ফিন্যান্স ও ব্যাংকিং

ফিন্যান্স ও ব্যাংকিং

index বহু নির্বাচনী প্রশ্ন ১। কোন ধরনের অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে তহবিল সংগ্রহ করা হয়? ক) ব্যবসায় অর্থায়নে খ) সরকারি অর্থায়নে গ) আন্তর্জাতিক অর্থায়নে ঘ) পারিবারিক অর্থায়নে ২। বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি ভূমিকা রাখে? ক) রেমিট্যান্স খ) তৈরি পোশাক গ) শিল্পজাত পণ্য ঘ) কৃষিজাত পণ্য ৩। শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে— i. গ্রাহকসেবা ii. সুনাম iii. মুনাফার হার নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৪। ADB কোন ধরনের অর্থায়নের সঙ্গে জড়িত? ক) ব্যবসায় খ) সরকারি গ) পারিবারিক ঘ) আন্তর্জাতিক ৫। আধুনিক অর্থায়নের প্রধান বৈশিষ্ট্য কী? ক) মূলধন বাজারের অগ্রাধিকার খ) বিক্রয় বৃদ্ধি গ) ব্যয় হ্রাস ঘ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ ৬। স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? ক) গ্রাম্য মহাজন খ) বিনিময় বিল বাট্টাকরণ গ) মজুদপণ্য বন্ধকীকরণ ঘ) ক্রেতা থেকে অগ্রিম ৭। ব্যবসায় প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি কোনটি? ক) অর্থায়ন খ) মুনাফা গ) সম্পদ বৃদ্ধি ঘ) সুষ্ঠু ব্যবস্থাপনা ৮। নিচের কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান? ক) অগ্রণী ব্যাংক খ) বাংলাদেশ ব্যাংক গ) বাংলাদেশ কৃষি ব্যাংক ঘ) সোনালী ব্যাংক ৯। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক) আমদানি=রপ্তানি খ) রপ্তানি>আমদানি গ) আমদানি>রপ্তানি ঘ) বিক্রয়>ক্রয় ১০। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়িক পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে— i. ঝুঁকি হ্রাস ii. আয় বৃদ্ধি পায় iii. ঝুঁকি বণ্টিত হয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১১। স্থায়ী মূলধন প্রয়োজন হয়— i. কাঁচামাল ক্রয়ে ii. যন্ত্রপাতি ক্রয়ে iii. বিল্ডিং নির্মাণে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১২। চলতি ব্যয় নির্বাহের জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা উচিত? ক) স্বল্পমেয়াদি খ) দীর্ঘমেয়াদি গ) অনির্দিষ্ট মেয়াদি ঘ) মধ্যমেয়াদি ১৩। যুক্তরাষ্ট্রে মহামন্দা শুরু হয় কখন? ক) বিশের দশকে খ) ত্রিশের দশকে গ) পঞ্চাশের দশকে ঘ) ষাটের দশকে ১৪। কোন সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়? ক) ১৯৪০ খ) ১৯৫০ গ) ১৯৬০ ঘ) ১৯৭০ ১৫। আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ১৬। কোন সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত নগদ অর্থের আগমন-নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়? ক) লভ্যাংশ বণ্টন সিদ্ধান্ত খ) বিনিয়োগ সিদ্ধান্ত গ) অর্থায়ন সিদ্ধান্ত ঘ) মুনাফা সিদ্ধান্ত ১৭। একটি হাসপাতাল নির্মাণের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত হলো— i. ওষুধ ক্রয় ii. যন্ত্রপাতি ক্রয় iii. দালানকোঠা নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৮। সাধারণত ব্যবসায় তহবিল সংগ্রহ করা হয়— i. শেয়ার বিক্রয়ের মাধ্যমে ii. নিজস্ব পুঁজির মাধ্যমে iii. ঋণ গ্রহণের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৯। সপ্তদশ শতাব্দীতে উত্পাদন কৌশল জটিলতর হয় কেন? ক) মূলধন বাজার সম্প্রসারণের কারণে খ) শিল্প বিপ্লবের কারণে গ) কম্পিউটার আবিষ্কারের কারণে ঘ) কম্পানিগুলোর একত্রীকরণের কারণে ২০। মুনাফা বৃদ্ধি করতে বেশি তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে? ক) স্থায়ী সম্পদ বৃদ্ধি পায় খ) তারল্য ঘাটতি হয় গ) তারল্য অপরিবর্তিত থাকে ঘ) তারল্য অধিক বৃদ্ধি পায় উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. খ।
টিউটরিয়াল * গণিত পূর্ববর্তী

টিউটরিয়াল * গণিত

ঢাবির গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের ছুটি শুরু পরবর্তী

ঢাবির গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের ছুটি শুরু

কমেন্ট