শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের
পৌরনীতি ও নাগরিকতা
দ্বিতীয় অধ্যায়
নাগরিক ও নাগরিকতা
জ্ঞানমূলক প্রশ্ন
১। আজ থেকে প্রায় কত বছর আগে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
উত্তর : আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়।
২। কোথায় সর্বপ্রথম নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
উত্তর : প্রাচীন গ্রিসে সর্বপ্রথম নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়।
৩। নগর রাষ্ট্রের উদ্ভব হয় সর্বপ্রথম কোথায়?
উত্তর : নগর রাষ্ট্রের উদ্ভব হয় সর্বপ্রথম গ্রিসে।
৪। কী কেন্দ্র করে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল?
উত্তর : নগরকে কেন্দ্র করে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল।
৫। নগর রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা কী হিসেবে পরিচিত হতো?
উত্তর : নগর রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত হতো।
৬। নগর রাষ্ট্রে কাদের ভোটাধিকার ছিল?
উত্তর : নগর রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত, তাদেরই শুধু ভোটাধিকার ছিল।
৭। নগর রাষ্ট্রে কারা নাগরিকের মর্যাদা পেত না?
উত্তর : নগর রাষ্ট্রে নারী, বিদেশি ও গৃহভৃত্যরা নাগরিকের মর্যাদা পেত না।
৮। নাগরিক কাকে বলা হয়?
উত্তর : যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে।
৯। নাগরিকতা কাকে বলে?
উত্তর : রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে।
১০। নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
উত্তর : নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে।
১১। নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটি কী কী?
উত্তর : নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটি হচ্ছে—জন্মসূত্রে ও অনুমোদন সুত্রে।
১২। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
উত্তর : জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা হয়।
১৩। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি কী কী?
উত্তর : জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি হচ্ছে— জন্মনীতি ও জন্মস্থান নীতি।
১৪। কোন নীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়?
উত্তর : জন্মনীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়।
১৫। কোন নীতি অনুযায়ী পিতা-মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে?
উত্তর : জন্মস্থান নীতি অনুযায়ী পিতা-মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে।
১৬। বাংলাদেশি পিতা-মাতার সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, কোন নীতি অনুসারে সে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে?
উত্তর : বাংলাদেশি পিতা-মাতার সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, জন্মস্থান নীতি অনুসারে সে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে।
১৭। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে?
উত্তর : নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ জন্মনীতি অনুসরণ করে।
১৮। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে আমেরিকা ও কানাডা কোন নীতি অনুসরণ করে?
উত্তর : নাগরিকতা অর্জনের ক্ষেত্রে আমেরিকা ও কানাডা জন্মস্থান নীতি অনুসরণ করে।
১৯। কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে কোন সূত্রে নাগরিক বলা হয়?
উত্তর : কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদনসূত্রে নাগরিক বলা হয়।
২০। অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের একটি শর্ত লেখো।
উত্তর : যে রাষ্ট্রের নাগরিক হতে চায় সেই নাষ্ট্রের নাগরিককে বিয়ে করতে হবে।
২১। দ্বৈত নাগরিকতা কাকে বলে?
উত্তর : এক ব্যক্তি একই সঙ্গে দুটি দেশের নাগরিকতা অর্জন করলে তাকে দ্বৈত নাগরিকতা বলে।
২২। সুনাগরিকের একটি গুণ লেখো।
উত্তর : সুনাগরিকের একটি গুণ হচ্ছে—তাকে বুদ্ধিমান হতে হবে।
২৩। সুনাগরিকের প্রধানত কয়টি গুণ থাকে?
উত্তর : সুনাগরিকের প্রধানত তিনটি গুণ থাকে।
২৪। সুনাগরিকের প্রধান তিনটি গুণ কী কী?
উত্তর : সুনাগরিকের প্রধান তিনটি গুণ হচ্ছে—
১) বুদ্ধি, ২) বিবেক ও ৩) আত্মসংযম।
২৫। অধিকার কাকে বলে?
উত্তর : অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
২৬। অধিকারের মূল লক্ষ্য কী?
উত্তর : অধিকারের মূল লক্ষ্য হচ্ছে—ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন।
২৭। অধিকার প্রধানত কয় প্রকার?
উত্তর : অধিকার প্রধানত দুই প্রকার।
২৮। নাগরিকের প্রধান দুটি অধিকার কী কী?
উত্তর : নৈতিক অধিকার ও আইনগত অধিকার।
২৯। দুর্বলের সাহায্য লাভের অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার।
৩০। যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে কোন ধরনের অধিকার বলে?
উত্তর : যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সেগুলোকে আইনগত অধিকার বলে।
৩১। আইনগত অধিকারকে কী কী ভাগে ভাগ
করা যায় ?
উত্তর : আইনগত অধিকারকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার—এই তিন ভাগে ভাগ করা যায়।
৩২। সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য আমরা কোন অধিকার ভোগ করি?
উত্তর : সমাজে সুখে-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি।
৩৩। স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : স্বাধীনভাবে চলাফেরার অধিকার সামাজিক অধিকার।
৩৪। রাজনৈতিক অধিকার কাকে বলে?
উত্তর : নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সব ধরনের অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে।
৩৫। ভোটাধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : ভোটাধিকার রাজনৈতিক অধিকার।
৩৬। জীবনধারণ, জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকে কী ধরনের অধিকার বলে?
উত্তর : জীবনধারণ, জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে।
৩৭। যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার অর্থনৈতিক অধিকার।
৩৮। বাংলাদেশে কত তারিখে তথ্য অধিকার আইন প্রণীত হয়?
উত্তর : বাংলাদেশে ৫ এপ্রিল ২০০৯ তারিখে তথ্য অধিকার আইন প্রণীত হয়।
৩৯। তথ্য অধিকার কী?
উত্তর : তথ্য অধিকার হচ্ছে—কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার।
৪০। অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে কী বলে?
উত্তর : অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে।
৪১। নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : নাগরিকের কর্তব্যকে দুই ভাগে ভাগ করা যায়।
৪২। নাগরিকের কর্তব্য দুটি কী কী?
উত্তর : নাগরিকের কর্তব্য দুটি হচ্ছে—নৈতিক কর্তব্য ও আইনগত কর্তব্য।
৪৩। সন্তানদের শিক্ষিত করা নাগরিকের কোন ধরনের কর্তব্য বলে?
উত্তর : সন্তানদের শিক্ষিত করা নাগরিকের নৈতিক কর্তব্য।
৪৪। রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে কোন ধরনের কর্তব্য বলে?
উত্তর : রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে।
৪৫। কর প্রদান করা নাগরিকের কোন ধরনের কর্তব্য?
উত্তর : কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য।
কমেন্ট