বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

020454SSC_kalerkantho_pic মডেল টেস্ট (মান : ৩০) বহু নির্বাচনী প্রশ্ন ১। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? (ক) ১৯৬৯ সালে (খ) ১৯৭১ সালে (গ) ১৯৫২ সালে (ঘ) ১৯৭২ সালে ২। পাকিস্তানি হানাদারদের সঙ্গে কত মাস সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীন হয়? (ক) ৯ মাস (খ) ১০ মাস (গ) ১১ মাস (ঘ) ১২ মাস ৩। ইতিহাসে ঘটনার— (ক) কাল্পনিক কাহিনির বর্ণনা থাকে (খ) মিথ্যা ও সত্যনিষ্ঠ বর্ণনা থাকে (গ) এলোমেলো ও সত্যনিষ্ঠ বর্ণনা থাকে (ঘ) ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বর্ণনা থাকে ৪। ইতিহাস শব্দের উত্পত্তি হয় কোন শব্দ থেকে? (ক) ইতাস (খ) হিস্টোরিয়া (গ) ইতিহ (ঘ) ইতিহা ৫। ইতিহ শব্দের অর্থ কী? (ক) ঐতিহ্য (খ) মর্যাদা (গ) ঘটনা (ঘ) শেষ ৬। অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে বলা হয়— (ক) ইতিহাস (খ) প্রথা (গ) ঐতিহ্য (ঘ) সংস্কৃতি ৭। ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ’—সংজ্ঞাটি কার? (ক) হেরোডোটাসের (খ) আমীর আলীর (গ) ই এইচ কারের (ঘ) ড. জনসনের ৮। ইতিহাসের পরিসর (ক) সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত (খ) সুদূর অতীত থেকে মধ্যযুগ পর্যন্ত (গ) সুদূর অতীত থেকে আধুনিক যুগ পর্যন্ত (ঘ) শুধু প্রাচীনকাল ৯। যা কিছু ঘটে তাই ইতিহাস—কে বলেছেন? (ক) হেরোডোটাস (খ) পি কে হিট্টি (গ) ই এইচ কার (ঘ) ড. জনসন ১০। History শব্দের উত্পত্তি হয়েছে কোন শব্দ থেকে? (ক) রোমান শব্দ Hisorie (খ) রোমান শব্দ Histaria (গ) গ্রিক শব্দ Histiria (ঘ) গ্রিক শব্দ Historia ১১। ইতিহাসের জনক বলা হয় কাকে? (ক) হেরোডোটাসকে (খ) পি কে হিট্টি (গ) মাসুদি (ঘ) ড. জনসন ১২। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? (ক) ড. জনসন (খ) হেরোডোটাস (গ) আমীর আলী (ঘ) মাসুদি ১৩। Historia শব্দের অর্থ কী (ক) ইতিহাস (খ) জ্ঞানার্জন (গ) সত্যানুসন্ধান বা গবেষণা (ঘ) অনুসন্ধান ১৪। ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা—ইতিহাসের এ সংজ্ঞাটি কে দিয়েছেন? (ক) আমীর আলী (খ) মাসুদি (গ) হেরোডোটাস (ঘ) পি কে হিট্টি ১৫। হেরোডোটাস কোন যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন? (ক) গ্রিস ও রোমানদের মধ্যে সংঘটিত যুদ্ধ (খ) গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধ (গ) গ্রিস ও ফরাসিদের মধ্যে সংঘটিত যুদ্ধ (ঘ) গ্রিস ও ইংরেজদের মধ্যে সংঘটিত যুদ্ধ ১৬। সমাজের জীবনই ইতিহাস—কথাটি কে বলেছেন? (ক) টয়েনবি (খ) মাসুদি (গ) হেরোডোটাস (ঘ) পি কে হিট্টি ১৭। ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা—কথাটি কে বলেছেন? (ক) টয়েনবি (খ) আমীর আলী (গ) হেরোডোটাস (ঘ) র‌্যাপসন ১৮। কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? (ক) র‌্যাপসনকে (খ) হেরোডোটাসকে (গ) টয়েনবিকে (ঘ) লিওপোল্ড ফন র্যাংককে ১৯। যেসব তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে বলা হয়— (ক) ঐতিহাসিক বিবরণ (খ) ঐতিহাসিক সূত্র (গ) ইতিহাসের উপাদান (ঘ) ইতিহাসের বিবরণ ২০। ইতিহাসের উপাদান কয় প্রকার? (ক) তিন প্রকার (খ) দুই প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার ২১। সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র—এগুলো ইতিহাস রচনার কী ধরনের উপাদান? (ক) ঐতিহাসিক উপাদান (খ) অলিখিত উপাদান (গ) লিখিত উপাদান (ঘ) কাল্পনিক উপাদান ২২। ‘তবকাত-ই-নাসিরী’ গ্রন্থের লেখক কে? (ক) সৈয়দ আমীর আলী (খ) জিয়া উদ্দিন বারানী (গ) শেখ সাদী (ঘ) মীনহাজ-ই-সিরাজ ২৩। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের লেখক কে? (ক) আবুল ফজল (খ) জিয়া উদ্দিন বারানী (গ) শেখ সাদী (ঘ) মিনহাজ-উস-সিরাজ ২৪। ফা হিয়েন কে ছিলেন? (ক) আফ্রিকান পরিব্রাজক (খ) চৈনিক পরিব্রাজক (গ) ভারতীয় পরিব্রাজক (ঘ) ফরাসি পরিব্রাজক ২৫। নিচের কোন পরিব্রাজক চীন দেশের অধিবাসী ছিলেন? i. হিউয়েন সাং ii. ইৎ সিং iii. ফা হিয়েন নিচের কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii ২৬। ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক ছিলেন? (ক) চীনের (খ) পারস্যের (গ) আফ্রিকার (ঘ) ডেনমার্কের ২৭। রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনি প্রভৃতি হচ্ছে— (ক) ইতিহাসের অলিখিত সাহিত্যিক উপাদান (খ) ইতিহাসের লিখিত সাহিত্যিক উপাদান (গ) ইতিহাসের লিখিত সাংস্কৃতিক উপাদান (ঘ) ইতিহাসের কল্পিত উপাদান ২৮। লামা তারনাথ কোন দেশের লেখক ছিলেন? (ক) চৈনিক (খ) আফ্রিকান (গ) বর্মী (ঘ) তিব্বতীয় লেখক ২৯। লামা তারনাথ বাংলার কোন বংশের সিংহাসনারোহণের ঘটনা বর্ণনা করেছেন? (ক) বারোভুঁইয়াদের (খ) মোগলদের (গ) পাল বংশের (ঘ) সেন বংশের ৩০। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইতিহাসের কী ধরনের উপাদান? (ক) লিখিত উপাদান (খ) অলিখিত উপাদান (গ) সাংস্কৃতিক উপাদান (ঘ) বস্তুগত উপাদান উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০.
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাকৃবিতে সাত শিক্ষার্থীকে শোকজ পরবর্তী

বাকৃবিতে সাত শিক্ষার্থীকে শোকজ

কমেন্ট