গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ ও প্রথম পর্বের পরীক্ষার সূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের অনিয়মিত ও মানোন্নয়ন (পুরাতন সিলেবাস) মাস্টার্স পরীক্ষা আগামী ১৬ জুলাই থেকে শুরু হয়ে ২৪ আগস্ট তারিখ পর্যন্ত চলবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এ পাওয়া যাবে।
এ ছাড়া ২০১৫ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা আগামী ১৬ জুলাই থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে। এ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/mp) এ পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুর করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
কমেন্ট