গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
হিসাববিজ্ঞান
সপ্তম অধ্যায় : খতিয়ান
বহু নির্বাচনী প্রশ্ন
১। খতিয়ান হিসাবের চলমান জের ছক অন্য কী নামে পরিচিত?
ক) সাত ঘরা খতিয়ান ছক খ) খতিয়ান ছক
গ) চার ঘরা খতিয়ান ছক ঘ) বহুঘরা খতিয়ান ছক
২।
হিসাবের ডেবিট দিকের যোগফল বেশি হলে যে জের পাওয়া যায় তাকে কী বলে?
ক) ক্রেডিট ব্যালান্স খ) ডেবিট ব্যালান্স
গ) সমাপ্তি জের ঘ) প্রারম্ভিক ব্যালান্স
৩। চলমান জের ছক অনুসরণপূর্বক খতিয়ান প্রস্তুতে—
i) সময় ও শ্রম অধিক প্রয়োজন
ii) সময় ও শ্রম লাঘব করে
iii) প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। আধুনিক ছকে খতিয়ান প্রস্তুত সুবিধাজনক; কারণ এতে—
i) প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়
ii) প্রতিপক্ষের বিশ্বাসযোগ্যতা বাড়ে
iii) সময়, শ্রম ও কাগজের সাশ্রয় হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) iii
৫। সম্পত্তিবাচক হিসাব ডেবিট হওয়া দ্বারা কারবারের কী বোঝায়?
ক) দায় বৃদ্ধি খ) সম্পত্তি বৃদ্ধি
গ) সম্পত্তি হ্রাস ঘ) দায় ও সম্পত্তি উভয়ই বৃদ্ধি
৬। সাধারণ খতিয়ানের আওয়াতাভুক্ত হলো—
i) মূলধন হিসাব
ii) বিক্রয় হিসাব
iii) দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। B/D-এর পূর্ণরূপ কী?
ক) Bring Down খ) Brought Down
গ) Bear down ঘ) Bought Down
৮। আয় বা লাভজাতীয় হিসাবগুলো সর্বদা নির্দেশ করে—
ক) ডেবিট ব্যালান্স খ) ক্রেডিট ব্যালান্স
গ) প্রারম্ভিক ব্যালান্স ঘ) সমাপ্তি জের
৯। নির্দিষ্ট সময়ান্তে খতিয়ানের মাধ্যমে কী জানা যায়?
ক) লেনদেনের অবস্থা খ) প্রতিটি হিসাবের অবস্থা
গ) লেনদেনের প্রকৃতি ঘ) প্রতিটি হিসাবের বিবরণ
১০। খতিয়ান বইতে ক্রেডিট হিসাবটির ক্রেডিট দিকে বিবরণের ঘরে কী লিখতে হয়?
ক) প্রতিষ্ঠানের নাম খ) মালিকের নাম
গ) ক্রেডিট হিসাবটির নাম ঘ) ডেবিট হিসাবটির নাম
১১। বিশেষ জাবেদা থেকে সাধারণ খতিয়ানে পোস্টিং দেওয়া হয়—
i) প্রতিদিন
ii) সপ্তাহ শেষে
iii) মাসান্তে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) iii
১২। কোন শব্দ সংক্ষেপ দুটি একই অর্থবোধক?
ক) সি/এফ ও বি/এফ খ) বি/ডি ও সি/ডি
গ) সি/এফ ও বি/ডি ঘ) বি/ডি ও বি/এফ
১৩। ব্যয় হিসাবের জের হতে পারে—
i) ডেবিট
ii) ক্রেডিট
iii) শূন্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ঘ) iii
১৪। খতিয়ানের উদ্বৃত্ত থেকে নিরূপণ করা সহজ হয়—
i) ব্যবসায়ের আর্থিক ফলাফল
ii) হিসাবচক্রের পঞ্চম ধাপের ফলাফল
iii) ব্যবসায়ের আর্থিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
১৫। চলমান জের ছকের বহির্ভূত হলো—
i) মোট ডেবিট টাকার পরিমাণ
ii) মোট ক্রেডিট টাকার পরিমাণ
iii) সর্বশেষ উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i
গ) iii ঘ) ii
উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক।
কমেন্ট