৫০৩টি স্কুল হবে তথ্য-প্রযুক্তিভিত্তিক

৫০৩টি স্কুল হবে তথ্য-প্রযুক্তিভিত্তিক

Abul_220170601135236 শিক্ষার প্রাথমিক স্তরে সক্ষমতা বৃদ্ধি এবং গুণগত উৎকর্ষতা সাধনে ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে তথ্য-প্রযুক্তিভিত্তিক ইন্টারঅ্যাকটিভ শ্রেণিকক্ষ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান ও জাতীয়করণকৃত বিদ্যালয়সমূহের উন্নয়নে ১৪ হাজার ৮৬৪ কোটি টাকা ব্যয়ে ২টি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া প্রতি জেলায় মৌলিক সাক্ষরতা ও সাক্ষরতা-উত্তর জীবিকায়ন দক্ষতা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর্যায়ক্রমে ডিপ্লোমা-ইন-এডুকেশন প্রশিক্ষণ প্রদান এবং প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি রিসোর্স সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। ভর্তির হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধের লক্ষ্যে স্কুল ফিডিং, উপবৃত্তি, নতুন অবকাঠামো ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণসহ চলমান অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও থাকবে জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বা পুনঃনির্মাণ কার্যক্রম।
রোজাদার জান্নাতে প্রবেশ করবে ‘রাইয়ান’ দিয়ে পূর্ববর্তী

রোজাদার জান্নাতে প্রবেশ করবে ‘রাইয়ান’ দিয়ে

বাংলা দ্বিতীয় পত্র পরবর্তী

বাংলা দ্বিতীয় পত্র

কমেন্ট