বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
হিসাববিজ্ঞান
পঞ্চম অধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা কোনটি?
ক) দিন, মাস ও বছর খ) মাস, দিন ও বছর
গ) বছর, দিন ও মাস ঘ) বছর, মাস ও দিন
২।
সম্পদ ক্রেডিট হয়—
i. পণ্য বিক্রয় করলে
ii. আসবাবপত্র বিক্রয় করলে
iii. জমি বিক্রয় করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। একই শ্রেণিভুক্ত হিসাব নয় কোনটি?
ক) শিক্ষানবিশ সেলামি খ) শিক্ষানবিশ ভাতা
গ) বিজ্ঞাপন ঘ) পরিবহন
৪। ব্যাংক জমাতিরিক্তের সুদের ফলে কোনটি বৃদ্ধি পায়?
ক) আয় খ) সম্পদ
গ) ব্যয় ঘ) দায়
৫। হিসাবচক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কী রক্ষা করে?
ক) সমতা খ) সমন্বয়
গ) উদ্ধৃত্ত ঘ) ধারাবাহিকতা
৬। মালিকানাস্বত্বের ওপর প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে—
i. আয়
ii. ব্যয়
iii. দায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। কোনটি দায় হিসাব?
ক) বিজ্ঞাপন খ) বেতন
গ) দেনাদার ঘ) পাওনাদার
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব ইমন নগদ ৩০,০০০ টাকা, ১২,০০০ টাকার পণ্যদ্রব্য ও ১৫,০০০ টাকার ঋণ নিয়ে কারবার শুরু করেন।
৮। জনাব ইমনের মূলধনের পরিমাণ কত?
ক) ৩০,০০০ টাকা খ) ৪২,০০০ টাকা
গ) ৪৫,০০০ টাকা ঘ) ২৭,০০০ টাকা
৯। নগদান হিসাবকে কত টাকা দ্বারা ডেবিট করা হবে?
ক) ৫৭,০০০ টাকা খ) ৪৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা ঘ) ৪২,০০০ টাকা
১০। বিপরীতমুখী সম্পর্ক রয়েছে—
i. আয়ের সঙ্গে ব্যয়ের
ii. দায়ের সঙ্গে মালিকানাস্বত্বের
iii. সম্পদের সঙ্গে দায়ের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
ক) আসবাবপত্র বিক্রয় খ) পণ্য বিক্রয়
গ) কমিশন প্রাপ্তি ঘ) সুদ প্রাপ্তি
১২। নিচের কোনটির জন্য অফিস সরঞ্জাম হিসাব খোলা হয়?
ক) ঘড়ি খ) ক্যালকুলেটর
গ) প্রিন্টার ঘ) ফাইল কাভার
১৩। জীবন বীমা প্রিমিয়াম কী হিসাব?
ক) ব্যয় হিসাব খ) আয় হিসাব
গ) মালিকানাস্বত্ব ঘ) সম্পদ হিসাব
১৪। সুনাম হিসাব একটি ...
ক) মালিকানাস্বত্ব হিসাব খ) আয়-ব্যয় হিসাব
গ) সম্পদ হিসাব ঘ) দায় হিসাব
১৫। সুদ কোন ধরনের হিসাব?
ক) আয় বা ব্যয় খ) আয়
গ) ব্যয় ঘ) দায়
১৬। বাট্টা হলো—
i. আয় হিসাব
ii. ব্যয় হিসাব
iii. দায় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। হিসাবকাল সাধারণত কত সময়কাল মেয়াদি হয়?
ক) ৩ মাস খ) ৬ মাস
গ) ১২ মাস ঘ) ২৪ মাস
১৮। মূলধন হিসাব একটি ... হিসাব
ক) সম্পদ খ) দায়
গ) আয় ঘ) স্বত্বাধিকার
১৯। লাভের ফলে ব্যবসায়ের কী হয়?
ক) মালিকানাস্বত্ব বৃদ্ধি পায় খ) দায় বৃদ্ধি পায়
গ) মালিকানাস্বত্ব হ্রাস পায় ঘ) দায় হ্রাস পায়
২০। সরবরাহকারী কোন শ্রেণির হিসাব?
ক) সম্পদ খ) দায়
গ) মালিকানাস্বত্ব ঘ) আয়
উত্তর : ১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. খ।
কমেন্ট