গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
বাংলা প্রথম পত্র
তৈলচিত্রের ভূত
মানিক বন্দ্যোপাধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। তৈলচিত্রের ভূত গল্পের লেখক কে?
ক) শরত্চন্দ্র চট্টোপাধ্যায় খ) দ্বিজেন শর্মা
গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) কামরুল হাসান
২।
প্রেতাত্মা মানে কী?
ক) ভ্রান্তি খ) মৃতের আত্মা
গ) ভূত ঘ) নগেনের মামার আত্মা
৩। নগেন তার মামার তৈলচিত্রটি কতবার স্পর্শ করেছিল?
ক) তিনবার ক) চারবার
গ) পাঁচবার ঘ) অনেক বার
৪। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৫৭ খ) ১৯৬৫
গ) ১৯৫৬ ঘ) ১৯৬৬
৫। রুপার ফ্রেমটা মামা কোথায় তুলে রেখেছিলেন?
ক) সিন্দুকে খ) আলমারিতে
গ) তোশকের নিচে ঘ) ড্রয়ারে
৬। তৈলচিত্রের ফ্রেমে বাল্ব দুটি লাগিয়েছে কে?
ক) মামা খ) পরাশর ডাক্তার
গ) পরেশ ঘ) মাসিমা
৭। কোন ঘরে নগেনের মামার বাড়ির লোক খুব কম আসে?
ক) গোয়াল ঘরে খ) লাইব্রেরি ঘরে
গ) নগেনের ঘরে ঘ) ডাক্তারের ঘরে
৮। নগেনের শরীর ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠে কখন?
ক) মামাকে স্মরণ করলে খ) বিছানায় শয়ন করলে
গ) তৈলচিত্র স্পর্শ করলে গ) লাইব্রেরিতে ঢুকলে
৯। নগেন তার প্রেতাত্মা দর্শনের কথা কার কাছে বর্ণনা করেছিল?
ক) মামার কাছে খ) কাকার কাছে
গ) ডাক্তারের কাছে ঘ) মাসির কাছে
১০। শ্রাদ্ধের দিন কখন নগেনের অনুতাপ বেড়ে গেল?
ক) ভোরে খ) দুপুরে
গ) বিকেলে ঘ) রাত্রে
১১। ছেলেবেলা থেকে নগেন কোথায় মানুষ হয়েছে?
ক) খালার বাড়িতে ক) চাচার বাড়িতে
গ) মামার বাড়িতে ঘ) নিজের বাড়িতে
১২। নগেন মনে মনে তার মামাকে প্রায়ই কোথায় পাঠাত?
ক) গ্রামের বাড়ি খ) যমের বাড়ি
গ) ঠাকুর বাড়ি ঘ) পরাশর ডাক্তারের কাছে
১৩। কোথায় নগেনের সঙ্গে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয়?
ক) বিয়ের অনুষ্ঠানে খ) শ্রাদ্ধের অনুষ্ঠানে
গ) বৌভাত অনুষ্ঠানে ঘ) লাইব্রেরিতে
১৪। নগেন আগে সব সময় কেমন থাকত?
ক) হাসিখুশি খ) গোমড়া
গ) দুঃখিত ঘ) ভীত
১৫। পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন?
ক) পড়ার টেবিলে খ) লাইব্রেরিতে
গ) ঘরে ঘ) বারান্দায়
১৬। নগেন স্তম্ভিত হয়ে গিয়েছিল কেন?
ক) মামার মৃত্যুতে খ) মামার কৃপণতায়
গ) মামার উদারতায় ঘ) ধাক্কা দেওয়ায়
১৭। নগেন বাইরে মামাকে খুব কী করত?
ক) মন্দ কথা বলত ক) সালাম দিত
গ) শ্রদ্ধাভক্তি দেখাত ঘ) আন্তরিকতা দেখাত
১৮। নগেন ছবি স্পর্শ করে অজ্ঞান হয়ে গেল কেন?
ক) প্রেতাত্মা দেখে খ) ভয়ে
গ) পেরেক ঢুকায় ঘ) ইলেকট্রিক শক পাওয়ায়
১৯। তৈলচিত্র অঙ্কন করা হয় কী দিয়ে?
ক) তেল ও চিত্র দিয়ে খ) তেল ও কালি দিয়ে
গ) রং ও তুলি দিয়ে ঘ) তেল ও জল দিয়ে
২০। ‘তৈল চিত্রের ভূত’ গল্পে কিসের জয় হয়েছে?
ক) বিজ্ঞান বুদ্ধির খ) কুসংস্কারের
গ) প্রেতাত্মার ঘ) অন্ধ বিশ্বাসের
২১। নগেনের নিকট পরাশর ডাক্তারের কী ফুটে উঠেছে?
ক) অজ্ঞতা খ) বুদ্ধিমত্তা
গ) বুদ্ধিহীনতা ঘ) কুসংস্কারাচ্ছন্নতা
২২। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে নগেনের চরিত্রটিতে কী ফুটে উঠেছে?
ক) পরোপকারিতা খ) বুদ্ধিমত্তা
গ) কুসংস্কারাচ্ছন্নতা ঘ) সততা
২৩। কিভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে?
ক) পাগলের মতো খ) চোরের মতো
গ) অস্বাভাবিকভাবে ঘ) প্রতিদিনের মতো
২৪। নগেন খুব অনুতাপে কী করতে লাগল?
ক) ঘুমাতে লাগল খ) তৈলচিত্র দেখতে লাগল
গ) কাঁদতে লাগল ঘ) ছটফট করতে লাগল
২৫। রাত ১২টায় পরাশর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন?
ক) বাইরের ঘরে খ) বাড়ির সামনে
গ) লাইব্রেরিতে ঘ) নিজ কক্ষে
২৬। পরাশর ডাক্তার কেন বলেছিলেন ‘গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান’?
ক) নতুন ফ্রেম লাগানো খ) রুপার ফ্রেম লাগানো
গ) সোনালি ফ্রেম লাগানো ঘ) ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ সম্পর্কে না জানায়
২৭। নগেন মামার তৈলচিত্র স্পর্শ করতে গিয়েছিল—
i) শ্রদ্ধাভক্তি জানাতে ও ক্ষমা চাইতে
ii) তৈলচিত্রে মামার পা ছুঁতে
iii) বিদ্যুৎ স্পৃষ্ট হয় কি না দেখতে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i, ii ঘ) ii, iii
২৮। তৈলচিত্রটি স্পর্শ করলে কিছু হয় না—
i) দিনে
ii) রাত্রে আলো জ্বেলে
iii) অন্ধকারে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i, ii ঘ) i, iii
২৯। মাঝরাতে অন্ধকারে তৈলচিত্র বেশি জোরে আঘাত করার কারণ—
i) বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়
ii) আলো থাকে না
iii) বিদ্যুতের ব্যবহার সবচেয়ে কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii
৩০। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে প্রকাশ পেয়েছে নগেনের—
i) অজ্ঞানতা
ii) বিচার-বুদ্ধিহীনতা
iii) কুসংস্কারাচ্ছন্নতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii
গ) i, ii ঘ) i, ii ও iii
৩১। পরাশর ডাক্তার নগেনের গুরুতর অসুস্থতা বুঝতে পারলেন—
i) মানসিক অবস্থা দেখে
ii) শারীরিক পরিস্থিতি দেখে
iii) মনের চাহনি দেখে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i, iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. খ।
কমেন্ট