বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলা
মডেল টেস্ট
পূর্ণমান : ১০০
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও :
১৮৩১ সালের ১৯ নভেম্বর। লর্ড উইলিয়াম বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিতুমীরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্ডকে। স্টুয়ার্ড আক্রমণ করলেন তিতুমীরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি। আবছা আলো। স্টুয়ার্ডের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলাবারুদ। তিতুমীরের ছিল মাত্র চার-পাঁচ হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক। তাঁর না ছিল কামান, না ছিল গোলাবারুদ, না ছিল বন্দুক। তবে তাঁদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করার অমিত তেজ। প্রচণ্ড যুদ্ধ হলো। তিতুমীর আর তাঁর বীর সৈনিকেরা প্রাণপণ যুদ্ধ করলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমীর। শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমীরের ২৫০ জন সৈন্যকে ইংরেজরা বন্দি করল। কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি। এভাবেই শেষ হলো যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের বীর নায়ক তিতুমীর অমর হয়ে রাইলেন এ দেশের মানুষের মনে। আজ থেকে প্রায় পৌনে দুই শ বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমীরই হলেন বাংলার প্রথম শহীদ।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো : ১x৫=৫
ক) অনুচ্ছেদটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? ২
(i) তিতুমীরের বাঁশের কেল্লা
(ii) শহীদ তিতুমীর
(iii) বাঁশের কেল্লা ও তিতুমীর
(iv) বাংলার শহীদ তিতুমীর
খ) ১৮৩১ সালে ভারতবর্ষের গভর্নর কে ছিলেন? ৩
(i) আলেকজান্ডার
(ii) কর্নেল স্টুয়ার্ড
(iii) লর্ড উইলিয়াম বেন্টিং
(iv) কর্নেল ক্লাইভ
গ) ভারতবর্ষের গভর্নর জেনারেল কেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী পাঠালেন? ৪
(i) যুদ্ধ করার জন্য
(ii) সশস্ত্র যুদ্ধে প্রস্তুত করার জন্য
(iii) তিতুমীরকে সাহায্য করার জন্য
(iv) তিতুমীরকে শায়েস্তা করার জন্য
ঘ) নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা কিভাবে ছারখার হলো? ২
(i) আগুন লেগে
(ii) ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে
(iii) ইংরেজ সৈনিকদের বন্দুকের গুলিতে
(iv) তিতুমীর রণকৌশলের ভুলের কারণে
ঙ) তিতুমীরের কতজন সৈন্য ইংরেজদের হাতে বন্দি হলো? ১
(i) ২৫০ জন
(ii) ২৫৫ জন
(iii) ২৬০ জন
(iv) ২৬৫ জন
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ১+২+২=৫
(ক) ‘তিতুমীর’ শব্দটি কোন পদ?
(খ) ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিতুমীরের সঙ্গে ও মনে কী ছিল? দুটি বাক্যে লেখো।
(গ) ইংরেজদের সঙ্গে তিতুমীরের যুদ্ধের ফলাফল সম্পর্কে দুটি বাক্য লেখো
৩। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো : ৫
পরাধীন, বাঁশের কেল্লা, শায়েস্তা, অমিত তেজ, মুক্তিকামী
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব পাঁচটি বাক্যে লেখো। ৫
অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো :
