ) আর্থিক পরিকল্পনা
গ) লিখিত চুক্তি ঘ) লেনদেন
১৩। প্রতিটি লেনদেনে থাকে—
i) ডেবিট ও ক্রেডিট
ii) দাতা ও গ্রহীতা
iii) দুই পক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?
ক) লেনদেন খ) জাবেদা
গ) চালান ঘ) ক্রয় বই
১৫। নগদে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
ক) ডেবিট নোট খ) ক্রেডিট নোট
গ) ক্যাশমেমো ঘ) চালান
১৬। লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
১৭। দীর্ঘমেয়াদি সময়কাল বলতে কী বোঝানো হয়?
ক) ১ বছরের কম খ) ১ বছর
গ) ১ বছরের অধিক ঘ) অনির্দিষ্ট কাল
১৮। মূলধনজাতীয় প্রাপ্তি কোনটি?
ক) পণ্য বিক্রয় খ) ব্যাংক জমার সুদ
খ) শিক্ষানবিশ সেলামি ঘ) ঋণ গ্রহণ
১৯। মূলধন জাতীয় লেনদেন—
i) অনিয়মিত
ii) টাকার পরিমাণ বড়
iii) দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। মূলধনজাতীয় লেনদেন দ্বারা কী অর্জিত হয়?
ক) সম্পদ খ) সুনাম
গ) মুনাফা ঘ) মালিকানা
২১। কোন জাতীয় লেনদেন পুনরাবৃত্তি হয়?
ক) মূলধনজাতীয় খ) মুনাফাজাতীয়
গ) বিলম্বিত মুনাফাজাতীয় ঘ) মূলধনায়িত
২২। লেনদেনের অর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে কয়টি বিবরণী প্রস্তুত করতে হয়?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. রাজু ২০১৬ সালে ২,০০,০০০ টাকায় এক খণ্ড জমি ক্রয় করেন, যা ২০১৭ সালে ৩,১০,০০০ টাকায় বিক্রয় করেন।
২৩। জনাব রাজুর মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত?
ক) ৫,১০,০০০ টাকা খ) ৩,১০,০০০ টাকা
গ) ২,০০,০০০ টাকা ঘ) ১,১০,০০০ টাকা
২৪। জমির মূল্য বৃদ্ধির ফলে নিম্নের কোনটি বৃদ্ধি পাবে?
ক) মূলধনজাতীয় ব্যয় খ) মূলধনজাতীয় প্রাপ্তি
গ) মুনাফাজাতীয় প্রাপ্তি ঘ) মুনাফাজাতীয় আয়
২৫। বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে—
i) মুনাফাজাতীয় আয়
ii) মুনাফাজাতীয় ব্যয়
iii) মূলধনজাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬। কোনটি মুনাফাজাতীয় ব্যয়?
ক) উত্তোলনের সুদ খ) মূলধনের সুদ
গ) বিনিয়োগের সুদ ঘ) সাধারণ সঞ্চিতি
২৭। মুনাফাজাতীয় প্রাপ্তির যতটুক অংশ পরবর্তী বছরের তাকে কী বলে?
ক) সম্পদ খ) আয়
গ) দায় ঘ) ব্যয়
২৮। মুনাফাজাতীয় প্রদানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে—
i) চলতি বছরের ব্যয়
ii) বিগত বছরের ব্যয়
iii) পরবর্তী বছরের ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কোনটি?
ক) নতুন পণ্যের গবেষণা ব্যয়
খ) আসবাবপত্রের মেরামত
গ) যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়
ঘ) দালানকোঠা সরণযন্ত্র
৩০। কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালেও দেখা যায়?
ক) অপরিচালন ব্যয় খ) মুনাফাজাতীয় ব্যয়
গ) পরিচালন ব্যয় ঘ) মূলধনজাতীয় ব্যয়
উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ।
কমেন্ট