হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞান

024636Accounting_kalerkantho_pic মডেল টেস্ট বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০) নিচের উদ্দীপকের সাহায্যে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব আব্দুল কুদ্দুস একজন ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে পাইকারি দরে আম ক্রয় করে ঢাকায় বিক্রি করেন। তথ্যাবলি নিম্নরূপ— (i) প্রতি কেজি ৪০ টাকা দরে ২ কুইন্টাল ক্রয় (ii) পরিবহন খরচ ২,০০০ টাকা (iii) কুলি খরচ ৫০০ টাকা (iv) বিক্রয় প্রতি কেজি ৬০ টাকা ১। জনাব কুদ্দুসের মোট ক্রয় মূল্যের পরিমাণ কত? (ক) ২,৫০০ টাকা (খ) ৮,০০০ টাকা (গ) ১০,০০০ টাকা (ঘ) ১০,৫০০ টাকা ২। জনাব কুদ্দুসের প্রতি কেজিতে লাভ কত হবে? (ক) ২০ টাকা (খ) ১০ টাকা (গ) ৭.৫০ টাকা (ঘ) ৫.৫০ টাকা ৩। ক্রয়কৃত পণ্যের মূল্যের সঙ্গে যোগ করা হয় কোনটি? (ক) কুলি খরচ (খ) বেতন (গ) ভাড়া (ঘ) বাট্টা ৪। নিচের কোনটি বিক্রয় মূল্য? (ক) নিট ক্রয়মূল্য + লাভ (খ) নিট আয় + মুনাফা (গ) মোট ব্যয় + মুনাফা (ঘ) মোট আয় + লাভ ৫। প্রত্যক্ষ কাঁচামাল হলো— (i) শার্ট তৈরির জন্য সুতা (ii) আসবাবপত্রের জন্য কাঠ (iii) চিনির জন্য ইক্ষু নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ৬। লিজু শু কোং এক ধরনের বিশেষ জুতা তৈরি করার জন্য ৫০,০০০ টাকা ব্যয় করে ফর্মা তৈরি করে। এই ব্যয়টি লিজু কোং-এর কোন ধরনের ব্যয়? (ক) প্রত্যক্ষ মজুরি (খ) পরোক্ষ খরচ (গ) আরোপণযোগ্য খরচ (ঘ) প্রত্যক্ষ কাঁচামাল ৭। প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে কী বলে? (ক) মুখ্য ব্যয় (খ) রূপান্তর ব্যয় (গ) কারখানা ব্যয় (ঘ) উৎপাদন ব্যয় ৮। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের দ্রব্য বা সেবার মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় নির্ণয় করতে হয় নিচের কোনটির জন্য? (ক) সঠিক বিক্রয়মূল্য নির্ধারণের জন্য (খ) উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের জন্য (গ) আয়-ব্যয় নির্ণয়ের প্রয়োজনে (ঘ) মজুদ পণ্যের মূল্য নির্ধারণের জন্য ৯। ৫০ জোড়া জুতা তৈরির মুখ্য ব্যয় ২০,০০০ টাকা এবং মোট ব্যয় ৩০,০০০ টাকা হলে মোট উপরিব্যয় কত? (ক) ১০,০০০ টাকা (খ) ২০,০০০ টাকা (গ) ৩০,০০০ টাকা (ঘ) ৫০,০০০ টাকা ১০। নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়? (ক) অফিসের বেতন (খ) ডাক ও তার (গ) মনিহারি (ঘ) বিজ্ঞাপন ১১। উৎপাদন ব্যয়ের শেষ স্তর কোনটি? (ক) কারখানা ব্যয় (খ) মোট ব্যয় (গ) বিক্রয় মূল্য (ঘ) উৎপাদন ব্যয় ১২। মোট লাভ ক্রয় মূল্যের ওপর ২৫%। বিক্রয় মূল্য ১০,০০০ টাকা হলে মোট লাভ কত? (ক) ২,০০০ টাকা (খ) ২,৫০০ টাকা (গ) ৩,৩৩৩ টাকা (ঘ) ৪,০০০ টাকা ১৩। ইটখোলার মাটি, শ্রমিক ও পোড়ানোর খরচের সমষ্টিকে কী বলে? (ক) মুখ্য ব্যয় (খ) উৎপাদন ব্যয় (গ) মোট ব্যয় (ঘ) ব্যবহৃত কাঁচামাল ১৪। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং সমাপনী মজুদ বাদ দেওয়া হয় কোনটির সঙ্গে? (ক) ব্যবহৃত কাঁচামালের সঙ্গে (খ) উৎপাদন ব্যয়ের সঙ্গে (গ) উৎপাদিত পণ্যের ব্যয়ের সঙ্গে (ঘ) বিক্রীত পণ্যের ব্যয়ের সঙ্গে ১৫। প্রতিস্থানের প্রয়োজনে ব্যয় বিবরণী তৈরি করা যেতে পারে— (i) মাসিক ও ত্রৈমাসিক (ii) অর্ধবার্ষিক (iii) বার্ষিক নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ১৬। হিসাববিজ্ঞানের দৃষ্টিতে প্রতিটি পরিবার কেমন