গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
হিসাববিজ্ঞান
সপ্তম অধ্যায় : খতিয়ান
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন বইকে হিসাব বইয়ের রাজা বলা হয়?
ক) জাবেদা বই খ) নগদান বই
গ) খতিয়ান বই ঘ) আর্থিক বিবরণী
২।
খতিয়ানের আধুনিক বা চলমানের জের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
৩। সি/ডি কথাটি অর্থ কী?
ক) সম্মুখ আনীত খ) নিচে আনীত
গ) ওপরে আনীত ঘ) পেছনে আনীত
৪। ঞ ছক অনুযায়ী যোগফলের ক্ষেত্রে—
ক) যেটি ছোট সেটি উভয় পাশে
খ) যেটি বড় সেটি উভয় পাশে
গ) যেকোনো একটি উভয় পাশে
ঘ) যার যার যোগফল তার তার পাশে
৫। খতিয়ান প্রস্তুতের জন্য—
i. জাবেদা দাখিলা অত্যাবশ্যক
ii. জাবেদা দাখিলা অত্যাবশ্যক নয়
iii. নির্দিষ্ট ছক অনুসরণ প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) ii ও iii
৬। ক্রেডিট ব্যালান্স নির্দেশ করে—
i. প্রাপ্ত কমিশন
ii. বিনিয়োগের সুদ
iii. বিক্রয় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) ii ও iii
৭। কারবারের মূল খতিয়ান বই কোনটি?
ক) ব্যক্তিবাচক খতিয়ান খ) দেনাদার খতিয়ান
গ) পাওনাদার খতিয়ান ঘ) সাধারণ খতিয়ান
৮। সময়ের শেষে তারিখের উদ্বৃত্ত পরবর্তী সময়ের ১ তারিখে লেখা হয়—
i. ব্যালান্স B/D নামে
ii. ব্যালান্স C/D নাম
iii. ব্যালান্স B/I নামে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) iii ঘ) iii
৯। হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে— প্রকাশ করবে?
ক) ডেবিট উদ্বৃত্ত খ) ক্রেডিট উদ্বৃত্ত
গ) সম্পদ ঘ) খরচ
১০। ডেবিট উদ্বৃত্ত হ্রাস যদি উক্ত হিসাবকে—
ক) ক্রেডিট করা হয় খ) ডেবিট করা হয়
গ) ডেবিট-ক্রেডিট করা হয় ঘ) ওপরের কোনোটিই নয়
১১। কোনো খতিয়ান হিসাবের ক্রেডিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে কোনটি লেখা হবে?
ক) ডেবিট হিসাব খ) সংশ্লিষ্ট হিসাবের নাম
গ) ডেবিট হিসাব খাতের নাম ঘ) ক্রেডিট হিসাব খাতের নাম
১২। চলমান জের ছকে উদ্বৃত্ত/ জের ঘরটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) ৫ ভাগে খ) ৪ ভাগে
গ) ৩ ভাগে ঘ) ২ ভাগে
১৩। জাবেদা পৃষ্ঠার সাহায্যে সম্ভব হয়—
i. লেনদেনের উৎস সম্পর্কে জানা
ii. সমস্যা বা ভুল হলে তার কারণ অনুসন্ধান
iii. লেনদেন সম্পর্কে চূড়ান্ত ধারণা লাভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii
গ) iii ঘ) iii
১৪। ডেবিট ব্যালান্স বলতে কী বোঝো?
ক) ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি
খ) ডেবিট দিকের যোগফল
গ) ক্রেডিট দিকের যোগফল
ঘ) দুই দিকের যোগফল
১৫। খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—
i. ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়
ii. হিসাবের ভুলত্রুটি ধরা ও তা সংশোধন
iii. হিসাবের স্থায়ী সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) ii ও iii
১৬। হিসাবের পাকা বই কোনটি?
ক) জাবেদা বই খ) বিক্রয় বই
গ) নগদান বই ঘ) ওপরের কোনোটি নয়
১৭। বিশেষ জাবেদা থেকে সহকারী খতিয়ানে পোস্টিং দেওয়া হয় কখন?
ক) প্রতি ঘণ্টায় খ) প্রতিদিন
গ) প্রতি মাসে ঘ) প্রতি সপ্তাহে
১৮। কোনটি প্রাথমিক বই নম্বর?
ক) খতিয়ান খ) বিক্রয় বই
গ) ক্রয় বই ঘ) প্রকৃত জাবেদা
১৯। একটি ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয়—
ক) জাবেদায় খ) নগদান বইতে
গ) খতিয়ানে ঘ) আর্থিক বিবরণী
২০। খতিয়ান হতে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত কোনটিতে সহায়তা করে?
ক) মালিকানাস্বত্ব নির্ণয়ে খ) বিশদ আয় বিবরণী প্রস্তুতে
গ) গাণিতিক শুদ্ধতা ঘ) নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে
২১। হিসাব চক্রের ধাপ—
i. বিশদ আয় বিবরণী
ii. জাবেদা
iii. খতিয়ান
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) iii
উত্তর : ১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. গ।
কমেন্ট