হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞান

234648kalerkantho.com-18-05-17-36_ বহু নির্বাচনী প্রশ্ন ১। হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী বলে? ক) হিসাব মূল্যায়ন খ) হিসাবব্যবস্থা গ) হিসাবচক্র ঘ) হিসাব বিশ্লেষণ ২। দুই তরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত প্রধান হিসাবের বই— i) আর্থিক বিবরণী ii) জাবেদা iii) খতিয়ান নিচের কোনটি সঠিক? ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৩। ‘সঞ্চিত তহবিল’ কোন ধরনের হিসাব? ক) সম্পদ খ) ব্যয় গ) মালিকানাস্বত্ব ঘ) আয় ৪। পণ্য ফেরত এলে কোন হিসাব ডেবিট হয়? ক) ক্রয় হিসাব খ) বিক্রয় হিসাব গ) ক্রয় ফেরত হিসাব ঘ) বিক্রয় ফেরত ৫। হিসাব সমীকরণের উপাদান হলো— i) সম্পদ ii) দায় iii) মালিকানাস্বত্ব নিচের কোনটি সঠিক? ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৬। হিসাবচক্রের ধাপ কয়টি? ক) ৪টি খ) ৬টি গ) ৮টি ঘ) ১০টি ৭। সমাপনী মূলধনের সঙ্গে কোনটি যোগ হয়? ক) প্রারম্ভিক মূলধন খ) অতিরিক্ত মূলধন গ) ব্যয় ঘ) উত্তোলন ৮। আধুনিক পদ্ধতিতে ডেবিট হবে কোনটি? ক) মূলধন বৃদ্ধি পেলে খ) আয় বৃদ্ধি পেলে গ) ব্যয় হ্রাস পেলে ঘ) দায় হ্রাস পেলে উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও : রাজু ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, বিক্রয় ২,০০,০০০ টাকা। নিট মুনাফা ৪০,০০০ টাকা এবং উত্তোলন ২০,০০০ টাকা। ৯। রাজু ট্রেডার্সের নিট মুনাফার অনুপাত কত? ক) ১০% খ) ১৫% গ) ২০% ঘ) ২৫% ১০। রাজু ট্রেডার্সের মালিকানাস্বত্বের পরিমাণ কত? ক) ১,৩৫,০০০ টাকা খ) ১,৭০,০০০ টাকা গ) ২,২০,০০০ টাকা ঘ) ২,৬০,০০০ টাকা ১১। ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয়পক্ষের দাবিকে কী বলে? ক) ব্যয় খ) স্বত্বাধিকার গ) মালিকানাস্বত্ব ঘ) দায় ১২। একতরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাব সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় না, তা হলো— i) আয় ii) ব্যয় iii) সম্পদ ও দায় নিচের কোনটি সঠিক? ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৩। হিসাবচক্রের কোন ধাপে হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করা হয়? ক) ৫ম খ) ৬ষ্ঠ গ) ৭ম ঘ) ৮ম ১৪। নিচের কোনটি দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য? ক) আর্থিক অবস্থা নিরূপণ খ) গাণিতিক শুদ্ধতা যাচাই গ) সামগ্রিক ফলাফল ঘ) ব্যয় নিয়ন্ত্রণ ১৫। দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আর্থিক ঘটনাবলির হিসাব রাখা হয়— i) সঠিকভাবে ii) সুচারুভাবে iii) সুনিপুণভাবে নিচের কোনটি সঠিক? ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৬। দুই তরফা দাখিলা পদ্ধতিকে হিসাবরক্ষণের কী বলা হয়? ক) ক্ষেত্র খ) ভিত্তি গ) পরিধি ঘ) বৈশিষ্ট্য ১৭। সর্বজন স্বীকৃত পদ্ধতি কোনটি? ক) একতরফা দাখিলা খ) দুই তরফা দাখিলা গ) পারিবারিক হিসাবব্যবস্থা ঘ) পরিচালন হিসাবব্যবস্থা ১৮। দুই তরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত কয় ধরনের হিসাবের বই রাখা হয়? ক) দুই খ) তিন গ) চার ঘ) আট ১৯। মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়— i) পণ্য বিক্রয় ii) সুদপ্রাপ্তি iii) বেতন প্রদান নিচের কোনটি সঠিক? ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ২০। দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি? ক) পূর্ণাঙ্গ হিসাব খ) সঞ্চয় প্রবণতা গ) আর্থিক সচ্ছলতা ঘ) ব্যয় নিয়ন্ত্রণ ২১। কোনটি স্বত্বাধিকার বৃদ্ধি ঘটায়? ক) লাভ খ) ক্ষতি গ) ব্যয় ঘ) উত্তোলন ২২। হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? ক) জাবেদা খ) খতিয়ান গ) নগদান বই ঘ) দুই তরফা দাখিলা পদ্ধতি ২৩। হিসাবচক্রের সপ্তম ধাপ কোনটি? ক) কার্যপত্র প্রস্তুত খ) সমম্বয় দাখিলা গ) সমাপনী দাখিলা ঘ) রেওয়ামিল ২৪। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ হয়ে যায়— i) মুনাফাজাতীয় আয়ের জের ii) মুনাফাজাতীয় ব্যয়ের জের iii) উত্তোলন হিসাবের জের নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ২৫। মুনাফা জাতীয় আয়-ব্যয়ের ভিত্তিতে কোনটি প্রস্তুত করা হয়? ক) নগদ প্রবাহ বিবরণী খ) বিশদ আয় বিবরণী গ) মালিকানাস্বত্ব বিবরণী ঘ) আর্থিক বিবরণী ২৬। কোন ধরনের ব্যয় কারবার প্রতিষ্ঠানকে সচল রাখে? ক) মূলধনজাতীয় ব্যয় খ) মুনাফাজাতীয় ব্যয় গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয় ২৭। যন্ত্রপাতির অবচয় কোন ধরনের ব্যয়? ক) ব্যাংক উদ্বৃত্ত খ) দেনাদার গ) পাওনাদার ঘ) নিট মুনাফা ২৮। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় কোন ধরনের লেনদেন? ক) মুনাফাজাতীয় খ) মূলধনজাতীয় গ) বিলম্বিত মুনাফাজাতীয় ঘ) ব্যবসায় পরিচালন ২৯। কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি? ক) শিক্ষানবিশ সেলামি খ) সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ গ) ব্যাংক থেকে ঋণ গ্রহণ ঘ) কমিশন ৩০। মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে অর্জিত হয়— i) কম্পিউটার ii) আসবাবপত্র iii) পেপার ওয়েট নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. ক।
হয়েছে ডেঙ্গু জ্বর, চিকিৎসা ক্যান্সারের! মারা গেল ঢাবি ছাত্রী পূর্ববর্তী

হয়েছে ডেঙ্গু জ্বর, চিকিৎসা ক্যান্সারের! মারা গেল ঢাবি ছাত্রী

বাংলা প্রথম পত্র পরবর্তী

বাংলা প্রথম পত্র

কমেন্ট