গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
টিউটরিয়াল * গণিত
2-7 দ্বারা বিভাজ্য সংখ্যা
2 দ্বারা বিভাজ্য সংখ্যা : যেসব সংখ্যার শেষের অঙ্কটি জোড়, সেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য।
যেমন : 12361823681263712
3 দ্বারা বিভাজ্য সংখ্যা : যেসব সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সেসব সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলোর যোগফল যদি অনেক বড় হয়, তাহলে এভাবে পরপর কয়েকবার অঙ্কগুলোর যোগফল বের করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া গেলে মূল সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
যেমন, 2348389563204 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 57, যার অঙ্কগুলোর যোগফল 12, যার যোগফল 3, যা 3 দ্বারা বিভাজ্য।
সুতরাং 3, 12, 54 এবং 2348389563204 প্রত্যেকটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে।
4 দ্বারা বিভাজ্য সংখ্যা : যেসব সংখ্যার শেষের অঙ্ক দুটি দিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তারা 4 দ্বারা বিভাজ্য।
যেমন, 9563204, 95632।
5 দ্বারা বিভাজ্য সংখ্যা :
যেসব সংখ্যার শেষের অঙ্কটি 0 অথবা 5 তারা 5 দ্বারা বিভজ্য। যেমন 323215, 23440 ইত্যাদি।
6 দ্বারা বিভাজ্য সংখ্যা :
যেসব সংখ্যা একই সঙ্গে 3 ও 2 দ্বারা বিভাজ্য, তারা 6 দিয়ে বিভাজ্য। এর মানে হলো, 6 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষের অঙ্কটি জোড় হবে এবং এর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে।
7 দ্বারা বিভাজ্য সংখ্যা :
কোনো একটি সংখ্যার শেষের অঙ্কটিকে দ্বিগুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করলে যে ফল পাওয়া যায়, তা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। কিন্তু সংখ্যাটি অনেক বড় হলে এই পদ্ধতি কয়েকবার করতে হবে। যেমন, 45668 সংখ্যার শেষ অঙ্ক 8-কে দ্বিগুণ করলে পাওয়া যায় 16, মূল সংখ্যা থেকে 16 বিয়োগ করলে পাওয়া যায় 4550; এর শেষ অঙ্ক 0-কে দ্বিগুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করলে পাওয়া যায় 455; এর শেষ অঙ্ক 5-কে দ্বিগুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করলে পাওয়া যায় 35; যা 7 দ্বারা বিভাজ্য, সুতরাং 455, 4550 এবং 45668 প্রত্যেকটি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য।
কমেন্ট