বাংলা দ্বিতীয় পত্র

বাংলা দ্বিতীয় পত্র

000749kalerkantho.com-01-06-17-40_ মডেল টেস্ট পূর্ণমান : ৫০ রচনামূলক প্রশ্ন (মান : ৩০) ১। সারাংশ অথবা সারমর্ম লেখো : (যেকোনো ১টি) ১x৫=৫ ক) আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয়গুলোর সাহায্যে। মানুষ যখন আনন্দ পায়, তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানারূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দ ও সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা। খ) এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি, কী আশ্চর্য শোভাময় যাই বলিহারি! কেহ বা সরল সাধু-হৃদয় যেমন, ফল-ভারে নত কেহ গুণীর মতন। এদের স্বভাব ভালো মানবের চেয়ে, ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে। যখন মানবকূল ধনবান হয়, তখন তাদের শির সমুন্নত রয়। কিন্তু ফলশালী হলে এই তরুগণ, অহংকারে উচ্চশির না করে কখন। ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত, নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত। ২। ভাব সম্প্রসারণ লেখো : (যেকোনো ১টি) ১x৫=৫ ক) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। খ) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। ৩। অনুচ্ছেদ লেখো : ১x৫=৫ ক) বাংলা নববর্ষ অথবা, অনুধাবন : ভাষা শুদ্ধরূপে লিখতে হলে সে ভাষার বানান জানা খুব জরুরি। বাংলা ভাষার বানান জানা আমাদের জন্যও জরুরি। শিক্ষক ক্লাসে কিছু শব্দ শুদ্ধ করে লিখতে দিলেন। সেগুলো হলো— অটবী, আলমারী, নারি, বুদ্ধিমতি, ছাত্রি, শ্রিমতি ইত্যাদি। শিক্ষক ক্লাসে বানান ও বিসর্গের ব্যবহার এবং ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বুঝিয়ে দিলেন। ক) বাংলাদেশে সাধারণভাবে কোন বানানরীতি মান্য করা হয়? ১ খ) উদ্দীপকে ব্যবহৃত ভুল শব্দগুলো শুদ্ধ করে লেখো। ২ গ) বানানে মূর্ধন্য-ণ-এর তিনটি নিয়ম লেখো। ২ ৪। ক) বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো। ১–৫=৫ অথবা, খ) শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে প্রধান শিক্ষকের কাছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো। ৫। রচনা লেখো : (যেকোনো ১টি) ১x১০=১০ ক) বাংলাদেশের ষড়ঋতু [সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, বসন্তকাল, উপসংহার] খ) মুক্তিযুদ্ধ জাদুঘর [সূচনা, জাদুঘরের প্রতিষ্ঠা, জাদুঘরের অবকাঠামো, মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম, উপসংহার] গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান [সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার] বহু নির্বাচনী প্রশ্ন (মান : ২০) ১। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? ক) সপ্তম খ) চতুর্থ গ) তৃতীয় ঘ) দ্বিতীয় ২। ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা যায়? ক) আলো-ছায়া খ) আলো-আঁধার গ) খরস্রোতা নদী ঘ) প্রবহমান নদী ৩। নিচের কোনগুলো ওষ্ঠ্য বর্ণ? ক) প, ফ, ব, ভ, ম খ) ক, খ, গ, ঘ, ঙ গ) ট, ঠ, ড, ঢ, ণ ঘ) ত, থ, দ, ধ, ন ৪। ‘ঞ’-এর উচ্চারণ কয় রকম হয়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৫। ‘গবাক্ষ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) গা+অক্ষ খ) গো+আক্ষ গ) গো+অক্ষ ঘ) গো+অক্ষি ৬। ‘লবণ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) লো+অন খ) লব+অণ গ) লে+অন ঘ) লৌ+অন ৭। তৎসম শব্দের সন্ধি কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৮। কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? ক) সেমিকোলন খ) কমা গ) কোলন ঘ) দাঁড়ি ৯। তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে? ক) কোলন খ) দাঁড়ি গ) ড্যাশ ঘ) কমা ১০। বিদেশি শব্দের বানানে সব সময় কী হবে? ক) ঈ বা ঈ-কার খ) ই বা ই-কার গ) ষ ঘ) ণ ১১। শুদ্ধ বানান কোনটি? ক) সুঘুপ্ত খ) সুষপ্ত গ) সুষুপ্ত ঘ) সুশুপ্ত ১২। তদ্ভব, দেশি ও বিদেশি শব্দে সর্বত্র কোনটি বসে? ক) দন্ত্য-ন খ) মূর্ধন্য-ণ গ) ষ ঘ) ল ১৩। মাথা খাও, এখন যেও না। বাক্যে খাও কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) তিরস্কার খ) বাধা গ) দিব্যি ঘ) ঘুষ ১৪। ‘অশ্ব’ শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি? ক) বাজি খ) আজ্ঞা গ) নভ ঘ) ভালো ১৫। ‘ঘটন’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) পটা খ) ঘটনা গ) অঘটন ঘ) ঘটা ১৬। চোখে সাঁতার পানি বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ক) জটিল করা খ) অতিরিক্ত মায়াকান্না গ) সহজলভ্য ঘ) অপদার্থ ১৭। ভাষার প্রাণ কোনটি? ক) অর্থপূর্ণ বাক্য খ) অর্থপূর্ণ বর্ণ সমষ্টি গ) অর্থপূর্ণ শব্দ ঘ) অর্থপূর্ণ ধ্বনি ১৮। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? ক) মন্থর খ) চটুল গ) সুনির্দিষ্ট ঘ) কৃত্রিম ১৯। ‘নদ্যম্বু’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) নদী+অম্বু খ) নদ্য+অম্বু গ) নদী+ম্মু ঘ) নদ্য+ম্বু ২০। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ক) ধ্বনি খ) কার গ) ফলা ঘ) একটিও নয় উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. খ।
৫০৩টি স্কুল হবে তথ্য-প্রযুক্তিভিত্তিক পূর্ববর্তী

৫০৩টি স্কুল হবে তথ্য-প্রযুক্তিভিত্তিক

ইংরেজি প্রথম পত্র পরবর্তী

ইংরেজি প্রথম পত্র

কমেন্ট