অনার্স প্রথম বর্ষের ভর্তি শুরু ২৪ আগস্ট

অনার্স প্রথম বর্ষের ভর্তি শুরু ২৪ আগস্ট

184424NU_kalerkantho_Pic জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৪ আগস্ট। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরু হবে ১৫ অক্টোবর। আজ বেলা সাড়ে ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপ-উপাচার্য চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো: নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলা প্রথম পত্র পরবর্তী

বাংলা প্রথম পত্র

কমেন্ট