হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞান

024909Accounting_kalerkantho_pic মডেল টেস্ট বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০) নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও : লিয়াকত আলী একটি কাপড়ের দোকানের মালিক। দোকানে আগে ভালোই লাভ হতো; কিন্তু বর্তমানে তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় আগের মতো দেখাশোনা করতে পারছেন না। যার ফলে দোকানের কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো হিসাব সংরক্ষণ করে। এতে ব্যবসায় মুনাফার পরিবর্তে লোকসান হয়। ১। লিয়াকত আলীর প্রতিষ্ঠানটি বর্তমানে লোকসানের সম্মুখীন হওয়ার কারণ কী? ক) অর্থনৈতিক মন্দা খ) মূলধনের স্বল্পতা গ) খরচ বৃদ্ধি ঘ) জবাবদিহির অভাব ২। প্রতিষ্ঠানকে পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে লিয়াকত আলীকে— i. প্রতিষ্ঠনের দিকে নজর দিতে হবে ii. নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে iii. জবাবদিহি নিশ্চিত করতে হবে নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii ৩। হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি হওয়া উচিত? ক) চূড়ান্ত হিসাব খ) খতিয়ান গ) জাবেদা ঘ) লেনদেন ৪। লেনদেনের আভিধানিক অর্থ কী? ক) চাওয়া-পাওয়া খ) গ্রহণ-প্রদান গ) গ্রহণ-বর্জন ঘ) দেনা-পাওনা ৫। ভাউচার অনুমোদন করেন কে? ক) সরকার খ) হিসাবরক্ষক গ) ব্যবস্থাপক ঘ) বিক্রেতা ৬। ক্রেডিট নোট বলতে কী বোঝায়? ক) আয়সংক্রান্ত হিসাব খ) ব্যয়সংক্রান্ত হিসাব গ) ক্রয় ফেরতসংক্রান্ত চিঠি ঘ) বিক্রয় ফেরতসংক্রান্ত চিঠি ৭। দুই তরফা দাখিলায় সুবিধা গ্রহণকারীকে কী বলে? ক) ডেবিট খ) ক্রেডিট গ) ধারক ঘ) ক্রেডিটর ৮। দ্বৈতসত্তা বলতে কী বোঝায়? ক) দুটি পক্ষ খ) দুটি ঘটনা গ) দুটি হিসাব ঘ) দুইবার লেখা ৯। হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? ক) কার্যপত্র প্রস্তুত খ) আর্থিক বিবরণী প্রস্তুত গ) হিসাব পরবর্তী রেওয়ামিল ঘ) সমাপনী দাখিলা ১০। মুনাফাজাতীয় আয়-ব্যয়ের জের ও উত্তোলন হিসাব বন্ধকরণে কোনটি প্রয়োজন? ক) প্রারম্ভিক দাখিলা খ) সংশোধনী জাবেদা গ) সমাপনী দাখিলা ঘ) সমন্বয় দাখিলা ১১। বছরের শেষে মজুদ পণ্য রইল ৮,০০০ টাকা। এটি কোন বইতে হিসাবভুক্ত করতে হবে? ক) ক্রয় বই খ) বিক্রয় বই গ) ক্রয়ফেরত ঘ) প্রকৃত জাবেদা ১২। পুরনো মেশিন বিক্রয়লব্ধ অর্থ কোন জাতীয় লেনদেন? ক) মূলধনজাতীয় প্রাপ্তি খ) মুনাফাজাতীয় প্রাপ্তি গ) মূলধনজাতীয় আয় ঘ) মুনাফাজাতীয় আয় ১৩। কোনটি অনিয়মিত আয়? ক) উপভাড়া খ) সম্পদ বিক্রয় গ) কমিশনপ্রাপ্তি ঘ) মাল বিক্রয় ১৪। মূলধনজাতীয় আয় রেওয়ামিলে কী হবে? ক) ডেবিট খ) ডেবিট অথবা ক্রেডিট গ) ক্রেডিট ঘ) ডেবিট ও ক্রেডিট ১৫। একই জাতীয় হিসাবগুলো— i. মজুরি ii. বিনিয়োগের সুদ iii. বিজ্ঞাপন নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii ১৬। হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে কী বলে? ক) উদ্বৃত্ত খ) দায় গ) ব্যয় ঘ) আয় নিচের উদ্দীপকের ভিত্তিতে ১৭-১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : তালহা জানুয়ারি ১ তারিখে নগদ ৫,০০০ টাকা, পণ্যদ্রব্য বাবদ ৩,০০০ টাকা ও ব্যাংক ঋণ বাবদ ৪,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তাঁর দোকানের অন্যান্য