জীববিজ্ঞান

জীববিজ্ঞান

235615kalerkantho.com-14-06-17-45_ দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন নিচের চিত্রগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : kalerkantho_com-14-06-17-46 ক) প্রকৃত কোষ কী? ১ খ) কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করো। ২ গ) উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা করো। ৩ ঘ) উদ্দীপকের ‘X’ ও ‘Y’-এর গঠন ও কার্যিক মিল-অমিল বিশ্লেষণ করো। ৪ উত্তর : ক) যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিওবস্তু পরিবেষ্টিত ও সুগঠিত তাদের প্রকৃত কোষ বলে। খ) কার্ডিয়াক পেশির টিস্যু সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এ টিস্যুর কোষগুলো নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এরা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। গ) উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশটি হলো উদ্ভিদকোষের কোষপ্রাচীর। ব্যাখ্যা : কোষপ্রাচীর উদ্ভিদকোষের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। প্রাথমিক কোষপ্রাচীরটি এক স্তরবিশিষ্ট। মধ্য পর্দার ওপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক প্রকারের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমেই গৌণপ্রাচীর সৃষ্টি হয়। এ প্রাচীরে মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে, যাকে কূপ বলে। কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা দেয়। ঘ) উদ্দীপকের X হলো ট্রাকিড। উদ্দীপকের Y হলো স্ক্লেরেনকাইমা কোষ। নিচে X ও Y-এর গঠন ও কার্যিক মিল-অমিলগুলো বিশ্লেষণ করা হলো। ট্রাকিড হলো জটিল টিস্যুর জাইলেমের একটি অংশ। এর কোষ লম্বা। এর প্রান্তদ্বয় সরু ও সুঁচালো। প্রাচীরে লিগনিন জমে পুরু হয় এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। এরা দৃঢ়তা প্রদান এবং কখনো খাদ্য সঞ্চয় করে। স্ক্লেরেনকাইমা হলো সরল টিস্যুর একটি প্রকারভেদ। এ টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা ও পুরু প্রাচীর বিশিষ্ট, লিগনিনযুক্ত এবং প্রোটোপ্লাজমবিহীন। এদের কোষপ্রাচীর লিগনিন দ্বারা গঠিত। এদের আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এরা উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করে। উভয়ই নগ্নবীজী উদ্ভিদে পাওয়া যায়।
ইংরেজি দ্বিতীয় পত্র পূর্ববর্তী

ইংরেজি দ্বিতীয় পত্র

বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরবর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কমেন্ট