কোনো দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন এক-চতুর্থাংশ বনভূমি। কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ মাত্র ১৭ শতাংশ। এ দেশের ভৌগোলিক আয়তনের তুলনায় এর বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ দেশের উপকূলবর্তী এলাকা প্রতিনিয়ত বিধ্বস্ত হচ্ছে সমুদ্র থেকে উত্থিত প্রচণ্ড ঘূর্ণিঝড়, সাইক্লোন ও টর্নেডোর আঘাতে। এ বিপর্যয় রোধে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য বৃক্ষের প্রয়োজন। গাছপালা মূল ভূ-ভাগ ও নতুন সৃষ্ট চরাঞ্চলকে নদীভাঙন, বৃষ্টিপাত ও জলস্ফীতির হাত থেকে রক্ষা করে। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। প্রাণিকুলের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড বৃৃক্ষ গ্রহণ করে। ফলে প্রাণীরা এ জগতে বেঁচে থাকতে পারে। বৃৃক্ষ প্রাণিজগেক জোগায় খাদ্য। বৃক্ষের ফুল-ফল-পাতা খেয়ে জীবন ধারণ করে পশু-পাখি। নানা রকমের সুস্বাদু ফল আমরা এ বৃক্ষ থেকেই পাই। কোনো কোনো মূল্যবান গাছের কাঠ দিয়ে আমরা তৈরি করি শৌখিন আসবাবপত্র। নৌকা, জাহাজ ইত্যাদি নির্মাণে যে কাঠের প্রয়োজন, তা আমরা সংগ্রহ করি বৃক্ষ থেকেই। নানা প্রকার গাছগাছড়া থেকে জীবন রক্ষাকারী ওষুধও তৈরি করা হয়। বৃক্ষ আমাদের দান করে সুশীতল ছায়া। এর নয়নাভিরাম সৌন্দর্যে মানুষ আপ্লুত হয়। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং বিপন্ন পরিবেশদূষণের হাত থেকে রক্ষা পেতে হলে উদ্ভিদ রাজ্যের কোনো বিকল্প নেই। অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষ নিধনের ফলে গোটা দেশ আজ মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম। এ সর্বনাশ থেকে দেশকে উদ্ধার করতে হলে চাই দ্রুত বনায়ন। বনায়ন বা বৃক্ষরোপণ অভিযানকে সফল করার জন্য বর্তমান সরকার দেশের সর্বত্র অনাবাদী জায়গায়, বাঁধের ওপর, রাস্তার দুই পাশে স্কুল-কলেজের আঙিনায়, অফিস-আদালতের সামনে এবং বাড়িঘরের আশপাশে বৃক্ষরোপণের বিরাট কর্মসূচি হাতে নিয়েছে। এ অভিযান যদি সার্থক হয়, তাহলে আমাদের দেশ আবার সবুজে সবুজে ভরে উঠবে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো : ১x৫=৫
ক) ওপরের অনুচ্ছেদে কী বিষয়ে আলোচনা করা হয়েছে? ৩
(i) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
(ii) বাংলাদেশের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সমস্যা
(iii) পরিবেশ সংরক্ষণে বনায়নের ভূমিকা
(iv) বাংলাদেশের বনভূমির পরিমাণ
খ) কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কী পরিমাণ বনভূমির প্রয়োজন? ২
(i) এক-তৃতীয়াংশ
(ii) এক-চতুর্থাংশ
(iii) এক-পঞ্চমাংশ
(iv) এক-সপ্তমাংশ
গ) বাংলাদেশের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন? ১
(i) বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল বলে
(ii) প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না বলে
(iii) বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড পূর্বের মতো গ্রহণ করতে পারছে না বলে
(iv) বৃক্ষ প্রাণিজগতের খাদ্যের জোগান দিতে ক্রমেই ব্যর্থ হচ্ছে বলে
ঘ) অনুচ্ছেদটির শিক্ষণীয় দিক কী? ৪
(i) প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করতে হবে
(ii) সম্পূর্ণ ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে
(iii) বিজ্ঞানের যুগেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়, এটা মেনে নিতে হবে
(iv) বনায়ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে
ঙ) ‘নানা রকমের সুস্বাদু ফল আমরা এ বৃক্ষ থেকেই পাই’—বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? ১
(i) সুস্বাদু
(ii) বৃক্ষ
(iii) আমরা
(iv) ফল
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো।
উপর্যুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো : ১x৫=৫
শব্দ—শব্দার্থ
সফল—সার্থক
আঙিনা—চত্বর, উঠান
খোলা—মুক্ত
বিধ্বস্ত—ধ্বংসপ্রাপ্ত
অপ্রতুল—কম, অল্পসংখ্যক
সুস্বাদু—মিষ্টি স্বাদযুক্ত, মজাদার, লোভনীয়
অনিয়ন্ত্রিত—নিয়ন্ত্রণহীন
(ক) বাঁশ আমাদের দেশে... নয়।
(খ) আমাদের বিদ্যালয়ের... বিশাল।
(গ) এ দেশে জন্মগ্রহণ করে আমরা জীবন...
