বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Untitled চতুর্থ অধ্যায় সংক্ষেপে উত্তর দাও ১। বাংলাদেশের একটি অর্থকরী ফসলকে ‘সোনালী আঁশ’ বলা হয়। এই ফসলটির নাম কী? উত্তর : বাংলাদেশের একটি অর্থকরী ফসলকে ‘সোনালী আঁশ’ বলা হয়। এই ফসলটির নাম পাট। ২। রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয় কী দিয়ে? উত্তর : রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয় পাট দিয়ে। ৩। বাংলাদেশের অর্থনীতিতে কোন অর্থকরী কৃষিপণ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর : বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪। বাংলাদেশের কোথায় বেশি চা উত্পন্ন হয়? উত্তর : বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে বেশি চা উত্পন্ন হয়। ৫। বর্তমানে সিলেট ও চট্টগ্রাম ছাড়া আর কোথায় চা চাষ হচ্ছে? উত্তর : বর্তমানে সিলেট ও চটগ্রাম ছাড়া দিনাজপুর ও পঞ্চগড় জেলায় চা চাষ হচ্ছে। ৬। বাংলাদেশের কোন অর্থকরী কৃষিপণ্যটির বিদেশে বিশেষ সুনাম রয়েছে? উত্তর : বাংলাদেশের চায়ের বিদেশে বিশেষ সুনাম রয়েছে। ৭। কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উত্পন্ন হয়? উত্তর : রংপুর জেলায় সবচেয়ে বেশি তামাক উত্পন্ন হয়। ৮। তামাক চাষ কেন নিরুৎসাহী করা হচ্ছে? উত্তর : তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই তামাক চাষ নিরুৎসাহী করা হচ্ছে। ৯। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো? উত্তর : বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও বাবার উল্লেখযোগ্য। ১০। বাংলাদেশের প্রধান তিনটি অর্থকরী ফসলের নাম লেখো। উত্তর : বাংলাদেশের প্রধান তিনটি অর্থকরী ফসল হলো পাট, চা ও তামাক।
হিসাববিজ্ঞান পূর্ববর্তী

হিসাববিজ্ঞান

২২ অক্টোবর রাবির ভর্তি পরীক্ষা শুরু পরবর্তী

২২ অক্টোবর রাবির ভর্তি পরীক্ষা শুরু

কমেন্ট