গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
হিসাববিজ্ঞান
মডেল টেস্ট
বহু নির্বাচনী প্রশ্ন
(মান : ৩০)
১। ব্যবসায়ের ভাষা বলা হয় কোনটিকে?
(ক) আর্থিক বিবরণী (খ) হিসাব তথ্য
(গ) হিসাববিজ্ঞান (ঘ) ব্যবসায় উদ্যোগ
২।
হিসাববিজ্ঞানের ইতিহাস কেমন?
(ক) একটি নতুন বিষয় (খ) একটি পুরনো বিষয়
(গ) একটি আধুনিক বিষয় (ঘ) প্রাচীন ও বৈচিত্র্যময়।
৩। নিচের কোনটি সরকারের আয়ের উৎস?
(ক) মূল্য সংযোজন কর (খ) অফিস বেতন
(গ) বাড়ি ভাড়া (ঘ) অফিস ভাড়া
৪। নিচের কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা পালন করে?
(ক) ব্যবসায় উদ্যোগ (খ) হিসাববিজ্ঞান
(গ) পরিকল্পনা (ঘ) হিসাব নিরীক্ষা
৫। আধুনিককালে হিসাবনিকাশের কাজ কোনটির মাধ্যমে সম্পন্ন হচ্ছে?
(ক) খাতায় লিখে (খ) কম্পিউটারের মাধ্যমে
(গ) ক্যালকুলেটরের মাধ্যমে (ঘ) ইন্টারনেটের মাধ্যমে
৬। নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?
(ক) নগদে ক্রয় (খ) ধারে ক্রয়
(গ) উত্তোলন (ঘ) অবচয়
৭। কোনটি দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য?
(ক) দ্বৈত সত্তা (খ) গাণিতিক শুদ্ধতা
(গ) আর্থিক অবস্থা (ঘ) নগদ বিবরণী
নিচের উদ্দীপকটি পড়ে ৮ থেকে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব রবিউল হক ২০১৭ সালের ৫ জুন তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৮০,০০০ টাকা নগদে প্রদান করেন।
৮। জনাব রবিউল হকের ২০১৭ সালের ৫ জুন তারিখে সুবিধা প্রাপক কে?
(ক) ক্রয় হিসাব (খ) নগদান হিসাব
(গ) দেনাদার হিসাব (ঘ) পাওনাদার হিসাব
৯। জনাব রবিউল হকের ২০১৭ সালের ৫ জুন তারিখের লেনদেনের জন্য প্রস্তুত করা হবে—
i. চালান
ii. ক্যাশমেমো
iii. ক্রেডিট নোট
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১০। বাকিতে আসবাবপত্র ক্রয় করলে হিসাব সমীকরণে কী প্রভাব ফেলে?
(ক) A বৃদ্ধি ও A হ্রাস (খ) A বৃদ্ধি ও E হ্রাস
(গ) A বৃদ্ধি ও L হ্রাস (ঘ) A বৃদ্ধি ও L বৃদ্ধি
১১। ব্যবসায়ের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে। এটি কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত?
(ক) ব্যবসায়িক স্বত্বা (খ) হিসাব কাল ধারণা
(গ) চলমান ধারণা (ঘ) দ্বৈত স্বত্বার নীতি
১২। কার্যপত্র প্রস্তুতকরণ হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ কেন?
(ক) কার্যপত্র হিসাবচক্রের নতুন ধাপ
(খ) কার্যপত্রের ধাপগুলো পূর্বেই সম্পন্ন হয়ে থাকে
(গ) আর্থিক বিবরণী প্রস্তুত করার কাজ সহজ করে
(ঘ) হিসাবচক্রের অন্যান্য ধাপের মাধ্যমে এর প্রয়োজন।
১৩। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত হিসাব সংরক্ষণ করা হয়—
i. সম্পদ
ii. আয়
iii. ব্যয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i, ii
(গ) i, iii (ঘ) ii, iii
১৪। সুবিধা গ্রহণকারী ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট। এটি হলো দুই তরফা দাখিলা পদ্ধতির— i. মূল বৈশিষ্ট্য
ii. মূলনীতি
iii. মূল উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i, ii (ঘ) i, iii
১৫। দ্বৈত স্বত্বা বলতে কী বোঝায়?