(ঘ) ঝড়ে তাদের ঘরবাড়ি... হয়ে গেছে।
(ঙ) বাংলাদেশের জনসংখ্যা... গতিতে বেড়ে চলেছে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ৫x৩=১৫
(ক) বাংলাদেশের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাঁচটি কারণ লেখো।
(খ) মানব-পরিবেশে বৃক্ষের অবদান সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
(গ) বনায়ন কর্মসূচি গ্রহণ না করলে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে? পাঁচটি বাক্যে সমস্যা লেখো।
৮। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো। ২x৫=১০
(ক) হ্ম (খ) স্প (গ) ত্র (ঘ) ষ্ণ (ঙ) ন্ম
৯। উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লেখো : ৫
শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয় এরা উড়ে বেড়ায় আকাশের অনেক ওপরে বাসা করে গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে
১০। এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো : ৫
(ক) পরের অধীন
(খ) যার শত্রু জন্মায়নি
(গ) পানি দিয়ে পরিষ্কার করা
(ঘ) মাথা নত করে অভিবাদন করা
(ঙ) যা কষ্টে ভেদ করা যায়
১১। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো : ৫
(ক) যশ (খ) উন্নত (গ) হর্ষ (ঘ) পরাস্ত (ঙ) দুর্বল
১২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :
(ক) কবিতাংশটির চরণগুলো সাজিয়ে লেখো : ৬
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার।
হঠাৎ কী ভাবি উঠি
বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল
দিল্লির পতি সে তো কোন ছার।
কহিলেন, আমি ভয় করি নাক, যায় যাবে শির টুটি।
ভয় করি নাক, ধারি নাক ধার, মনে আছে মোর বল,
(খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখা? ১
(গ) কবিতাটির কবির নাম লেখো। ১
(ঘ) শিক্ষক দিল্লির পতিকে ভয় করলেন না কেন? এবং তিনি বাদশাহকে কী শোনাতে চাইলেন? দুটি বাক্যে লেখো। ২
১৩। মনে করো, তোমার নাম নাশিদ/নাতাশা। তুমি চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তুমি জাতীয় শোক দিবস উপলক্ষে তোমার বিদ্যালয়ে রচনা/চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এ পরিপ্রেক্ষিতে নিচের ফরমটি পূরণ করো : ৫
প্রতিযোগিতার ফরম
১. নাম : ..............................................................................................
২. বিদ্যালয়ের নাম : ...............................................................................
৩. শ্রেণি : ...........................................................................................
৪. রোল নং : .......................................................................................
৫. যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক : ....................................................
আবেদনকারীর নাম : .........................
১৪। মনে করো, তোমার নাম সুহৃদ/সুহৃদা। তুমি পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। ৫
১৫। যেকোনো একটি বিষয়ে রচনা লেখো (২০০ শব্দের মধ্যে) : ১০
(ক) স্বাধীনতা দিবস (ভূমিকা—দিবসটির ইতিহাস—দিবসটির তাত্পর্য—আমাদের করণীয়—উপসংহার)
(খ) তোমার নিজ গ্রাম (ভূমিকা—বর্ণনা—আকর্ষণীয় স্থান—গ্রামের মানুষের পেশা—উপসংহার)
(গ) বিদায় হজ (ভূমিকা—মহানবী (সা.) কর্তৃক প্রদত্ত বক্তব্য—ক্রীতদাস-ক্রীতদাসীদের সম্পর্কে করণীয়—মুসলমানের প্রতি বক্তব্য—নারী-পুরুষের অধিকার সম্পর্কে বক্তব্য—মনে রাখার মতো চারটি কথা—মহানবীর (সা.) রেখে যাওয়া দুটি জিনিস—উপসংহার)
(ঘ) বাংলাদেশের মৃিশল্প/শখের মৃিশল্প (ভূমিকা—মৃিশল্প কী—মৃিশল্পের উপকরণ—পোড়ামাটির প্রাচীন শিল্প—উপসংহার)
কমেন্ট