বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

000644kalerkantho.com-24-06-17-21_ মরু ভাস্কর বহু নির্বাচনী প্রশ্ন ১। মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ (সা.) বক্তৃতা দেন কোথায়? ক) ওহুদের ময়দানে খ) সাফা পর্বতের পাদদেশে গ) আরাফাতের ময়দানে ঘ) মক্কা প্রাঙ্গণে ২। ‘এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যাঁর আহার্য’—এখানে মা কে? ক) হজরত হালিমা খ) হজরত আমেনা গ) হজরত ফাতেমা (রা.) ঘ) হজরত কুলসুম (রা.) ৩। সমাজব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিল তখন মুহাম্মদ (সা.) কী প্রচার করেছিলেন? ক) ন্যায় বিচারের বাণী খ) সাম্যের বাণী গ) সচেতনতার বাণী ঘ) কল্যাণের বাণী ৪। হাবশি গোলাম ছিলেন কে? ক) হজরত আনাস (রা.) খ) হজরত বেলাল (রা.) গ) হজরত আলী (রা.) ঘ) হজরত মুয়াবিয়া (রা.) ৫। হজরত মুহাম্মদ (সা.) অত্যাচারীকে কী দেননি? ক) গালি খ) অভিসম্পাত গ) উপদেশ ঘ) আদেশ ৬। নারীর মর্যাদা কিসের অন্তর্ভুক্ত? ক) রীতির খ) শিক্ষার গ) নিয়মের ঘ) সমাজের ৭। কাকে কেন্দ্র করে নারীত্বের আদর্শ গড়ে উঠেছে? ক) হজরত খাদিজা (রা.)-কে খ) হজরত আয়েশা (রা.)-কে গ) হজরত ফাতেমা (রা.)-কে ঘ) হজরত কুলসুম (রা.)-কে ৮। হজরত মুহাম্মদ (সা.) কোনো দিনই প্রশ্রয় দেননি কী? ক) কুসংস্কার খ) ন্যায়নীতি গ) সততা ঘ) ক্ষমা ৯। হজরত মুহাম্মদ (সা.) কিসের ওপর জোর দিয়েছেন? ক) জ্ঞানের ওপর খ) মালের ওপর গ) জানের ওপর ঘ) সন্তানদের ওপর ১০। জ্ঞান সাধকের কলমের কালি কিসের চেয়ে পবিত্র? ক) শহীদের তরবারির চেয়ে খ) শহীদের রক্তের চেয়ে গ) শহীদের পোশাকের চেয়ে ঘ) শহীদের সম্পদের চেয়ে ১১। ‘সৌষ্ঠব’ শব্দের অর্থ কী? ক) সুন্দর খ) সুগঠন গ) মার্জিত ঘ) অপূর্ব ১২। ‘অকুতোভয়’ শব্দের অর্থ কী? ক) মুক্তি খ) নির্ভীক গ) রক্ত ঘ) অভিশাপ ১৩। সোনা পরীক্ষা করার কালো পাথরকে কী বলে? ক) নীল পাথর খ) কষ্টি পাথর গ) কঠিন পাথর ঘ) বালি পাথর ১৪। ‘মরু ভাস্কর’ প্রবন্ধের উদ্দেশ্য— i. মহামানবদের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা ii. সাধারণ মানুষকে মহানবী (সা.) সম্পর্কে জানানো iii. ধর্মীয় শিক্ষা দেওয়া নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i, ii, iii উত্তর : ১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক।
হিসাববিজ্ঞান পূর্ববর্তী

হিসাববিজ্ঞান

পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে মাশরাফি পরবর্তী

পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে মাশরাফি

কমেন্ট