(ক) দুটি স্বত্বা (খ) দুজনের স্বত্ত্বা
(গ) দুটি পক্ষ (ঘ) দুইবার লেখা
১৬। কোনটি মূলধনজাতীয় ব্যয়?
(ক) ইজারা সম্পত্তির মূল্য (খ) পুরনো যন্ত্রপাতি বিক্রয়
(গ) আগুনে বিনষ্ট পণ্য (ঘ) রপ্তানি শুল্ক
১৭। ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা কোন জাতীয় খরচ?
(ক) মুনাফা (খ) মূলধন
(গ) সাধারণ (ঘ) বিলম্বিত মুনাফা জাতীয়
১৮। বৈদ্যুতিক লাইন স্থাপন ব্যয়কে কী বলে?
(ক) বিলম্বিত ব্যয় (খ) মুনাফাজাতীয়
(গ) মূলধনজাতীয় (ঘ) অন্যান্য ব্যয়
১৯। খতিয়ান বইতে ডেবিট দিকে বিবরণের ঘরে কী লিখতে হয়?
ক) ডেবিট হিসাবটির নাম খ) ক্রেডিট হিসাবটির নাম
গ) প্রতিষ্ঠানের নাম ঘ) মালিকের নাম
২০। ইজারা সম্পত্তির অবলোপন কী?
(ক) মূলধনজাতীয় ব্যয় (খ) মুনাফাজাতীয় ব্যয়
(গ) মূলধনজাতীয় আয় (ঘ) মূূলধনায়িত
২১। উত্তোলন কোন জাতীয় হিসাব?
(ক) দায় (খ) আয়
(গ) মালিকানাস্বত্ব (ঘ) সম্পদ
২২। নিম্নোক্ত সমীকরণগুলোর মধ্যকার বিচ্যুত সংখ্যাগুলো কী হবে?
৪৬৫০=৯৪০+ ?, ৩৫৬০= ? +১৮৬০, ?=৮৭০+২৫৮০
(ক) ৩৭১০, ১৭০০, ৩৪৫০, (খ) ৫৫৯০, ৫৪২০, ৩৪৫০,
(গ) ৩৭১০, ৩৪৫০, ৫৫৯০, (ঘ) ৩৭১০, ৩৪৫০, ১৭০০
২৩। হ্রাসকারী হিসাব নামে পরিচিত—
i. উত্তোলন হিসাব
ii. ক্রয় ফেরত ও ক্রয় বাট্টা
iii. বিক্রয় ফেরত ও বাট্টা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৪। ব্যয় হিসাবের উদাহরণ হলো—
i. ক্রয় ফেরত
ii. ক্রয় বাট্টা
iii. ক্রয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৫। যদি তুমি ফাইল কেবিনেট ক্রয় করো, তবে এটি কোথায় লিখবে?
(ক) মনিহারি হিসাবে (খ) মজুদ পণ্য হিসাবে
(গ) আসবাবপত্র হিসাবে (ঘ) দেনাদার হিসাবে
২৬। নগদান বই প্রস্তুত করা হয় ব্যবসায় প্রতিষ্ঠানের—
i. আয়তন অনযায়ী
ii. প্রকৃতি অনুযায়ী
iii. অবস্থান অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৭। নগদান বইয়ে ব্যাংক কলামের উদ্বৃত্ত হতে পারে—
i. ডেবিট ব্যালান্স
ii. ক্রেডিট ব্যালান্স
iii. শূন্য ব্যালান্স
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৮। জাবেদা ও নগদান বইয়ের ছকে কোন মিলটি পাওয়া যায়?
(ক) রসিদ নম্বর (খ) ভাউচার নম্বর
(গ) চালান নম্বর (ঘ) খতিয়ান নম্বর
২৯। নগদ তহবিলের ওপর নিয়ন্ত্রণ রাখে কোনটি?
(ক) খতিয়ান (খ) নগদ ব্যয়
(গ) নগদান বই (ঘ) জাবেদা
৩০। নগদান বইতে লিপিবদ্ধকৃত লেনদেনগুলোর জন্য পৃথক জাবেদা দাখিলা ও খতিয়ান হিসাব প্রস্তুত করার প্রয়োজন হয় না। ফলে প্রতিষ্ঠানের—
i. সময় বাঁচে
ii. শ্রম লাঘব হয়
iii. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. ক।
কমেন্ট