বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
ব্যবসায় উদ্যোগ
চতুর্থ অধ্যায়
মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন
বহু নির্বাচনী প্রশ্ন
১। নিচের কোনটি সমবায় সংগঠনের সাফল্যের মূল কারণ?
ক) কার্যকর ব্যবস্থাপনা খ) একতা
গ) অধিক মূলধন ঘ) বন্ধুত্ব
২। সমবায় সদস্যদের প্রত্যেকের কয়টি করে ভোটাধিকার থাকে?
ক) ১টি খ) ৪টি
গ) ১০টি ঘ) শেয়ার অনুপাতে
৩। নিচের কোনটি সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল?
ক) বিবরণপত্র খ) উপবিধি
গ) স্মারকলিপি ঘ) পরিমেল নিয়মাবলি
৪। প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান দিতে হয়?
ক) ৫০ টাকা খ) ১০০ টাকা
গ) ১০০০ টাকা ঘ) ৪০০০ টাকা
৫। অনিবন্ধিত অংশীদারি ফার্ম কত টাকার জন্য মামলা দায়ের করতে পারে?
ক) ১০০ টাকা খ) ১০০০ টাকা
গ) ২০০০০ টাকা ঘ) ৫০০০০ টাকা
৬। পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযুক্ত?
ক) যৌথ মূলধনী খ) অংশীদারি
গ) সমবায় সমিতি ঘ) একমালিকানা
৭। অংশীদারি আইনের কত ধারায় বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি ফার্মের বিলোপ সাধন ঘটে?
ক) ৪১ ধারা খ) ৪২ ধারা
গ) ৪৩ ধারা ঘ) ৪৪ ধারা
৮। কম্পানি আইন সর্বপ্রথম কত সালে পাস হয়ে থাকে?
ক) ১৭৪৪ খ) ১৮৪০
গ) ১৮৪৪ ঘ) ১৮৫০
৯। নিচের কোন অংশীদার নিজের নামের সুনাম ব্যবহার করে অংশীদার হতে পারে?
ক) নামমাত্র খ) ঘুমন্ত
গ) সাধারণ ঘ) সীমিত
১০। বাংলাদেশে বর্তমানে মোট ব্যবসায় সংগঠনের শতকরা কত ভাগ একমালিকানার ভিত্তিতে পরিচালিত হয়?
ক) ৭৫ ভাগ খ) ৮০ ভাগ
গ) ৮৫ ভাগ ঘ) ৯০ ভাগ
১১। যৌথ মূলধনী কম্পানির শেয়ার ক্রয়ের সর্বনিম্ন বয়সসীমা কত?
ক) ১৬ বছর খ) ১৮ বছর
গ) ২০ বছর ঘ) ২৫ বছর
১২। পাবলিক লিমিটেড কম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত?
ক) ২ জন খ) ৩ জন
গ) ৪ জন ঘ) ৭ জন
১৩। নিচের কোনটিকে কম্পানি সংগঠনের মূল সংবিধান বলা হয়?
ক) নিবন্ধনপত্র খ) বিবরণপত্র
গ) পরিমেল নিয়মাবলি ঘ) স্মারকলিপি
১৪। বিশ্বের প্রথম সমবায় সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক) রচডেল, ইংল্যান্ড খ) টোকিও, জাপান
গ) কুমিল্লা, বাংলাদেশ ঘ) রোম, ইটালি
১৫। পল্লী উন্নয়ন একাডেমি (BARD) কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৫৫ খ) ১৯৫৭
গ) ১৯৫৯ ঘ) ১৯৭২
১৬। ন্যূনতম চাঁদা নিচের কোন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) প্রাইভেট লিমিটেড কম্পানি খ) সমবায় সমিতি
গ) পাবলিক লিমিটেড কম্পানি ঘ) অংশীদারি ব্যবসায়
১৭। কম্পানি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল কয়টি?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
১৮। নিচের কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করতে পারে?
ক) পাবলিক লিমিটেড কম্পানি খ) প্রাইভেট লিমিটেড কম্পানি
গ) সমবায় সমিতি ঘ) অংশীদারি ব্যবসায়
১৯। সমিতি অংশীদার—
i) পরিচালনায় অংশগ্রহণ করতে পারে
ii) মুনাফায় অংশগ্রহণ করতে পারে
iii) দায় চুক্তি অনুযায়ী সীমিত রাখতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২০। সমবায় সমিতিতে একজন সদস্য শেয়ার মূলধনের সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে?
ক) ১/৩ খ) ১/৪
গ) ১/৫ ঘ) ১/৪
২১। কোন মহাদেশে শিল্প বিপ্লব সংঘটিত হয়?
ক) ইউরোপ খ) উত্তর আমেরিকা
গ) এশিয়া ঘ) দক্ষিণ আমেরিকা
২২। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে?
ক) অ্যাডাম স্মিথ খ) চার্লস ব্যাবেজ
গ) জেমস ওয়াট ঘ) হেনরি ফেয়ল
২৩। অংশীদারি আইনে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
ক) ১০ জন খ) ২০ জন
গ) ৩০ জন ঘ) ৫০ জন
২৪। জীবন বীমা করপোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান?
ক) শিল্প খ) অর্থ
গ) বাণিজ্য ঘ) তথ্য
উত্তর : ১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. খ।
কমেন্ট