লেনদেন নিম্নরূপ : জানুয়ারি-২ যুবায়েরের কাছ থেকে ১০% বাট্টায় ১০,০০০ টাকার মাল ক্রয়। জানুয়ারি-৫ ধারে সম্পদ ক্রয় ৬,০০০ টাকা। ১৭। ২ তারিখের জাবেদার জন্য ডেবিট হবে কোনটি? ক) মাল হিসাব খ) যুবায়ের হিসাব গ) ক্রয় হিসাব ঘ) বাট্টা হিসাব ১৮। ৫ তারিখের জন্য জাবেদা হবে কোনটি? ক) ক্রয় হিসাব ডেবিড সম্পদ হিসাব ক্রেডিট খ) সম্পদ হিসাব ডেবিড ক্রয় হিসাব ক্রেডিট গ) সম্পদ হিসাব ডেবিড নগদান হিসাব ক্রেডিট ঘ) সম্পদ হিসাব ডেবিড সম্পদ বিক্রেতা হিসাব ক্রেডিট ১৯। তালহার প্রথম লেনদেনের জন্য ডেবিট হবে— i. নগদান হিসাব ii. ক্রয় হিসাব iii. ব্যাংক ঋণ হিসাব নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii ২০। সি/ডি বলতে কী বোঝায়? ক) নিচে নীত খ) ওপর থেকে আনীত গ) সম্মুখে নীত ঘ) পেছন থেকে আনীত ২১। কোন বইকে সব বইয়ের রাজা বলা হয়? ক) নগদান বই খ) খতিয়ান বই গ) ক্রয় বই ঘ) জমা-খরচের বই ২২। ৫% বাট্টায় ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করে একটি চেক পাওয়া গেল। এ ক্ষেত্রে কোন হিসাবের ডেবিট দিকে লিখতে হবে? ক) বিক্রয় হিসাব খ) ব্যাংক হিসাব গ) ক্রয় হিসাব ঘ) নগদান হিসাব ২৩। ব্যবসায়ের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে। এটি কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত? ক) ব্যবসায়িক সত্তা খ) হিসাবকাল ধারণা গ) চলমান ধারণা ঘ) দ্বৈত সত্তার নীতি নিচের উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : কণা ট্রেডার্সের মে মাসের কতিপয় হিসাব উদ্বৃত্ত ছিল—নগদান হিসাব ৩০০০ টাকা, ক্রয় খতিয়ানের জের ১০০০ টাকা, বিক্রয় খতিয়ানের জের ২৫০০ টাকা, মূলধন হিসাব ৪০০০ টাকা, উত্তোলন হিসাব ৫০০ টাকা। ২৪। ক্রয় খতিয়ানের জের রেওয়ামিলের কোন ঘরে বসবে? ক) ডেবিট খ) ক্রেডিট গ) ডেবিট অথবা ক্রেডিট ঘ) কোনো ঘরেই নয় ২৫। কণা ট্রেডার্সের রেওয়ামিলের অনিশ্চিত হিসাবের পরিমাণ কত? ক) ৫০০ টাকা খ) ২,০০০ টাকা গ) ১,০০০ টাকা ঘ) ২,৫০০ টাকা ২৬। আদম আলী তাঁর কারবারের মোট সম্পদ ও দায়ের পরিমাণ জানতে চান। তিনি কোন বিবরণী থেকে এগুলো জানতে পারবেন? ক) আয় বিবরণী খ) বর্তমান বছরের আর্থিক বিবরণী গ) পূর্বের আর্থিক বিবরণী ঘ) ব্যয় বিবরণী ২৭। প্রতিটি ব্যবসায়ীকে নির্দিষ্ট সময় শেষে জানতে হয়— i. লাভ-ক্ষতি সম্পর্কে ii. আর্থিক অবস্থা সম্পর্কে iii. সুনাম সম্পর্কে নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii ২৮। হিসাববিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে বিবেচনা করা হয়— ক) মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে খ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে ঘ) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে ২৯। পরিবারের বেশির ভাগ লেনদেন সংঘটিত হয়— i. নগদে ii. চেকে iii. ধারে নিচের কোনটি সঠিক? ক) i খ) i, ii গ) iii ঘ) ii, iii ৩০। মোট মুনাফা হলো— ক) পরিচালন মুনাফা + পরিচালন ব্যয় খ) বিক্রীত পণ্যের ব্যয় + প্রারম্ভিক মজুদ পণ্য গ) বিক্রয়—ক্রয় ঘ) নিট মুনাফা—পরিচালন ব্যয় উত্তর : ১. ঘ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. খ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. গ।
ইংরেজি দ্বিতীয় পত্র পূর্ববর্তী

ইংরেজি দ্বিতীয় পত্র

হিসাববিজ্ঞান পরবর্তী

হিসাববিজ্ঞান

কমেন্ট