বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
বহুনির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
সপ্তম অধ্যায়
বাংলাদেশের রাষ্ট্র ও সরকারব্যবস্থা
১। কত সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে
২।
বর্তমানে বাংলাদেশে কয়টি ইউনিয়ন পরিষদ আছে?
ক) ৪০০০টি খ) ৪৩৫৩টি
গ) ৪৫৫৩টি ঘ) ৫৫৫৩টি
৩। সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ ভোট প্রয়োজন?
ক) এক-তৃতীয়াংশ খ) দুই-তৃতীয়াংশ
গ) এক-চতুর্থাংশ ঘ) এক-পঞ্চমাংশ
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
৪। প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কী হবে?
ক) একনায়কতন্ত্র খ) প্রজাতন্ত্র
গ) রাজতন্ত্র ঘ) গণতন্ত্র
৫। উক্ত মূলনীতির কারণে—
১) নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে
২) স্বাধীনতা নিশ্চিত হবে
৩) মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে
নিচের কোনটি সঠিক
ক) ১ ও ২ খ) ১ ও ৩
গ) ২ ও ৩ ঘ) ১, ২ ও ৩
৬। বাংলাদেশে কয়টি মহানগর আছে?
ক) ৯টি খ) ১০টি
গ) ১১টি ঘ) ১২টি
৭। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে—
১) খাগড়াছড়ি
২) বান্দরবান
৩) রাঙামাটি
নিচের কোনটি সঠিক
ক) ১ ও ২ খ) ১ ও ৩
গ) ২ ও ৩ ঘ) ১, ২ ও ৩
৮। বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন—
ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি
গ) মন্ত্রিপরিষদ ঘ) সংসদ
৯। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ) এম মনসুর আলী
গ) ড. কামাল হোসেন ঘ) এইচ এম কামরুজ্জামান
১০। সংসদ ভেঙে গেলে কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার নীতি আছে?
ক) ৩০ দিন খ) ৬০ দিন
গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
১১। রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
১২। ‘সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়’ কোন ধরনের সরকারব্যবস্থায়?
ক) এককেন্দ্রিক সরকার খ) যুক্তরাষ্ট্রীয় সরকার
গ) রাজতান্ত্রিক সরকার ঘ) প্রজাতান্ত্রিক সরকার
১৩। এ যাবৎ কতবার সংবিধান সংশোধিত হয়েছে?
ক) ১৩ বার খ) ১৪ বার
গ) ১৫ বার ঘ) ১৬ বার
১৪। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক) ১০০টি খ) ১০৫টি
গ) ১৫০টি ঘ) ১৫৩টি
১৫। সিটি করপোরেশনের কাজ
i. স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা
ii. এলাকায় জমির খাজনা আদায়ের ব্যবস্থা করা
iii. রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক ও উদ্যান প্রতিষ্ঠা।
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
দশম অধ্যায়
বাংলাদেশের সামাজিক সমস্যা
১৬। যে দেশে ‘৭ থেকে ১৬’ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়—
i. বাংলাদেশ
ii. ভারত
iii. শ্রীলঙ্কা
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা—
ক) ৭ থেকে ১৬ বছর খ) ৭ থেকে ১৮ বছর
গ) ১৪ থেকে ২০ বছর ঘ) ১৫ থেকে ২০ বছর
১৮। আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ—
ক) সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব খ) দরিদ্রতা
গ) সঙ্গ দোষ ঘ) ইন্টারনেটের অপব্যবহার
১৯। কোনটি শিশুমনে হীনম্মন্যতার জন্ম দেয়?
ক) দরিদ্রতা খ) শারীরিক-মানসিক ত্রুটি
গ) নিরক্ষরতা ঘ) সামাজিক মর্যাদা
২০। একজন মাদক গ্রহণকারী ব্যক্তির যে ধরনের শারীরিক ক্ষতি হতে পারে—
i. হৃদরোগ
ii. যক্ষ্মা
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। মাদক প্রতিরোধে তরুণদের কোন প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করতে হবে?
ক) ধূমপান রোধ করুন খ) মাদক রোধ করুন
গ) ধূমপানকে না বলুন ঘ) মাদককে না বলুন
২২। ‘আহির-আলম’ একজন মাদকসেবী। সে যে ধরনের মানসিক সমস্যার ভোগে-
i. হতাশা
ii. হীনম্মন্যতা
iii. পারিবারিক মর্যাদাহীনতা
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। পিতামাতার বারবার কর্মস্থল পরিবর্তন সন্তানদের কী সমস্যায় ফেলে?
ক) মানসিক সমস্যা খ) শিক্ষাগ্রহণে সমস্যা
গ) আর্থিক সমস্যা ঘ) বন্ধু নির্বাচনে সমস্যা
২৪। সারির বয়স ১৯ বছর। সে একজন কিশোর অপরাধী। সে কোন দেশের নাগরিক?
ক) ভারত খ) থাইল্যান্ড
গ) পাকিস্তান ঘ) জাপান
২৫। মাদকাসক্তি প্রতিরোধে কোনটিকে গুরুত্ব দিতে হবে?
ক) কারিগরি শিক্ষা খ) নৈতিক শিক্ষা
গ) সহশিক্ষা ঘ) পারিবারিক শিক্ষা
২৬। কোন ধরনের শিশু-কিশোররা অনেক সময় অপরাধী হয়ে ওঠে?
i. বেশি রকম আবেগপ্রবণ
ii. প্রতিভাবান
iii. অমনোযোগী
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। রোহানের বাবা বিদেশে চাকরিরত। তার মা-ও কর্মজীবী। রোহান বাসায় একা থাকে। তার কোনো বন্ধু নেই। হঠাৎ করেই পাড়ার কিছু ছেলের পাল্লায় পড়ে সে মাদক গ্রহণ শুরু করে।
এখানে রোহানের মাদকদ্রব্য গ্রহণের পেছনে কোন কারণটি প্রধানত দায়ী?
ক) কৌতূহল খ) পারিবারিক অশান্তি
গ) অসৎসঙ্গ ঘ) নিঃসঙ্গতা
২৮। বর্তমানে কোনটির প্রভাব মাদকাসক্তির পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করে?
ক) অপসংস্কৃতি খ) গণমাধ্যম
গ) পারিবারিক অশান্তি ঘ) সামাজিক নৈরাজ্য
২৯। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন—
i. পাঠাগার স্থাপন
ii. ব্যায়ামাগার স্থাপন
iii. বিভিন্ন পাড়া-মহল্লায় ইন্টারনেট সংযোগ স্থাপন
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। মাদকাসক্তি প্রতিরোধে প্রয়োজন
i. সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা করে শিশু-কিশোরদের আকৃষ্ট করা
ii. নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করা
iii. মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০ ঘ।
কমেন্ট