গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
বাংলা প্রথম পত্র
অতিথির স্মৃতি : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক) স্মৃতিকথা খ) দেওঘরের স্মৃতি
গ) রেঙ্গুন স্মৃতি ঘ) কুকুর স্মৃতি
২।
কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক) বেনেবৌ পাখি খ) অসুস্থ মেয়েটি
গ) কুকুর ঘ) মালি-বৌ
৩। অতিথি কাদের সঙ্গে ছোটাছুটি করছিল?
ক) চাকরদের খ) কুলিদের
গ) বামুন ঠাকুরের ঘ) যাত্রীদের
৪। মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি?
ক) মেয়েদের খ) বুড়োদের
গ) শিশুদের ঘ) ছেলেদের
৫। অতিথি কখন লেখকের ঘরের সামনে হাজির হয়েছিল?
ক) দুপুরবেলা খ) সন্ধ্যাবেলা
গ) সকালবেলা ঘ) বিকেলবেলা
৬। অতিথি কোথায় পরম নিশ্চিন্তে স্থান করে নিল?
ক) বারান্দার নিচে খ) সিঁড়ির নিচে
গ) গাছতলায় ঘ) ঘরে
৭। লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
ক) বাবার খ) মায়ের
গ) শিক্ষকের ঘ) চিকিৎসকের
৮। ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখির সবচেয়ে ভোরে ওঠার কথা উল্লেখ রয়েছে?
ক) দোয়েল খ) শ্যামা
গ) বুলবুলি ঘ) শালিক
৯। লেখক বিকেলে কোথায় বসেন?
ক) পার্কে খ) বারান্দায়
গ) মাঠে ঘ) পথের ধারে
১০। পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি?
ক) উচ্চবিত্ত খ) মধ্যবিত্ত
গ) নিম্নবিত্ত ঘ) চাষিদের
১১। লেখকের সবচেয়ে দুঃখ হতো কাকে দেখে?
ক) একটি দরিদ্র ঘরের মেয়েকে খ) মালি-বৌকে
গ) চাকরকে ঘ) শিশুকে
১২। বাড়তি খাবারের অংশীদার কে ছিল?
ক) চাকর খ) অতিথি
গ) মালি-বৌ ঘ) ভিক্ষুক
১৩। বেরিবেরি আসামি ছিল কারা?
ক) ছোট ছোট ছেলে-মেয়ে খ) মালি-বৌ
গ) পা ফোলা অল্পবয়সী একদল মেয়ে ঘ) জনাকয়েক বৃদ্ধ
১৪। লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল কখন?
ক) শ্যামা শালিক দেখে খ) বেনে-বৌ পাখি দেখে
গ) বুলবুলি দেখে ঘ) অতিথিকে দেখে
১৫। পাখিদের আনাগোনা শুরু হয় কখন?
ক) রাত্রির শেষ দিকে খ) সকালে
গ) বিকেলে ঘ) সন্ধ্যায়
১৬। দরিদ্র মেয়েটির বয়স কত?
ক) আঠারো-উনিশ খ) কুড়ি-একুশ
গ) বাইশ-তেইশ ঘ) চব্বিশ-পঁচিশ
১৭। ‘কাল তোকে নেমন্তন্ন করলাম, এলিনে কেন?’ লেখক কাকে বলেছিলেন?
ক) চাকরকে খ) অতিথিকে
গ) বামুনকে ঘ) আত্মীয়কে
১৮। কারা বকশিশ পেল?
ক) চাকররা খ) কুলিরা
গ) লেখকের সঙ্গে যারা এসেছিল ঘ) অতিথি
১৯। অল্প বয়সী মেয়েরা মোজা পরত কেন?
ক) শীতকাল বলে খ) অভিজাত বলে
গ) পা ফোলা ঢাকতে ঘ) সৌন্দর্য বাড়াতে
২০। অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?
ক) চাকরবাকররা খ) বাড়িওয়ালা
গ) মালি ঘ) মালি-বৌ
২১। লেখকের ঘরের সামনে কে হাজির হয়েছিল?
ক) অতিথি খ) পিয়ন
গ) অপরিচিত লোক ঘ) সবাই
২২। লেখকের সকাল কিভাবে কাটে?
ক) পাখির গান শুনে খ) বই পড়ে
গ) ঘুমিয়ে ঘ) রাস্তার দিকে তাকিয়ে
২৩। লেখকের ঘুম ভেঙে যায়—
ক) কবিতা শুনে খ) পাখির ডাকে
গ) কুকুরের ডাকে ঘ) ভজন শুনে
২৪। লেখক কেন দেওঘরে এসেছিলেন?
ক) বিনোদনের জন্য খ) পরিদর্শনের জন্য
গ) বায়ু পরিবর্তনের জন্য ঘ) কাজের জন্য
২৫। ‘অতিথির স্মৃতি’ গল্পে দুপুরবেলা চাকররা কী করে?
ক) খাওয়াদাওয়া করে খ) ঘুমায়
গ) কাজ করে ঘ) খেলাধুলা করে
২৬। মালি-বৌয়ের বয়স কেমন ছিল?
ক) বেশি বয়সী খ) প্রৌঢ়া
গ) কম বয়সী ঘ) কিশোরী
২৭। জানালার মধ্য দিয়ে বাইরে কোনদিকে লেখক তাকিয়েছিলেন?
ক) ফুল বাগানের দিকে খ) রৌদ্রতপ্ত নীল আকাশের দিকে
গ) রাস্তার দিকে ঘ) অতিথির দিকে
২৮। ‘অতিথির স্মৃতি’ গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত কেন?
ক) শীতকাল বলে খ) সংস্কার বলে
গ) সৌন্দর্য বাড়াতে ঘ) বিকৃতি আড়াল করতে
২৯। ‘দেনা-পাওনা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মোহিতলাল মজুমদার ঘ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৩০। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?
ক) এমফিল খ) ডক্টর
গ) ডিলিট ঘ) ডিএসসি
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. গ।
কমেন্ট