বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
ভাণ্ডারিয়ার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীণবরণ
পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩০০ নবীণ শিক্ষার্থীকে বরণ করা হয়।
'জ্ঞান অর্জনের জন্য এসো, মানবতার কল্যাণে আত্মনিয়োগ করি'- এ স্লোগানকে সামনে রেখে এসব নবীণ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. আবু জাফর, সাবেক নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা জাহানারা, গভর্নিং বডির সদস্য মাওলানা আলতাফ হোসেন, ইউসুফ আলী আকন, কিরণ চন্দ্র বসু, কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসন খান, খায়রুন্নাহার রুবী, হাসিনা বেগম, বিশ্বাস সাইদুর রহমান, প্রভাষক আ. হালিম হাওলাদার, ওসমান গনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলী, শিক্ষার্থী নুসরাত আক্তার, রেশমা আক্তার, রাহিমা আক্তার, দোলন চাপা প্রমুখ।
নবীণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির জন্য ১৯৮৯ সালে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কলেজটি প্রতিষ্ঠা করেন।
কমেন্ট