মহাকবি ফেরদৌসী

মহাকবি ফেরদৌসী

002713KK-2017-06-02-AK-24 [অষ্টম শ্রেণির আনন্দপাঠ (বাংলা) বইয়ে মহাকবি ফেরদৌসীর ‘সোহরাব রোস্তম’ গল্পটি আছে] বিখ্যাত ফারসি মহাকাব্য শাহনামার রচয়িতা মহাকবি ফেরদৌসী। তাঁর পুরো নাম হাকিম আবুল কাসেম ফেরদৌসী তুসি (৯৪০-১২০০)। উত্তর-পূর্ব ইরানের তুস শহরের কাছে পাজ গ্রামে ফেরদৌসীর জন্ম। তাঁর শৈশব ও শেষ জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। প্রথম দিকে ফেরদৌসী সামানাইড সাম্রাজ্যের রানীর জন্য লিখেছিলেন। এ সাম্রাজ্যের পতনের পর তিনি গজনভি সাম্রাজ্যের (বর্তমান আফগানিস্তান, পূর্ব ইরান ও পাকিস্তানের বড় অংশ) সুলতান মাহমুদ গজনভিকে তাঁর লেখা উৎসর্গ করেন। ৯৭৭-এর দিকে শাহনামা লেখার কাজ শুরু করেন ফেরদৌসী। এতে তিনি ইরানের বিভিন্ন শাসক ও শাহদের কাহিনি তুলে ধরেন। শাহনামা লেখার সময় সুলতান মাহমুদ ফেরদৌসীকে বলেন, মহাকাব্যে যতগুলো শব্দ থাকবে, প্রত্যেক শব্দের জন্য একটি করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ৩৩ বছর ধরে করেন মহাকাব্যের কাজ, শেষ হয় ৬০ হাজার শ্লোকে। শাহনামায় আছে ৯৯০টি অধ্যায়, ৬২টি কাহিনি। প্রাচীন ইরানের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি উঠে এসেছে এ মহাকাব্যে। গ্রিক মহাকবি হোমারের ইলিয়াডের চেয়ে শাহনামা সাত গুণ বড়। ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে শাহনামা। তবে বেশির ভাগ অনুবাদই সংক্ষিপ্ত। শাহনামার আগেও তিনি বেশ কিছু কাব্য রচনা করেছিলেন, তবে সেগুলো সংরক্ষণ করা যায়নি।
বাংলা দ্বিতীয় পত্র পূর্ববর্তী

বাংলা দ্বিতীয় পত্র

বাংলা প্রথম পত্র পরবর্তী

বাংলা প্রথম পত্র

কমেন্ট