বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশের সমাজ
সংক্ষিপ্ত প্রশ্ন
১। গারো জনগোষ্ঠী কত বছর পূর্বে বাংলাদেশে এসেছে?
উত্তর : প্রায় ৪০০ বছর।
২। গারোদের নিজস্ব ভাষার নাম কী?
উত্তর : আচিক
৩। গারোদের আদি ধর্মের নাম কী?
উত্তর : সাংসারেক
৪। বেশির ভাগ গারো কোন ধর্মাবলম্বী?
উত্তর : খ্রিস্ট ধর্মাবলম্বী
৫। গারোদের পরিবারের প্রধান কে?
উত্তর : নারীরা
৬। গারোদের প্রধান খাবার কী?
উত্তর : ভাত, মাছ, মাংস ও শাকসবজি
৭। গারোদের সুস্বাদু খাবার কী দিয়ে তৈরি হয়?
উত্তর : বাঁশের কোঁড়ল দিয়ে
৮। গারোদের বাড়ির নাম কী?
উত্তর : নকমান্দি
৯। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?
উত্তর : দকবান্দা বা দকসারি
১০। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কী?
উত্তর : ওয়াংগালা
১১। গারোদের সূর্যদেবতার নাম কী?
উত্তর : সালজং
১২। খাসিয়ারা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাস করে। তাদের মতো সমাজব্যবস্থার সঙ্গে কাদের মিল পাওয়া যায়?
উত্তর : গারো
১৩। ওয়াংগালা উৎসব পালন করা হয় কখন?
উত্তর : অক্টোবর বা নভেম্বর মাসে
১৪। কত সালে গারোরা ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উত্তর : ১৮৭২ সালে
১৫। দুইজন গারো বীর যোদ্ধার নাম লেখো :
উত্তর : তোগাল নেংমিনজা, সোনারাম সাংমা
রচনামূলক প্রশ্ন
১। পাঁচটি বাক্যে গারোদের বাসস্থান সম্পর্কে লেখো।
উত্তর : গারোদের বাসস্থান সম্পর্কে পাঁচটি বাক্যে উল্লেখ করা হলো—
i. পূর্বে গারোরা নদীর তীরে বাসস্থান তৈরি করত।
ii. বাড়িগুলো ছিল লম্বা আকারের
iii. বাড়িগুলো নকমান্দি নামে পরিচিত ছিল।
iv. বর্তমানে সমতল ভূমিতে বাড়ি তৈরি করে।
v. বর্তমানে তারা অন্যদের মতোই করোগেটেড টিন ও অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করে।
২। গারো সমাজব্যবস্থা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর : গারো সমাজব্যবস্থা সম্পর্কে পাঁচটি বাক্য উল্লেখ করা হলো—
i. গারো সমাজ মাতৃতান্ত্রিক।
ii. নারীরাই পরিবারের প্রধান।
iii. নারীরা সম্পত্তির অধিকারী।
iv. মায়েদের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।
v. গারো সমাজ পিতৃতান্ত্রিক নয় বিধায় পিতা শুধু পরিবার দেখাশোনা করেন।
৩। গারোদের সংস্কৃতি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর : গারোদের সংস্কৃতি সম্পর্কে পাঁচটি বাক্য উল্লেখ করা হলো—
i. গারো সমাজ মাতৃতান্ত্রিক।
ii. গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াংগালা।
iii. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা বা দকসারি।
iv. গারোদের নিজস্ব ভাষার নাম আচিক।
v. গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও শাকসবজি।
৪। গারোদের উৎসব সম্পর্কে পাঁচটি বাক্যে লেখো।
উত্তর : গারোদের উৎসব সম্পর্কে পাঁচটি বাক্য উল্লেখ করা হলো—
i. গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াংগালা। ii. তারা সূর্য দেবতা সালজংয়ের প্রতি নতুন শস্য উৎসর্গ করে। iii. নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসব হয়। iv. উৎসবের শুরুতে তারা কৃষি জমিতে অর্ঘ্য নিবেদন করে।
v. বিভিন্ন বাজনা বাজিয়ে উৎসব পালন করা হয়।
কমেন্ট