রাবির ছাত্রী হল থেকে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার

রাবির ছাত্রী হল থেকে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার

rajshahi_university20170522212411া জশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ১০০টি পরিত্যক্ত উত্তরপত্র উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হলের এক নম্বর গণরুমের সামনের বারান্দায় একটি ব্যাগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (কোড নম্বর-২৬৮) বিষয়ের উত্তরপত্রগুলো পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রীর কাছে উত্তরপত্রগুলো ছিল- তা এখনো জানা যায়নি। তবে ওই খাতাগুলো রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদকে মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। মুন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত ফেরদৌসী বলেন, ‘বিকেলে হল প্রশাসন জানতে পারে হলে কারো কাছে একটি ব্যাগে বোর্ড পরীক্ষার বেশ কিছু খাতা আছে। বিকেল ৫টার দিকে বোর্ড থেকে কর্মকর্তা আসেন। তল্লাশি চালিয়ে হলের এক নম্বর গণরুমের সামনে থেকে দুই বান্ডিলে বাধা ২৬৮ নম্বর কোডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ১০০টি উত্তরপত্র উদ্ধার করা হয়। উত্তরপত্রগুলো বোর্ড কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ বিষয়টি নিশ্চিত করে রাবির প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ বলেন, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে উত্তরপত্রগুলো রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদকে মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেটি না করে ‘এমপি থ্রি’র পরিচালক মাসুদ নামের এক ব্যক্তিকে দেন। মাসুদ আবার রাবির এক ছাত্রকে দেন। ওই ছাত্র পরবর্তীতে তার প্রেমিকাকে দিয়ে খাতাগুলো মূল্যায়ন করতে দেয়। প্রক্টর আরো বলেন, প্রেমিকের কাছ থেকে ওই ছাত্রী খাতগুলো নিয়ে মন্নুজান হলেই মূল্যায়ন করছিল। সে ওই হলেই থাকে। সে কে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ ওই কক্ষে ১০০ জন ছাত্রী থাকে। তাদের মধ্যে কেউ একজন খাতাগুলো মূল্যায়ন করার দায়িত্ব নিয়েছিল। প্রক্টর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বোর্ড পরীক্ষার ওই উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়েছে। উত্তরপত্রগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদকে বোর্ডে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সকালে খালি পেটে পানি খেলে যা ঘটে পূর্ববর্তী

সকালে খালি পেটে পানি খেলে যা ঘটে

অর্থনীতি পরবর্তী

অর্থনীতি

কমেন্ট