প্রতিষ্ঠান? (ক) মুনাফাভোগী প্রতিষ্ঠান (খ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান (গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান (ঘ) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান ১৭। পরিবারের বেশির ভাগ লেনদেন সংঘটিত হয়— (i) নগদে (ii) চেকে (iii) ধারে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i, ii (গ) iii (ঘ) ii, iii ১৮। পারিবারিক বাজেট তৈরি হয়— (ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে (খ) প্রকৃত আয়ের ভিত্তিতে (গ) সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে (ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে ১৯। মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে নিচের কোনটি করা উচিত? (ক) ব্যয় বুঝে আয় করা উচিত (খ) আয় বুঝে ব্যয় করা উচিত (গ) কম ব্যয় করা উচিত (ঘ) আয়-ব্যয় সমান করা উচিত ২০। পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয় কখন? (ক) পরিবার ধনী হলে (খ) পরিবারে প্রচুর লাভ হলে (গ) বাজেট প্রণয়ন করা হলে (ঘ) ম্যানেজার নিয়োগ করা হলে ২১। পারিবারিক আর্থিক বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়? (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি ২২। পারিবারিক হিসাবনিকাশের কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়? (ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি ২৩। দায়বদ্ধতা পারিবারিক হিসাবনিকাশের কী? (ক) সুবিধা (খ) অসুবিধা (গ) উদ্দেশ্য (ঘ) বৈশিষ্ট্য ২৪। পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত? (ক) ৫%-১০% (খ) ১০%-২০% (গ) ১৫%-২০% (ঘ) ২০%-২৫% ২৫। পরিবারে সবচেয়ে বেশি ব্যয় করা হয় কোন খাতে? (ক) খাদ্য খাতে (খ) বস্ত্র খাতে (গ) বাসস্থান খাতে (ঘ) চিকিৎসা খাতে ২৬। পারিবারিক বাজেট প্রস্তুতের প্রথম পদক্ষেপ কোনটি? (ক) প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুতকরণ (খ) সম্ভাব্য আয় নির্ধারণ (গ) দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ (ঘ) দ্রব্য বা সেবার চাহিদা ও সরবরাহের তথ্য সংগ্রহকরণ ২৭। পরিবারের আয়ের সবচেয়ে কম ব্যয় করা হয় কোন খাতে? (ক) খাদ্য খাতে (খ) বস্ত্র খাতে (গ) বাসস্থান খাতে (ঘ) শিক্ষা খাতে ২৮। প্রাপ্তি-প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়— (i) মূলধনজাতীয় প্রাপ্তি (ii) মুনাফাজাতীয় প্রাপ্তি (iii) মুনাফাজাতীয় প্রদান নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i, ii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ২৯। পারিবারিক আয়-ব্যয় বিবরণীতে কোনটি লিপিবদ্ধ করা হয়? (ক) চলতি বছরের মুনাফাজাতীয় ব্যয় (খ) বিগত ও চলতি বছরের মুনাফাজাতীয় ব্যয় (গ) চলতি ও পরবর্তী বছরের মুনাফাজাতীয় ব্যয় (ঘ) বিগত, চলতি ও পরবর্তী বছরের মুনাফাজাতীয় ব্যয় ৩০। পারিবারিক মুনাফাজাতীয় ব্যয় হলো— (i) ঘরবাড়ি নির্মাণ (ii) মোটরসাইকেল ক্রয় (iii) সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ নিচের কোনটি সঠিক? (ক) ii (খ) iii (গ) i, ii (ঘ) i, iii উত্তর : ১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. ক ৩০. খ।
হিসাববিজ্ঞান পূর্ববর্তী

হিসাববিজ্ঞান

মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু ২১ মে পরবর্তী

মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু ২১ মে

কমেন্ট