চট্টগ্রাম-কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

চট্টগ্রাম-কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

Mora_1220170529182143 চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অপরদিকে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর বিপদ সংকে জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরার কারণে এ মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোরা’ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪০০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৪০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত ও উত্তর দিকে অগ্রসর হয়ে ৩০ মে সকাল নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহে ৭ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
উচ্চ রক্তচাপ কমাতে ফল খান পূর্ববর্তী

উচ্চ রক্তচাপ কমাতে ফল খান

নিবন্ধন সনদধারীদের মেধাতালিকা প্রকাশের নির্দেশ পরবর্তী

নিবন্ধন সনদধারীদের মেধাতালিকা প্রকাশের নির্দেশ

কমেন্ট