শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের
জীববিজ্ঞান
প্রথম অধ্যায় : জীবনপাঠ
সৃজনশীল প্রশ
প্রশ্ন : জীবজগেক পাঁচটি রাজ্যে ভাগ করা যায় যেমন—
ক. দেহকোষ কাকে বলে? ১
খ. অনৈচ্ছিক পেশি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের কোন রাজ্যে পেনিসেলিয়ামের অবস্থান, ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের রাজ্যসমূহের ক্রম উন্নতির যৌক্তিক কারণ বিশ্লেষণ করো। ৪
উত্তর : ক. বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে, তাদের দেহকোষ বলে।
খ. যে টিস্যুর কোষগুলো সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, তাকে অনৈচ্ছিক পেশি বলে। এর কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। এরা প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়।
গ. Penicillium ফানজাই রাজ্যের অন্তর্গত।
ব্যাখ্যা : এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। তাই পেনিসিলিয়াম ফানজাই রাজ্যে।
ঘ. উদ্দীপকের প্রবাহ চিত্রের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাজ্য যথাক্রমে প্রোটিস্টা, ফানজাই এবং প্লানটি। মনেরা থেকে শুরু করে পরবর্তী রাজ্যগুলোর মধ্যে ক্রম উন্নতি হচ্ছে। এর কারণ নিম্নে বিশ্লেষণ করা হলো—
উদ্দীপকের প্রথম রাজ্য হলো মনেরা। এরা এককোষী, ছিলামেন্টাস, কলোনিয়াল বা মাইসেলিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, অ্যান্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই; কিন্তু রাইবোসোম আছে। কোষবিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়।
উদ্দীপকের দ্বিতীয় রাজ্য হলো প্রোটিস্টা। এদের নিউক্লিয়াস সুগঠিত। এরা এককোষী বা বহুকোষী। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। কোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে। কোষে সব ধরনের অঙ্গাণু থাকে। এদের কোনো ভ্রূণ সৃষ্টি হয় না। তাই এরা মনেরা থেকে উন্নত। তৃতীয় রাজ্য হলো ফানজাই। এ রাজ্য মনেরা ও প্রোটিস্টা থেকে উন্নততর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। মিয়োসিসের মাধ্যমে কোষবিভাজন ঘটে।
চতুর্থ রাজ্য হলো প্লানটি। এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা ডিপ্লয়েড পর্যায় থেকে শুরু হয়। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। এরা আর্কিগোনিয়েট ও পুষ্পক উদ্ভিদ।
পঞ্চম রাজ্য হলো অ্যানিমেলিয়া। প্লানটি রাজ্য থেকে উন্নততর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় অ্যানিমেলিয়া রাজ্যে। এরা সুকেন্দ্রিক ও বহুকোষী প্রাণী। এদের কোষে জড়ো কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। এরা খাদ্য গলাধঃকরণ করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ভ্রূণ বিকাশকালীন ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়।
উপর্যুক্ত বিশ্লেষণ থেকে দেখা যায় যে মনেরা থেকে শুরু করে সর্বোচ্চ রাজ্য অ্যানিমেলিয়া পর্যন্ত যুগান্তকারী বৈশিষ্ট্যের কারণে পূর্ববর্তী রাজ্য থেকে পরবর্তী রাজ্য উন্নততর।
কমেন্ট